কোটচাঁদপুরে জামায়াতের শ্রমজীবী সমাবেশ অনুষ্ঠিত-যুগের সংবাদ - jugershanbad
শামীম খাঁন, কোটচাঁদপুর,
৩ ডিসেম্বর ২০২৫, ২:৫৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কোটচাঁদপুরে জামায়াতের শ্রমজীবী সমাবেশ অনুষ্ঠিত-যুগের সংবাদ

ছবি য়ুগের সংবাদ

ঝিনাইদহ ঝিনাইদহের কোটচাঁদপুরে শ্রমজীবী মেহনতি মানুষের অধিকার প্রতিষ্ঠা, শোষণমুক্ত সমাজ ও কল্যাণময় রাষ্ট্র গড়ার প্রত্যয়ে শ্রমজীবী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকাল তিনটায় বলুহর বাসস্ট্যান্ড সংলগ্ন আল আমীন হাই স্কুল মাঠে উপজেলা আমীর মাওলানা তাজুল ইসলামের সভাপতিত্বে এবং উপজেলা যুব ও মিডিয়া বিভাগের সম্পাদক শরিফুল ইসলামের সঞ্চালনায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শুরা সদস্য ও ঝিনাইদহ-৩ (কোটচাঁদপুর-মহেশপুর) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক মতিয়ার রহমান। তিনি বলেন, “মানবতার সেবা ও দেশ পরিচালনার যোগ্যতা অর্জনের মাধ্যমে আল্লাহ তায়ালার সন্তুষ্টি লাভ করা প্রত্যেক দায়িত্বশীল মানুষের কর্তব্য।” সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শুরা সদস্য ও ঝিনাইদহ জেলা সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা আব্দুল হাই, উপজেলা নায়েবে আমীর মাস্টার আজিজুর রহমান, সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা নায়েবে আমীর মুয়াবিয়া হোসাইন, উপজেলা নায়েবে আমীর মাওলানা মতিউর রহমান খান এবং উপজেলা সেক্রেটারি মাস্টার শাহাবুদ্দিন খান। এছাড়াও আরও উপস্থিত ছিলেন— সাবেক পৌর আমীর মাওলানা নাজির আহমেদ, উপজেলা বায়তুল মাল সম্পাদক মাস্টার রেজাউল ইসলাম, উপজেলা সহকারী সেক্রেটারি মশিউর রহমান মাস্টার, পৌর আমীর মুহাদ্দিস আব্দুল কাইয়ুম, কুশনা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাওলানা শরিফুর রহমান খান টিটো, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি কামাল হোসেন, দোড়া ইউনিয়নের আমীর আব্দুর রাজ্জাক খান, এলাঙ্গী ইউনিয়ন আমীর আব্দুল আউয়াল, পৌর সেক্রেটারি মাহফুজুল হক মিন্টু এবং যুব বিভাগের সভাপতি শিমুলসহ স্থানীয় নেতাকর্মীরা। সমাবেশে শ্রমজীবী মানুষের ন্যায় অধিকার প্রতিষ্ঠায় সংগঠনের ভূমিকাকে আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সহায়তার আবেদন: মৃত্যুর সঙ্গে লড়ছেন মাদ্রাসা শিক্ষার্থী আলামিন

সাটুরিয়া থানার উদ্যোগে চত্বরে ইফতার ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত

টাঙ্গাইলে জাতীয় সাংবাদিক সংস্থার দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

দৌলতদিয়া নৌরুটে গাড়িতে নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত নেওয়া যাবে না জেলা প্রশাসক সুলতানা আক্তার

চাঁদপুরে জিএম বাংলা লিমিটেডের উদ্যোগে সাড়ে ৫ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ

প্রেসক্লাব সাটুরিয়ার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রধানমন্ত্রীকে ৯ মানবাধিকার সংগঠনের চিঠি মানবাধিকার সুরক্ষায় ব্যবস্থা নেওয়ার আহ্বান

জাতীয় ঈদগাহের প্রস্তুতি সম্পন্ন

পবিত্র শবে কদর উপলক্ষে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের শুভেচ্ছা বার্তা

চুনারুঘাটে বুচিনালা খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন হুইপ জি কে গউছ

১০

রাণীশংকৈলে পাটনার প্রকল্পের ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টশন

১১

মোশাররফ- তাসনিয়ার ঈদের নাটক ‘অবিবাহিতদের প্রবেশ নিষেধ

১২

জেলজীবনের ২১ দিনের গল্প নিয়ে ওয়েব সিরিজ আনছেন হিরো আলম

১৩

মিডল ইস্ট আইয়ের নিবন্ধ ব্রিটিশ গণমাধ্যমে মুসলিমবিদ্বেষ সব সীমা ছাড়িয়ে গেছে

১৪

জ্বালানি তেল নিয়ে ডিসিদের ৯ নির্দেশনা

১৫

দিনাজপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী- তারেক রহমান

১৬

সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ও জামায়াত আমিরের বাহাস…

১৭

নাগরপুর এলজিইডির উপ-সহকারী প্রকৌশলী শহিদুল বদলি, দুর্নীতি-অনিয়মের অভিযোগে তোলপাড়

১৮

বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ঝালকাঠি সদর উপজেলা বিএনপির ইফতার ও দোয়া মাহফিল 

১৯

সাংবাদিকদের সম্মানে গোয়ালন্দ প্রেসক্লাবে হোসাইন ডিউরেবল পলিমার লিমিটেডের ইফতার মাহফিল

২০
Developed by : BDIX ROOT