অভিবাসন-আশ্রয়প্রার্থীদের বিষয়ে আরও কঠোর হচ্ছে ইউরোপ-যুগের সংবাদ - jugershanbad
রাকিব হোসেন
৮ ডিসেম্বর ২০২৫, ৪:১৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

অভিবাসন-আশ্রয়প্রার্থীদের বিষয়ে আরও কঠোর হচ্ছে ইউরোপ-যুগের সংবাদ

অবৈধ অভিবাসন ও আশ্রয়প্রার্থীদের চাপ সামলাতে আরও কঠোর নিয়ম আনতে যাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। সোমবার (৮ ডিসেম্বর) অভিবাসন নীতিতে কয়েকটি পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্তে ঐকমত্যে পৌঁছেছে ইইউ’র সদস্য দেশগুলো। খবর বার্তা সংস্থা এএফপি’র

বেলজিয়ামের ব্রাসেলসে সোমবার ইইউ স্বরাষ্ট্র মন্ত্রীদের বৈঠকে পদক্ষেপের কয়েকটি প্রাথমিকভাবে অনুমোদন দেওয়া হয়। ইউরোপীয় কমিশনের উপস্থাপিত ওই প্রস্তাবের ওপর প্রথমবারের মতো ভোট হবে। এতে থাকছে অভিবাসীদের আগমন ও প্রত্যাবর্তন আরও কঠোরভাবে নিয়ন্ত্রণের ব্যবস্থা।

এই নিয়মের মধ্যে থাকবে ইইউ’র ২৭ দেশের বাইরে অভিবাসীদের জন্য ‘রিটার্ন হাব’ বা পুনর্বাসন কেন্দ্র স্থাপনের ধারণার প্রতি সমর্থন। ইউরোপজুড়ে ডানপন্থি দলগুলোর ভোটের জনপ্রিয়তা বাড়তে পারে—এই আশঙ্কায় বিভিন্ন সরকার অভিবাসন ইস্যুতে আরও কঠোর অবস্থান নেওয়ার চেষ্টা করছে। এরপরই আসতে যাচ্ছে কঠোর পদক্ষেপ।

নতুন প্রস্তাবগুলোর মধ্যে রয়েছে—

  • ইইউ-এর বাইরে পুনর্বাসন কেন্দ্র (রিটার্ন হাব) স্থাপন
  • স্বেচ্ছায় দেশে না ফিরলে কঠোর শাস্তি ও দীর্ঘ মেয়াদি জেল
  • নিজ দেশে নয়, ইইউ নির্ধারিত ‘নিরাপদ’ তৃতীয় দেশে অভিবাসী ফেরত পাঠানো

ইউরোপীয় কমিশনের প্রস্তাবিত এই পদক্ষেপগুলো এখন কার্যকর হওয়ার আগে ইউরোপীয় পার্লামেন্টের চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে। এই পদক্ষেপগুলো ইইউর অভিবাসন ব্যবস্থাকে আরও কঠোর ও দ্রুত কার্যকর করার প্রচেষ্টার অংশ বলে কর্মকর্তারা জানিয়েছেন।

তবে অভিবাসীদের নিয়ে কাজ করা বিভিন্ন মানবাধিকার সংস্থা এ ধরনের কঠোরতার বিরুদ্ধে কড়া আপত্তি জানিয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রেসক্লাব সাটুরিয়ার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রধানমন্ত্রীকে ৯ মানবাধিকার সংগঠনের চিঠি মানবাধিকার সুরক্ষায় ব্যবস্থা নেওয়ার আহ্বান

জাতীয় ঈদগাহের প্রস্তুতি সম্পন্ন

পবিত্র শবে কদর উপলক্ষে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের শুভেচ্ছা বার্তা

চুনারুঘাটে বুচিনালা খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন হুইপ জি কে গউছ

রাণীশংকৈলে পাটনার প্রকল্পের ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টশন

মোশাররফ- তাসনিয়ার ঈদের নাটক ‘অবিবাহিতদের প্রবেশ নিষেধ

জেলজীবনের ২১ দিনের গল্প নিয়ে ওয়েব সিরিজ আনছেন হিরো আলম

মিডল ইস্ট আইয়ের নিবন্ধ ব্রিটিশ গণমাধ্যমে মুসলিমবিদ্বেষ সব সীমা ছাড়িয়ে গেছে

জ্বালানি তেল নিয়ে ডিসিদের ৯ নির্দেশনা

১০

দিনাজপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী- তারেক রহমান

১১

সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ও জামায়াত আমিরের বাহাস…

১২

নাগরপুর এলজিইডির উপ-সহকারী প্রকৌশলী শহিদুল বদলি, দুর্নীতি-অনিয়মের অভিযোগে তোলপাড়

১৩

বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ঝালকাঠি সদর উপজেলা বিএনপির ইফতার ও দোয়া মাহফিল 

১৪

সাংবাদিকদের সম্মানে গোয়ালন্দ প্রেসক্লাবে হোসাইন ডিউরেবল পলিমার লিমিটেডের ইফতার মাহফিল

১৫

কোটচাঁদপুরে ট্রেনের ধাক্কায় ট্রলি চালকের মৃত্যু

১৬

জুড়ীতে প্রবাসী সাচ্চুর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৭

জামালপুরে স্বাধীনতার পতাকা উত্তোলন দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

১৮

এতিম জান্নাতীর চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১৯

অভ্যর্থনায় ফুলের তোড়া ও শিক্ষার্থীদের দাঁড় করিয়ে রাখা নিয়ে কড়া বার্তা দিলেন শিক্ষামন্ত্রীর

২০
Developed by : BDIX ROOT