বকেয়া রেখেছে ৪ দেশ, তীব্র আর্থিক সংকটে জাতিসংঘ-যুগের সংবাদ - jugershanbad
যুগের সংবাদ ডেস্ক,
২ ডিসেম্বর ২০২৫, ৩:৪০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বকেয়া রেখেছে ৪ দেশ, তীব্র আর্থিক সংকটে জাতিসংঘ-যুগের সংবাদ

ফাইল ছবি

সদস্য দেশগুলোর বকেয়া না পাওয়ায় তীব্র আর্থিক সংকটে পড়েছে জাতিসংঘ। পরিস্থিতি সামাল দিতে ২০২৬ সালে জাতিসংঘের বাজেট ১৫.১ শতাংশ কমানো হচ্ছে এবং কর্মী সংখ্যা কমানো হবে ১৮.৮ শতাংশ। খবর আল জাজিরা’র।জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস জানান, সদস্য রাষ্ট্রগুলোর বকেয়া এখন ১.৫৯ ট্রিলিয়ন ডলার। যা সরাসরি সংস্থার কার্যক্রমকে হুমকিতে ফেলেছে।

সোমবার প্রকাশিত নতুন বাজেটে গুতেরেস ২০২৬ সালের ব্যয় নির্ধারণ করেছেন ৩.২৪ বিলিয়ন ডলার। ২০২৫ সালের তুলনায় এই বাজেটে ঘাটতি ৫৭৭ মিলিয়ন ডলার।

জাতিসংঘের এক পৃথক বিবৃতিতে জানানো হয়, চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া ও মেক্সিকো-এই চার দেশ সবচেয়ে বেশি বকেয়া রেখেছে। তবে ফিলিস্তিনি শরণার্থীদের সহায়তাকারী সংস্থা ইউএনআরডব্লিউএ–র বাজেট কমানো হবে না বলে জানিয়েছে জাতিসংঘ।

গুতেরেস বলেছেন, ‘গাজার মানবিক কার্যক্রমের মেরুদণ্ড হচ্ছে ইউএনআরডব্লিউএ। এ সংস্থার বাজেট কমালে ভয়াবহ পরিণতি ঘটবে।’ এ ছাড়া ডেভেলপমেন্ট অ্যাকাউন্ট এবং আফ্রিকার উন্নয়নবিষয়ক প্রচারণা—এই দুই ক্ষেত্রেও বাজেট ২০২৫ সালের স্তরে বজায় থাকবে।

বাজেট ঘাটতি মোকাবিলায় জাতিসংঘের বিভিন্ন সংস্থায় মোট ২,৬৮১টি পদ বাতিল করা হবে। গুতেরেস বলেন, এসব পদ এমন কাজের সঙ্গে সম্পর্কিত, যা অন্যরা আরও কার্যকরভাবে করতে পারে, অথবা দক্ষতা বৃদ্ধির মাধ্যমে কমানো সম্ভব।

এ ছাড়া লিকুইডিটি ক্রাইসিসের কারণে জাতিসংঘের প্রায় ১৮ শতাংশ পদ আগেই শূন্য রয়েছে। যদিও এসব শূন্যপদ সরাসরি কাটছাঁটের তালিকায় নেই। ২০২৬ সালে বিশেষ রাজনৈতিক মিশনগুলোতে বরাদ্দ কমিয়ে ৫৪৩.৬ মিলিয়ন ডলার করা হবে। যা আগের বছরের তুলনায় ১৪৯.৫ মিলিয়ন ডলার বা ২১.৬% কম। কিছু মিশন বন্ধ করে এবং কিছু মিশনের কার্যক্রম সীমিত করে এই সাশ্রয় করা হবে।

নিউইয়র্কে ব্যয় কমানোর অংশ হিসেবে জাতিসংঘ ২০২৭ সালের মধ্যে আরও দুইটি অফিস লিজ বাতিলের পরিকল্পনা করছে। এতে ২০২৯ সাল থেকে বছরে প্রায় ২৪.৫ মিলিয়ন ডলার সাশ্রয় হবে। গুতেরেস আরও জানান, ২০১৭ সাল থেকে নিউইয়র্কে কিছু অফিস বন্ধ করে ইতোমধ্যে ১২৬ মিলিয়ন ডলার সাশ্রয় করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রেসক্লাব সাটুরিয়ার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রধানমন্ত্রীকে ৯ মানবাধিকার সংগঠনের চিঠি মানবাধিকার সুরক্ষায় ব্যবস্থা নেওয়ার আহ্বান

জাতীয় ঈদগাহের প্রস্তুতি সম্পন্ন

পবিত্র শবে কদর উপলক্ষে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের শুভেচ্ছা বার্তা

চুনারুঘাটে বুচিনালা খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন হুইপ জি কে গউছ

রাণীশংকৈলে পাটনার প্রকল্পের ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টশন

মোশাররফ- তাসনিয়ার ঈদের নাটক ‘অবিবাহিতদের প্রবেশ নিষেধ

জেলজীবনের ২১ দিনের গল্প নিয়ে ওয়েব সিরিজ আনছেন হিরো আলম

মিডল ইস্ট আইয়ের নিবন্ধ ব্রিটিশ গণমাধ্যমে মুসলিমবিদ্বেষ সব সীমা ছাড়িয়ে গেছে

জ্বালানি তেল নিয়ে ডিসিদের ৯ নির্দেশনা

১০

দিনাজপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী- তারেক রহমান

১১

সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ও জামায়াত আমিরের বাহাস…

১২

নাগরপুর এলজিইডির উপ-সহকারী প্রকৌশলী শহিদুল বদলি, দুর্নীতি-অনিয়মের অভিযোগে তোলপাড়

১৩

বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ঝালকাঠি সদর উপজেলা বিএনপির ইফতার ও দোয়া মাহফিল 

১৪

সাংবাদিকদের সম্মানে গোয়ালন্দ প্রেসক্লাবে হোসাইন ডিউরেবল পলিমার লিমিটেডের ইফতার মাহফিল

১৫

কোটচাঁদপুরে ট্রেনের ধাক্কায় ট্রলি চালকের মৃত্যু

১৬

জুড়ীতে প্রবাসী সাচ্চুর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৭

জামালপুরে স্বাধীনতার পতাকা উত্তোলন দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

১৮

এতিম জান্নাতীর চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১৯

অভ্যর্থনায় ফুলের তোড়া ও শিক্ষার্থীদের দাঁড় করিয়ে রাখা নিয়ে কড়া বার্তা দিলেন শিক্ষামন্ত্রীর

২০
Developed by : BDIX ROOT