টাঙ্গাইল শাড়ি পেল ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি - jugershanbad
যুগের সংবাদ ডেস্ক,
৯ ডিসেম্বর ২০২৫, ৩:৫৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

টাঙ্গাইল শাড়ি পেল ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি

বাংলাদেশের ঐতিহ্যবাহী টাঙ্গাইল শাড়ি বুনন শিল্পে ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের বিশ্ব স্বীকৃতি পেয়েছে। ভারতের নয়াদিল্লিতে ইউনেস্কো কনভেনশনের ২০তম আন্তঃরাষ্ট্রীয় পর্ষদের সভায় মঙ্গলবার (৯ ডিসেম্বর) সর্বসম্মতভাবে টাঙ্গাইল শাড়িকে বিশ্ব ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়।প্যারিসের বাংলাদেশ দূতাবাস জানায়, এ তালিকায় এটি বাংলাদেশের ষষ্ঠ একক নিবন্ধন। আর পর্ষদের সদস্য নির্বাচিত হওয়ার পর গত চার বছরে দেশের দ্বিতীয় অর্জন। এর আগে ২০২৩ সালে ‘ঢাকার রিক্সা ও রিক্সাচিত্র’ একই স্বীকৃতি পেয়েছিল।

বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত খন্দকার এম তালহা। প্রতিক্রিয়ায় তিনি বলেন, দুই শতকেরও বেশি সময় ধরে টাঙ্গাইলের তাঁতিদের সৃষ্ট শাড়ি আজ বৈশ্বিক স্বীকৃতি পেল- এটি বাংলাদেশের জন্য অসাধারণ গৌরবের বিষয়। টাঙ্গাইল শাড়ি নারীদের নিত্যসঙ্গী; তাদের ভালোবাসাই আন্তর্জাতিক স্বীকৃতি অর্জনে বড় ভূমিকা রেখেছে।

দূতাবাসের তথ্য অনুযায়ী, চলতি বছরের এপ্রিলে ইউনেস্কো সদর দপ্তরে জমা দেওয়া আবেদন সব ধাপ সফলভাবে উত্তীর্ণ হয়ে চূড়ান্ত অনুমোদন পায়। রাজনৈতিক জটিলতার আশঙ্কা থাকলেও বাংলাদেশ জমাকৃত নথিকে কনভেনশনসম্মত ও উচ্চমানসম্পন্ন হিসেবে ঘোষণা করে পর্ষদ।

২০২৩ সালে ভারত টাঙ্গাইল শাড়িকে ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্য হিসেবে ঘোষণা করায় যে বিতর্ক সৃষ্টি হয়েছিল, গবেষকদের মতে ইউনেস্কোর এ স্বীকৃতি সেই জটিলতা কাটাতে সহায়ক হবে।

ভারতে বাংলাদেশের হাইকমিশনার মো. রিয়াজ হামিদুল্লাহ বলেন, আন্তর্জাতিক কনভেনশন অনুযায়ী এ স্বীকৃতি দুই দেশের নারীদের জন্যই নতুন গর্বের উপলক্ষ সৃষ্টি করবে।

পর্ষদের ২০তম সভা ৭ ডিসেম্বর শুরু হয়েছে এবং আগামী ১৩ ডিসেম্বর পর্যন্ত চলবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সহায়তার আবেদন: মৃত্যুর সঙ্গে লড়ছেন মাদ্রাসা শিক্ষার্থী আলামিন

সাটুরিয়া থানার উদ্যোগে চত্বরে ইফতার ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত

টাঙ্গাইলে জাতীয় সাংবাদিক সংস্থার দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

দৌলতদিয়া নৌরুটে গাড়িতে নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত নেওয়া যাবে না জেলা প্রশাসক সুলতানা আক্তার

চাঁদপুরে জিএম বাংলা লিমিটেডের উদ্যোগে সাড়ে ৫ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ

প্রেসক্লাব সাটুরিয়ার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রধানমন্ত্রীকে ৯ মানবাধিকার সংগঠনের চিঠি মানবাধিকার সুরক্ষায় ব্যবস্থা নেওয়ার আহ্বান

জাতীয় ঈদগাহের প্রস্তুতি সম্পন্ন

পবিত্র শবে কদর উপলক্ষে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের শুভেচ্ছা বার্তা

চুনারুঘাটে বুচিনালা খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন হুইপ জি কে গউছ

১০

রাণীশংকৈলে পাটনার প্রকল্পের ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টশন

১১

মোশাররফ- তাসনিয়ার ঈদের নাটক ‘অবিবাহিতদের প্রবেশ নিষেধ

১২

জেলজীবনের ২১ দিনের গল্প নিয়ে ওয়েব সিরিজ আনছেন হিরো আলম

১৩

মিডল ইস্ট আইয়ের নিবন্ধ ব্রিটিশ গণমাধ্যমে মুসলিমবিদ্বেষ সব সীমা ছাড়িয়ে গেছে

১৪

জ্বালানি তেল নিয়ে ডিসিদের ৯ নির্দেশনা

১৫

দিনাজপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী- তারেক রহমান

১৬

সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ও জামায়াত আমিরের বাহাস…

১৭

নাগরপুর এলজিইডির উপ-সহকারী প্রকৌশলী শহিদুল বদলি, দুর্নীতি-অনিয়মের অভিযোগে তোলপাড়

১৮

বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ঝালকাঠি সদর উপজেলা বিএনপির ইফতার ও দোয়া মাহফিল 

১৯

সাংবাদিকদের সম্মানে গোয়ালন্দ প্রেসক্লাবে হোসাইন ডিউরেবল পলিমার লিমিটেডের ইফতার মাহফিল

২০
Developed by : BDIX ROOT