জামালপুরে সাংবাদিক আরজুসহ ৮ জনের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন-যুগের সংবাদ - jugershanbad
মো. আলমগীর, জামালপুর,
৪ ডিসেম্বর ২০২৫, ৪:৩২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জামালপুরে সাংবাদিক আরজুসহ ৮ জনের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন-যুগের সংবাদ

দৈনিক জামালপুর দিনকাল পত্রিকার প্রকাশক মো. আরজু আকন্দসহ ৮ জনের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা বাতিলের দাবি জানানো হয়েছে। একই সঙ্গে ‘স্বৈরাচার আওয়ামী লীগের দোসর’ জাহিদুল হক সেলিম ও তার সশস্ত্র ক্যাডার রাশেদুল হাসান নওশাদের দৃষ্টান্তমূলক শাস্তিরও দাবি জানিয়েছেন বক্তারা। সুশীল সমাজের নেতৃবৃন্দের আয়োজনে অনুষ্ঠিত এক মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুরে শহরের ফৌজদারি মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা’র সভাপতিত্বে ও দৈনিক জামালপুর দিনকাল পত্রিকার প্রধান সম্পাদক সৈয়দ মুনিরুল হক নোবেলের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ দলিল লেখক সমিতি জেলা শাখার সাধারণ সম্পাদক মো. হানিফ উদ্দিন, সদস্য আরিফ আকন্দ, জেলা প্রেসক্লাবের সভাপতি ফজলে এলাহী মাকাম, দৈনিক জামালপুর দিনকাল পত্রিকার সম্পাদক সাইদ পারভেজ তুহিন, সদর উপজেলা দলিল লেখক সমিতির কোষাধ্যক্ষ ইকবাল আকন্দ, বাংলাদেশ কংগ্রেস জেলা শাখার আহবায়ক আবু সায়েম মোহাম্মদ সা’-আদাত, দৈনিক জামালপুর দিনকাল পত্রিকার বার্তা সম্পাদক মাহমুদুল হাসান মুক্তা প্রমুখ। সভাপতির বক্তব্যে হাফিজ রায়হান সাদা বলেন, বাংলাদেশ দলিল লেখক সমিতির যুগ্ম-মহাসচিব, জামালপুর জেলা দলিল লেখক সমিতির সভাপতি, দৈনিক জামালপুর দিনকাল ও সাপ্তাহিক উর্মিবাংলা পত্রিকার প্রকাশক বিশিষ্ট সাংবাদিক ও এপেক্সিয়ান মো. আরজু আকন্দ একজন সজ্জন মানুষ। তাঁকেসহ ৮ জন সাংবাদিক ও দলিল লেখকের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলকভাবে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। একটি সড়ক দুর্ঘটনাকে ভিন্নখাতে প্রবাহিত করতেই সাজানো হয়েছে মিথ্যা মামলা। শহরের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করলেই পরিষ্কার হয়ে যাবে ঘটনাটি। তিনি আরও বলেন, ঘটনাটি তদন্ত করে এই মিথ্যা মামলার কারিগর স্বৈরাচার আওয়ামী লীগের দোসর জাহিদুল হক সেলিম ও তাঁর সশস্ত্র ক্যাডার রাশেদুল হাসান নওশাদকে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই। একই সঙ্গে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান। মিথ্যা মামলা প্রত্যাহার না করলে, কঠোর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেন তিনি। মানববন্ধনে সুশীল সমাজের সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সহায়তার আবেদন: মৃত্যুর সঙ্গে লড়ছেন মাদ্রাসা শিক্ষার্থী আলামিন

সাটুরিয়া থানার উদ্যোগে চত্বরে ইফতার ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত

টাঙ্গাইলে জাতীয় সাংবাদিক সংস্থার দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

দৌলতদিয়া নৌরুটে গাড়িতে নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত নেওয়া যাবে না জেলা প্রশাসক সুলতানা আক্তার

চাঁদপুরে জিএম বাংলা লিমিটেডের উদ্যোগে সাড়ে ৫ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ

প্রেসক্লাব সাটুরিয়ার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রধানমন্ত্রীকে ৯ মানবাধিকার সংগঠনের চিঠি মানবাধিকার সুরক্ষায় ব্যবস্থা নেওয়ার আহ্বান

জাতীয় ঈদগাহের প্রস্তুতি সম্পন্ন

পবিত্র শবে কদর উপলক্ষে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের শুভেচ্ছা বার্তা

চুনারুঘাটে বুচিনালা খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন হুইপ জি কে গউছ

১০

রাণীশংকৈলে পাটনার প্রকল্পের ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টশন

১১

মোশাররফ- তাসনিয়ার ঈদের নাটক ‘অবিবাহিতদের প্রবেশ নিষেধ

১২

জেলজীবনের ২১ দিনের গল্প নিয়ে ওয়েব সিরিজ আনছেন হিরো আলম

১৩

মিডল ইস্ট আইয়ের নিবন্ধ ব্রিটিশ গণমাধ্যমে মুসলিমবিদ্বেষ সব সীমা ছাড়িয়ে গেছে

১৪

জ্বালানি তেল নিয়ে ডিসিদের ৯ নির্দেশনা

১৫

দিনাজপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী- তারেক রহমান

১৬

সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ও জামায়াত আমিরের বাহাস…

১৭

নাগরপুর এলজিইডির উপ-সহকারী প্রকৌশলী শহিদুল বদলি, দুর্নীতি-অনিয়মের অভিযোগে তোলপাড়

১৮

বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ঝালকাঠি সদর উপজেলা বিএনপির ইফতার ও দোয়া মাহফিল 

১৯

সাংবাদিকদের সম্মানে গোয়ালন্দ প্রেসক্লাবে হোসাইন ডিউরেবল পলিমার লিমিটেডের ইফতার মাহফিল

২০
Developed by : BDIX ROOT