কবরস্থান থেকে পাঁচটি কঙ্কাল চুরির অভিযোগ-যুগের সংবাদ - jugershanbad
সুমন আহমেদ, স্টাফ রিপোর্টার
৩ ডিসেম্বর ২০২৫, ৩:০৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কবরস্থান থেকে পাঁচটি কঙ্কাল চুরির অভিযোগ-যুগের সংবাদ

ছবি যুগের সংবাদ

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার ধানকোড়া ইউনিয়নের ধানকোড়া কেন্দ্রীয় কবরস্থান থেকে পাঁচটি কবর খুঁড়ে কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে। সোমবার গভীর রাতে ঘটে যাওয়া এ ঘটনায় স্থানীয়দের মাঝে তীব্র চাঞ্চল্য ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা বলেন, গত কয়েক দিন ধরেই রাত গভীর হতেই কবরস্থানে অস্বাভাবিক নড়াচড়া লক্ষ্য করা যাচ্ছিল।পরে দেখা যায় কবরস্থান থেকে পাঁচটি কঙ্কাল চুরি হয়ে গেছে। যেসব কবর থেকে কঙ্কাল চুরি হয়েছে সেগুলোতে প্রায় এক বছর আগের পুরাতন কবর। এই নেক্কারজনক ঘটনার সাথে জড়িতদের  দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান স্থানীয়রা । মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র অনাচ আলী বলেন, সকালে খবর শুনেই কবরস্থানে যাই। গিয়ে দেখি পাঁচটি কবর খোঁড়া। ভেতরে কোনো কঙ্কাল নেই। ধানকোড়া নয়াপাড়া গ্রামের মাছুদ রানা বলেন, মঙ্গলবার দুপুরের দিকে জানতে পারি কবরস্থান থেকে পাঁচটি কঙ্কাল কে বা কারা  চুরি করে নিয়ে গেছে। পরে কবরস্থানে গিয়ে দেখি পাঁচটি কবর খোঁড়া। কবরের ভিতরে কিছুই নেই । এ বিষয়ে সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এ আর এম আল মামুন বলেন, কবরগুলোর মাটি খোঁড়া অবস্থায় দেখে এলাকাবাসী থানায় খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং তদন্ত চলছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রেসক্লাব সাটুরিয়ার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রধানমন্ত্রীকে ৯ মানবাধিকার সংগঠনের চিঠি মানবাধিকার সুরক্ষায় ব্যবস্থা নেওয়ার আহ্বান

জাতীয় ঈদগাহের প্রস্তুতি সম্পন্ন

পবিত্র শবে কদর উপলক্ষে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের শুভেচ্ছা বার্তা

চুনারুঘাটে বুচিনালা খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন হুইপ জি কে গউছ

রাণীশংকৈলে পাটনার প্রকল্পের ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টশন

মোশাররফ- তাসনিয়ার ঈদের নাটক ‘অবিবাহিতদের প্রবেশ নিষেধ

জেলজীবনের ২১ দিনের গল্প নিয়ে ওয়েব সিরিজ আনছেন হিরো আলম

মিডল ইস্ট আইয়ের নিবন্ধ ব্রিটিশ গণমাধ্যমে মুসলিমবিদ্বেষ সব সীমা ছাড়িয়ে গেছে

জ্বালানি তেল নিয়ে ডিসিদের ৯ নির্দেশনা

১০

দিনাজপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী- তারেক রহমান

১১

সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ও জামায়াত আমিরের বাহাস…

১২

নাগরপুর এলজিইডির উপ-সহকারী প্রকৌশলী শহিদুল বদলি, দুর্নীতি-অনিয়মের অভিযোগে তোলপাড়

১৩

বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ঝালকাঠি সদর উপজেলা বিএনপির ইফতার ও দোয়া মাহফিল 

১৪

সাংবাদিকদের সম্মানে গোয়ালন্দ প্রেসক্লাবে হোসাইন ডিউরেবল পলিমার লিমিটেডের ইফতার মাহফিল

১৫

কোটচাঁদপুরে ট্রেনের ধাক্কায় ট্রলি চালকের মৃত্যু

১৬

জুড়ীতে প্রবাসী সাচ্চুর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৭

জামালপুরে স্বাধীনতার পতাকা উত্তোলন দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

১৮

এতিম জান্নাতীর চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১৯

অভ্যর্থনায় ফুলের তোড়া ও শিক্ষার্থীদের দাঁড় করিয়ে রাখা নিয়ে কড়া বার্তা দিলেন শিক্ষামন্ত্রীর

২০
Developed by : BDIX ROOT