রাজবাড়ীর গোয়ালন্দে হুসাইন ডিউরেবল পলিমার লিমিটেডের উদ্বোধন-যুগের সংবাদ - jugershanbad
আমিনুল ইসলাম রানা,গোয়ালন্দ রাজবাড়ী প্রতিনিধি,
৬ ডিসেম্বর ২০২৫, ৪:৫৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

রাজবাড়ীর গোয়ালন্দে হুসাইন ডিউরেবল পলিমার লিমিটেডের উদ্বোধন-যুগের সংবাদ

 

“আধুনিক যুগের টেকসই সমাধান” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীর গোয়ালন্দে হুসাইন ডিউরেবল পলিমার লিমিটেডের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে।

শুক্রবার (৫ ডিসেম্বর) বিকেলে গোয়ালন্দ উপজেলার জমিদার ব্রিজ এলাকায় প্রতিষ্ঠানের নিজস্ব কারখানা প্রাঙ্গণে উদ্বোধনী আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হুসাইন মোহাম্মদ এবং সৌদি কনস্ট্রাকশনের সিইও মোবাররক।

উদ্বোধনী অনুষ্ঠানের আগে পবিত্র কোরআন তেলাওয়াত করা হয়। পরে স্বাগত বক্তব্য দেন প্রতিষ্ঠানের মার্কেটিং জিএম কাওসার সরদার ও সিইও আয়ুব রানা। এরপর বিভিন্ন জেলা থেকে আগত ডিলাররা হুসাইন ডিউরেবল পলিমার লিমিটেডের প্রতি নিজেদের প্রত্যাশা,আস্থা এবং সহযোগিতার অঙ্গীকার ব্যক্ত করেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন গোয়ালন্দ উপজেলা বিএনপির সাবেক সভাপতি সুলতান নুর ইসলাম মুন্নু মোল্লা, উপজেলা বিএনপির সহ-সভাপতি আয়ুব আলী খান, সাধারণ সম্পাদক মোশারফ আহমেদ, হুসাইন ডিউরেবল পলিমার লিমিটেডের আইভিওয়াই মেশিনারির ম্যানেজিং ডিরেক্টর হাসান ইমাম, প্রশাসনিক কর্মকর্তা সুলতান মোল্লা প্রমুখ।

হুসাইন ডিউরেবল পলিমার লিমিটেডের চেয়ারম্যান হুসাইন মোহাম্মদ বলেন, “আমরা দেশের বাজারে একটি টেকসই, নির্ভরযোগ্য ও আন্তর্জাতিক মানের পলিমার পণ্য পৌঁছে দিতে বদ্ধপরিকর। হুসাইন ডিউরেবল পলিমার লিমিটেড শুধু একটি কোম্পানি নয়, এটি বাংলাদেশের স্থানীয় শিল্পের বিকাশ, কর্মসংস্থান সৃষ্টি এবং শিল্পায়নকে গতিশীল করার একটি মিশন। আমরা চাই, মানুষ ন্যায্য দামে উচ্চমানের দেশীয় পণ্য ব্যবহার করুক এবং বিদেশি পণ্যের ওপর নির্ভরতা কমুক।

তিনি আরও বলেন, রাজবাড়ী থেকে আমাদের যাত্রা শুরু হলেও অদূর ভবিষ্যতে দেশের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত আমাদের সেবা পৌঁছে যাবে। আমরা ডিলারদের সঙ্গে অংশীদারিত্ব ও বাজার বিস্তারের মাধ্যমে একটি শক্তিশালী শিল্প নেটওয়ার্ক গড়ে তুলতে চাই। আপনাদের সহযোগিতা থাকলে হুসাইন ডিউরেবল খুব দ্রুত দেশের শীর্ষস্থানীয় ব্র্যান্ডে পরিণত হবে বলে আমি বিশ্বাস করি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সহায়তার আবেদন: মৃত্যুর সঙ্গে লড়ছেন মাদ্রাসা শিক্ষার্থী আলামিন

সাটুরিয়া থানার উদ্যোগে চত্বরে ইফতার ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত

টাঙ্গাইলে জাতীয় সাংবাদিক সংস্থার দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

দৌলতদিয়া নৌরুটে গাড়িতে নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত নেওয়া যাবে না জেলা প্রশাসক সুলতানা আক্তার

চাঁদপুরে জিএম বাংলা লিমিটেডের উদ্যোগে সাড়ে ৫ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ

প্রেসক্লাব সাটুরিয়ার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রধানমন্ত্রীকে ৯ মানবাধিকার সংগঠনের চিঠি মানবাধিকার সুরক্ষায় ব্যবস্থা নেওয়ার আহ্বান

জাতীয় ঈদগাহের প্রস্তুতি সম্পন্ন

পবিত্র শবে কদর উপলক্ষে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের শুভেচ্ছা বার্তা

চুনারুঘাটে বুচিনালা খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন হুইপ জি কে গউছ

১০

রাণীশংকৈলে পাটনার প্রকল্পের ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টশন

১১

মোশাররফ- তাসনিয়ার ঈদের নাটক ‘অবিবাহিতদের প্রবেশ নিষেধ

১২

জেলজীবনের ২১ দিনের গল্প নিয়ে ওয়েব সিরিজ আনছেন হিরো আলম

১৩

মিডল ইস্ট আইয়ের নিবন্ধ ব্রিটিশ গণমাধ্যমে মুসলিমবিদ্বেষ সব সীমা ছাড়িয়ে গেছে

১৪

জ্বালানি তেল নিয়ে ডিসিদের ৯ নির্দেশনা

১৫

দিনাজপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী- তারেক রহমান

১৬

সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ও জামায়াত আমিরের বাহাস…

১৭

নাগরপুর এলজিইডির উপ-সহকারী প্রকৌশলী শহিদুল বদলি, দুর্নীতি-অনিয়মের অভিযোগে তোলপাড়

১৮

বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ঝালকাঠি সদর উপজেলা বিএনপির ইফতার ও দোয়া মাহফিল 

১৯

সাংবাদিকদের সম্মানে গোয়ালন্দ প্রেসক্লাবে হোসাইন ডিউরেবল পলিমার লিমিটেডের ইফতার মাহফিল

২০
Developed by : BDIX ROOT