টাঙ্গাইলের  ভূঞাপুরে নবনির্মাণাধীন বাইপাস সড়কের কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ - jugershanbad
মাছুদুর রহমান মিলন,
১৫ ডিসেম্বর ২০২৫, ৬:৫৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

টাঙ্গাইলের  ভূঞাপুরে নবনির্মাণাধীন বাইপাস সড়কের কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ

টাঙ্গাইলের ভূঞাপুরে নবনির্মাণাধীন বাইপাস সড়কের কাজে ব্যাপক অনিয়ম ও নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ উঠেছে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান ইসমাইল হোসেন কনস্ট্রাকশন-এর বিরুদ্ধে।

স্নীয়দের দাবি, ঠিকাদারি লাইসেন্স ব্যবহার করলেও প্রকৃত কাজটি পরিচালনা করছেন এমআরটি কোম্পানির আব্দুল আজিজ এ কারণে কাজের মান নিয়ন্ত্রণে গুরুতর সংকট সৃষ্টি হয়েছে।

 

সরেজমিনে দেখা যায়, সড়কের সাব-বেস নির্মাণে ব্যবহার করা হচ্ছে নিম্নমানের ইট, ইটের টুকরা ও অনুপযুক্ত উপকরণ। এতে অর্ধশত কোটি টাকার এই প্রকল্প ভবিষ্যতে দ্রুত নষ্ট হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

 

স্থানীয় বাসিন্দা শিপন, জাহিদ, রায়হান সহ একাধিক ব্যক্তি অভিযোগ করে বলেন— “আমরা বহুদিন ধরে একটি টেকসই রাস্তার অপেক্ষায়। কিন্তু যে নিম্নমানের ইট ব্যবহার করা হচ্ছে, তাতে দু-এক বছরেই রাস্তা ভেঙে পড়বে। এত বড় বাজেটের কাজ, অথচ মান নিয়ন্ত্রণ নেই।”

 

স্থানীয় বাসিন্দা তন্ময় চকদার জানান,

“ কয়েকদিন আগে নিম্নমানের উপকরণ ব্যবহারের কারণে কালভার্ট ভেঙে পড়েছিল। সেটা আবার নতুন করে তৈরি করতে  হয়েছে। এখনো একই ভঙ্গিতে সাব-বেসে নিম্নমানের ইট ব্যবহার হচ্ছে সংশ্লিষ্ট

কেউ নজরদারি করছে না।”

 

ঠিকাদারি প্রতিষ্ঠান ইসমাইল হোসেন কনস্ট্রাকশন  ম্যানেজার শফিকুল ইসলাম ঘটনার বিষয়ে অভিযোগ অস্বীকার করে বলেন—“আমরা এক নম্বর ইটই ব্যবহার করছি এবং নিয়ম মেনেই কাজ চলছে। অভিযোগ সঠিক নয়।”

 

তবে প্রকল্পের মূল কাজ তদারককারী এমআরটি কোম্পানির আব্দুল আজিজের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

 

এ বিষয়ে  টাঙ্গাইল জেলা সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী ড. সিনথিয়া আজমিরী খানের মুঠোফোন একাধিকবার কল করলেও তিনি রিসিভ করেননি।

 

উল্লেখ্য যে,প্রকল্পের তথ্যে জানা যায়, ভূঞাপুর লিংক সড়ক নির্মাণ প্রকল্পের প্রস্তাব ইতোমধ্যে পাঠানো হয়েছে। বাহাদীপুর রেল ক্রসিং থেকে বিরহাটি রেল ক্রসিং পর্যন্ত ১.৮০ কিলোমিটার সড়ক নির্মাণে ব্যয় ধরা হয়েছে প্রায় ৪৯ কোটি ৭১ লাখ টাকা।

প্রকল্পের আওতায় রয়েছে—৬ দশমিক ৭৫ একর ভূমি অধিগ্রহণ, ৬৯ মিটার পিসি গার্ডার সেতু, ১২ মিটার আরসিসি বক্স কালভার্ট, ১ দশমিক ৬১ লাখ ঘনমিটার মাটি ভরাট, ১৫০ মিটার স্লোপ প্রটেকশন, ১৩০ মিটার আরসিসি ওয়াল, ১২৫ মিটার প্যালাসাইডিং, প্রয়োজনীয় ট্রাফিক সাইন ও গাইড পোস্ট স্থাপন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সহায়তার আবেদন: মৃত্যুর সঙ্গে লড়ছেন মাদ্রাসা শিক্ষার্থী আলামিন

সাটুরিয়া থানার উদ্যোগে চত্বরে ইফতার ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত

টাঙ্গাইলে জাতীয় সাংবাদিক সংস্থার দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

দৌলতদিয়া নৌরুটে গাড়িতে নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত নেওয়া যাবে না জেলা প্রশাসক সুলতানা আক্তার

চাঁদপুরে জিএম বাংলা লিমিটেডের উদ্যোগে সাড়ে ৫ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ

প্রেসক্লাব সাটুরিয়ার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রধানমন্ত্রীকে ৯ মানবাধিকার সংগঠনের চিঠি মানবাধিকার সুরক্ষায় ব্যবস্থা নেওয়ার আহ্বান

জাতীয় ঈদগাহের প্রস্তুতি সম্পন্ন

পবিত্র শবে কদর উপলক্ষে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের শুভেচ্ছা বার্তা

চুনারুঘাটে বুচিনালা খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন হুইপ জি কে গউছ

১০

রাণীশংকৈলে পাটনার প্রকল্পের ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টশন

১১

মোশাররফ- তাসনিয়ার ঈদের নাটক ‘অবিবাহিতদের প্রবেশ নিষেধ

১২

জেলজীবনের ২১ দিনের গল্প নিয়ে ওয়েব সিরিজ আনছেন হিরো আলম

১৩

মিডল ইস্ট আইয়ের নিবন্ধ ব্রিটিশ গণমাধ্যমে মুসলিমবিদ্বেষ সব সীমা ছাড়িয়ে গেছে

১৪

জ্বালানি তেল নিয়ে ডিসিদের ৯ নির্দেশনা

১৫

দিনাজপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী- তারেক রহমান

১৬

সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ও জামায়াত আমিরের বাহাস…

১৭

নাগরপুর এলজিইডির উপ-সহকারী প্রকৌশলী শহিদুল বদলি, দুর্নীতি-অনিয়মের অভিযোগে তোলপাড়

১৮

বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ঝালকাঠি সদর উপজেলা বিএনপির ইফতার ও দোয়া মাহফিল 

১৯

সাংবাদিকদের সম্মানে গোয়ালন্দ প্রেসক্লাবে হোসাইন ডিউরেবল পলিমার লিমিটেডের ইফতার মাহফিল

২০
Developed by : BDIX ROOT