জামালপুরে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত-যুগের সংবাদ - jugershanbad
মো. আলমগীর, জামালপুর,
৩ ডিসেম্বর ২০২৫, ৬:০৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জামালপুরে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত-যুগের সংবাদ

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থ্যতা কামনায় জামালপুরে দোয়া মাহফিল করেছে জেলা বিএনপি।

বুধবার (৩ ডিসেম্বর) বিকেলে শহরের ফৌজদারী মোড়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

জেলা বিএনপির জ্যেষ্ঠ সহ-সভাপতি লোকমান আহাম্মেদ খান লোটনের সভাপতিত্বে দোয়া মাহফিল পূর্বক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আইনজীবী শাহ মো. ওয়ারেছ আলী মামুন।

বিএনপি নেতা ওয়ারেছ আলী মামুন বলেন, গণতন্ত্রের জন্য বেগম খালেদা জিয়া বিগত স্বৈরাচার সরকারের মিথ্যা মামলায় কারাগারে বন্দি ছিলেন। মিথ্যা মামলায় তিনি জেল, জুমুল, নির্যাতন সহ্য করেও গণতন্ত্র ও দেশের মানুষের স্বার্থে আপস করেননি।

তিনি আরও বলেন, কিন্তু স্বৈরাচার পতনের পর যখন নতুন করে গণতন্ত্রের অভিযাত্রা শুরু হবে সেসময় তিনি গুরুতর অসুস্থ। দোয়া করি তিনি যেন দ্রুত সুস্থ হয়ে নেতা-কর্মীদের মাঝে আবার ফিরে আসেন। দেশের মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করেন। দল-মত নির্বিশেষে খালেদা জিয়ার সুস্থতার জন্য সবার কাছে দোয়া কামনা করছি।

জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম খান সজীবের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মো. লিয়াকত আলী, যুগ্ম-সাধারণ সম্পাদক শহিদুল হক খান দুলাল, বর্তমান কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক খন্দকার আহসানুজ্জামান রুমেল, খন্দকার মোস্তাফিজুর রহমান আরমান, সদর উপজেলা বিএনপির সভাপতি শফিউর রহমান শফি, সাধারণ সম্পাদক রুহুল আমীন মিলন প্রমুখ।

বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনা করে বিশেষ দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন বড় মসজিদের খতিব মাওলানা আব্দুল্লাহ।

দোয়া মাহফিলে জেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রেসক্লাব সাটুরিয়ার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রধানমন্ত্রীকে ৯ মানবাধিকার সংগঠনের চিঠি মানবাধিকার সুরক্ষায় ব্যবস্থা নেওয়ার আহ্বান

জাতীয় ঈদগাহের প্রস্তুতি সম্পন্ন

পবিত্র শবে কদর উপলক্ষে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের শুভেচ্ছা বার্তা

চুনারুঘাটে বুচিনালা খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন হুইপ জি কে গউছ

রাণীশংকৈলে পাটনার প্রকল্পের ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টশন

মোশাররফ- তাসনিয়ার ঈদের নাটক ‘অবিবাহিতদের প্রবেশ নিষেধ

জেলজীবনের ২১ দিনের গল্প নিয়ে ওয়েব সিরিজ আনছেন হিরো আলম

মিডল ইস্ট আইয়ের নিবন্ধ ব্রিটিশ গণমাধ্যমে মুসলিমবিদ্বেষ সব সীমা ছাড়িয়ে গেছে

জ্বালানি তেল নিয়ে ডিসিদের ৯ নির্দেশনা

১০

দিনাজপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী- তারেক রহমান

১১

সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ও জামায়াত আমিরের বাহাস…

১২

নাগরপুর এলজিইডির উপ-সহকারী প্রকৌশলী শহিদুল বদলি, দুর্নীতি-অনিয়মের অভিযোগে তোলপাড়

১৩

বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ঝালকাঠি সদর উপজেলা বিএনপির ইফতার ও দোয়া মাহফিল 

১৪

সাংবাদিকদের সম্মানে গোয়ালন্দ প্রেসক্লাবে হোসাইন ডিউরেবল পলিমার লিমিটেডের ইফতার মাহফিল

১৫

কোটচাঁদপুরে ট্রেনের ধাক্কায় ট্রলি চালকের মৃত্যু

১৬

জুড়ীতে প্রবাসী সাচ্চুর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৭

জামালপুরে স্বাধীনতার পতাকা উত্তোলন দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

১৮

এতিম জান্নাতীর চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১৯

অভ্যর্থনায় ফুলের তোড়া ও শিক্ষার্থীদের দাঁড় করিয়ে রাখা নিয়ে কড়া বার্তা দিলেন শিক্ষামন্ত্রীর

২০
Developed by : BDIX ROOT