মহিলা দলের সাবেক দুই নেত্রী গ্রেফতার-যুগের সংবাদ - jugershanbad
যুগের সংবাদ ডেস্ক,
৬ ডিসেম্বর ২০২৫, ৫:২৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মহিলা দলের সাবেক দুই নেত্রী গ্রেফতার-যুগের সংবাদ

পাবনার চাটমোহরে ওয়ারেন্টভুক্ত উপজেলা মহিলা দলের সাবেক দুই নেত্রীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (৩ ডিসেম্বর) রাতে পৌর সদরের পৃথক দুই স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- জাতীয়তাবাদী মহিলা দল চাটমোহর উপজেলা শাখার (বিলুপ্ত) সিনিয়র সহ-সভাপতি পৌর সদরের মধ্য শালিখা মহল্লার মৃত ডা. কোবাদ হোসেনের মেয়ে বুড়ি সরকার (৪২) ও একই বিলুপ্ত কমিটির বহিস্কৃত সাংগঠনিক সম্পাদক পৌর সদরের বালুচর মহল্লার ভিপি সেলিম রেজার স্ত্রী রহিমা রেজা (৪৫)।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, মামলার বাদী চাটমোহর উপজেলা মহিলা দলের (বিলুপ্ত) সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তামান্না আজিজা স্বর্ণা গত ২৩ আগস্ট দিকে পৌর সদরের বাসস্ট্যান্ড (আফ্রাতপাড়া) এলাকায় বিএনপির কর্মসূচিতে অংশগ্রহণ করার জন্য উপস্থিত হন। তখন পূর্ব বিরোধের জের ধরে রহিমা ও বুড়ি সরকার দেশীয় অস্ত্র নিয়ে স্বর্ণাকে মারপিট করে আহত করেন।

ওই ঘটনায় তিনি বাদী হয়ে গ্রেফতার দুই নেত্রীসহ বেশ কয়েকজনের নামে ছিনতাই ও হত্যাচেষ্টার মামলা করেন।

চাটমোহর থানার ওসি মনজুরুল আলম জানান, আসামি রহিমা রেজা ও বুড়ি সরকারকে গ্রেফতারের পর আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, গত ১ সেপ্টেম্বর রহিমা রেজাকে মাদকের কারবার ও সেবনের অভিযোগে উপজেলা মহিলা দলের বিলুপ্ত ওই কমিটির সাংগঠনিক সম্পাদক পদ থেকে বহিষ্কার করা হয়। সেসময় রাজনৈতিক অঙ্গনসহ চাটমোহরে বিষয়টি খুব আলোচিত-সমালোচিত ছিল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রেসক্লাব সাটুরিয়ার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রধানমন্ত্রীকে ৯ মানবাধিকার সংগঠনের চিঠি মানবাধিকার সুরক্ষায় ব্যবস্থা নেওয়ার আহ্বান

জাতীয় ঈদগাহের প্রস্তুতি সম্পন্ন

পবিত্র শবে কদর উপলক্ষে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের শুভেচ্ছা বার্তা

চুনারুঘাটে বুচিনালা খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন হুইপ জি কে গউছ

রাণীশংকৈলে পাটনার প্রকল্পের ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টশন

মোশাররফ- তাসনিয়ার ঈদের নাটক ‘অবিবাহিতদের প্রবেশ নিষেধ

জেলজীবনের ২১ দিনের গল্প নিয়ে ওয়েব সিরিজ আনছেন হিরো আলম

মিডল ইস্ট আইয়ের নিবন্ধ ব্রিটিশ গণমাধ্যমে মুসলিমবিদ্বেষ সব সীমা ছাড়িয়ে গেছে

জ্বালানি তেল নিয়ে ডিসিদের ৯ নির্দেশনা

১০

দিনাজপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী- তারেক রহমান

১১

সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ও জামায়াত আমিরের বাহাস…

১২

নাগরপুর এলজিইডির উপ-সহকারী প্রকৌশলী শহিদুল বদলি, দুর্নীতি-অনিয়মের অভিযোগে তোলপাড়

১৩

বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ঝালকাঠি সদর উপজেলা বিএনপির ইফতার ও দোয়া মাহফিল 

১৪

সাংবাদিকদের সম্মানে গোয়ালন্দ প্রেসক্লাবে হোসাইন ডিউরেবল পলিমার লিমিটেডের ইফতার মাহফিল

১৫

কোটচাঁদপুরে ট্রেনের ধাক্কায় ট্রলি চালকের মৃত্যু

১৬

জুড়ীতে প্রবাসী সাচ্চুর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৭

জামালপুরে স্বাধীনতার পতাকা উত্তোলন দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

১৮

এতিম জান্নাতীর চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১৯

অভ্যর্থনায় ফুলের তোড়া ও শিক্ষার্থীদের দাঁড় করিয়ে রাখা নিয়ে কড়া বার্তা দিলেন শিক্ষামন্ত্রীর

২০
Developed by : BDIX ROOT