“ইসলামী শিক্ষা ছাড়া অপরাধ কমবে না”—সাটুরিয়ায় নবাগত ওসি আল মামুনের দৃপ্ত ঘোষণা-যুগের সংবাদ - jugershanbad
admin
২ ডিসেম্বর ২০২৫, ২:৫৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

“ইসলামী শিক্ষা ছাড়া অপরাধ কমবে না”—সাটুরিয়ায় নবাগত ওসি আল মামুনের দৃপ্ত ঘোষণা-যুগের সংবাদ

 

সাটুরিয়া প্রতিনিধিঃ সাটুরিয়া থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ.আর.এম আল মামুন বলেছেন, বিগত সরকারের সময়ে অনেক ওলামায়ে কেরাম অন্যায়ভাবে হয়রানির শিকার হয়েছেন। পরে দেখা গেছে—অভিযোগগুলোর কোনো সত্যতা ছিল না। ধর্মীয় প্রতিষ্ঠান যেখানে ইসলামের খেদমতে নিয়োজিত, সেখানে কেউ জঙ্গি হয় না। তারপরও খোঁজখবর রাখা পুলিশের দায়িত্বের মধ্যে পড়ে।

বাছটি বৈলতলা মোকদমপাড়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা পরিচালিত শহীদ স্মৃতি প্রি-ক্যাডেট মাদ্রাসার তৃতীয় শ্রেণীর শিক্ষা সমাপনী অনুষ্ঠানে আজ রবিবার (২৩ নভেম্বর) প্রধান অতিথির বক্তব্যকালে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, “মাদ্রাসা কীভাবে চলছে, এখানে সুবিধা–অসুবিধা কী—এসব বিষয়ে হুজুরদের ও পরিচালনা পরিষদের সঙ্গে যোগাযোগ রাখা আমাদের দায়িত্ব। ইসলামের শিক্ষা ও মানবিক মূল্যবোধ যদি মানুষ অর্জন করে, তাহলে অপরাধপ্রবণতা কমে যায়। অপরাধ, মামলা, হামলা, চুরি, ডাকাতি, মাদক—এসব কিছুর মূলে রয়েছে ইসলামী শিক্ষার অভাব।”

সাম্প্রতিক ভয়াবহ ভূমিকম্পের প্রসঙ্গ তুলে ওসি আল মামুন বলেন, “আমরা দ্বীনি শিক্ষা কোথায় পাবো? মাদ্রাসা হচ্ছে দ্বীনি শিক্ষার কারিগর। এখান থেকে যে শিশুরা বের হবে, তারা সমাজকে সঠিক পথে দিকনির্দেশনা দেবে।”

ওসি আল মামুন শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “সবসময় হুজুরদের থেকে শিখবে। ইসলামের দায়ভার আলেম সমাজের ওপর। সাধারণ শিক্ষাব্যবস্থা থেকেও ভালো শিক্ষা পাওয়া যায়, কিন্তু দ্বীনি বিষয়ে আমাদের সবাইকে আলেমদের কাছেই যেতে হয়।”

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন শহীদ স্মৃতি প্রি-ক্যাডেট মাদ্রাসার অবৈতনিক মহাপরিচালক ও বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব)-এর আন্তর্জাতিক সম্পাদক হাবিবুল্লাহ মিজান।

স্বাগত বক্তব্য দেন পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক শামসুর রহমান পিন্টু।

অনুষ্ঠান পরিচালনা করেন মাদ্রাসার মোহতামিম হাফেজ কারী আব্দুর রহমান।

এ ছাড়া মাদ্রাসার সহকারী শিক্ষক হাফেজ আমির হামজা সিয়াম, মুফতী আলমগীর হুসাইন, সহকারী শিক্ষিকা তাসলিমা আক্তার, পারভীন আক্তার, তাসলিমা বেগম, লায়লা আক্তার, দেড় শতাধিক শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

প্লে, নার্সারি, প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শ্রেণী—মোট পাঁচ বছর সাধারণ শিক্ষার পাশাপাশি আরবি ভাষা ও প্রাথমিক দ্বীনি শিক্ষায় পাঠ সম্পন্ন করার পর শিক্ষার্থীরা চট্টগ্রামের হাটহাজারীতে অবস্থিত আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলূম মুঈনুল ইসলাম পরিচালিত নূরানী তা’লীমুল কুরআন বোর্ডের অধীনে বোর্ড পরীক্ষায় অংশ নেয়। পরবর্তীতে নারী শিক্ষার্থীরা মাধ্যমিক বিদ্যালয়সমূহে এবং পুরুষ শিক্ষার্থীরা অত্র প্রতিষ্ঠানের হেফজ বিভাগে আবাসিক শিক্ষার্থী হিসেবে ভর্তি হয়।

গত বছর উত্তীর্ণের হার ছিল শতভাগ। মোট আটজন পরীক্ষার্থীর মধ্যে তিনজন গোল্ডেন এ প্লাস পেয়ে উপজেলায় প্রথম স্থান অর্জন করে শহীদ স্মৃতি প্রি-ক্যাডেট মাদ্রাসা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রেসক্লাব সাটুরিয়ার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রধানমন্ত্রীকে ৯ মানবাধিকার সংগঠনের চিঠি মানবাধিকার সুরক্ষায় ব্যবস্থা নেওয়ার আহ্বান

জাতীয় ঈদগাহের প্রস্তুতি সম্পন্ন

পবিত্র শবে কদর উপলক্ষে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের শুভেচ্ছা বার্তা

চুনারুঘাটে বুচিনালা খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন হুইপ জি কে গউছ

রাণীশংকৈলে পাটনার প্রকল্পের ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টশন

মোশাররফ- তাসনিয়ার ঈদের নাটক ‘অবিবাহিতদের প্রবেশ নিষেধ

জেলজীবনের ২১ দিনের গল্প নিয়ে ওয়েব সিরিজ আনছেন হিরো আলম

মিডল ইস্ট আইয়ের নিবন্ধ ব্রিটিশ গণমাধ্যমে মুসলিমবিদ্বেষ সব সীমা ছাড়িয়ে গেছে

জ্বালানি তেল নিয়ে ডিসিদের ৯ নির্দেশনা

১০

দিনাজপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী- তারেক রহমান

১১

সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ও জামায়াত আমিরের বাহাস…

১২

নাগরপুর এলজিইডির উপ-সহকারী প্রকৌশলী শহিদুল বদলি, দুর্নীতি-অনিয়মের অভিযোগে তোলপাড়

১৩

বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ঝালকাঠি সদর উপজেলা বিএনপির ইফতার ও দোয়া মাহফিল 

১৪

সাংবাদিকদের সম্মানে গোয়ালন্দ প্রেসক্লাবে হোসাইন ডিউরেবল পলিমার লিমিটেডের ইফতার মাহফিল

১৫

কোটচাঁদপুরে ট্রেনের ধাক্কায় ট্রলি চালকের মৃত্যু

১৬

জুড়ীতে প্রবাসী সাচ্চুর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৭

জামালপুরে স্বাধীনতার পতাকা উত্তোলন দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

১৮

এতিম জান্নাতীর চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১৯

অভ্যর্থনায় ফুলের তোড়া ও শিক্ষার্থীদের দাঁড় করিয়ে রাখা নিয়ে কড়া বার্তা দিলেন শিক্ষামন্ত্রীর

২০
Developed by : BDIX ROOT