কিশোরগঞ্জে কাঁধে  ভার নিয়ে চলা শতবর্ষী সেই বৃদ্ধ ফেরিওলার মুখে হাসি ফুটেছে - jugershanbad
মোঃ  মিজানুর রহমান কিশোরগঞ্জ প্রতিনিধি
১৭ ডিসেম্বর ২০২৫, ৭:৫১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কিশোরগঞ্জে কাঁধে  ভার নিয়ে চলা শতবর্ষী সেই বৃদ্ধ ফেরিওলার মুখে হাসি ফুটেছে

 

মাইলের পর মাইল পায়ে হেঁটে ঘামে ভেজা শরীর নিয়ে কুঁজো হয়ে ধীরে ধীরে হাঁটছিলেন এক বৃদ্ধ। কখনো থেমে গামছা দিয়ে মুছছেন গায়ের ঘাম, কিন্তু যেন বৃষ্টির মতো ঝরছে তার পরিশ্রমের স্রোত। কাঁধে বাঁশের ফলা, দুই পাশে ঝুলছে নতুন-পুরাতন কাপড়ভর্তি ঝুড়ি। বয়সের ভারে নুয়ে পড়া শরীর, তবুও থেমে নেই তার পথচলা। তিনি রইস উদ্দিন, তার দাবি অনুযায়ী, প্রকৃত বয়স ১০০ ইতিমধ্যেই  পেরিয়েছে।

কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার জালালপুর ইউনিয়নের আতকাপাড়া গ্রামের মৃত নায়েব আলীর ছেলে। জীবনের ৫০ বছর ধরে ফেরি করে কাপড় বিক্রি করে সংসার চালাচ্ছেন। ক্লান্ত শরীরে প্রতিদিন গ্রামের পথে পথে হেঁটে চলে তাঁর জীবনযুদ্ধ।

এই সংবাদটি  বিভন্ন গণমাধ্যমে  প্রকাশিত হওয়ার পর তা নজরে পড়ে ঢাকা থেকে প্রকাশিত দৈনিক খবর সংযোগ এর সম্পাদক মো. নজরুল ইসলামের। তিনি আমাদের কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি মাধ্যমে প্রথমে দোকানের জন্য আর্থিক সহযোগিতা করেন।

শনিবার  ১৩ ডিসেম্বর দুপুরে তিনি নিজে এসে স্থানীয় সাংবাদিক ও এলাকাবাসীর  উপস্থিতিতে  দোকানের প্রয়োজনীয়  মালামাল কিনে দিয়ে নতুন দোকানটি চালু করে দিয়েছেন।
এমন সহযোগিতায় সন্তুষ্টি প্রকাশ করেন বৃদ্ধ রইস উদ্দিন সহ এলাকাবাসী৷

এসময় নতুন দোকান ও মালামাল পেয়ে উচ্ছাস দেখা য়ায়। সবাই বিভিন্ন মালামাল কিনছেন৷ এর মাধ্যমে কষ্ট দুর হয়ে শান্তি ফিরে আসবে এমনটি আশা করছেন  সবাই।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সহায়তার আবেদন: মৃত্যুর সঙ্গে লড়ছেন মাদ্রাসা শিক্ষার্থী আলামিন

সাটুরিয়া থানার উদ্যোগে চত্বরে ইফতার ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত

টাঙ্গাইলে জাতীয় সাংবাদিক সংস্থার দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

দৌলতদিয়া নৌরুটে গাড়িতে নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত নেওয়া যাবে না জেলা প্রশাসক সুলতানা আক্তার

চাঁদপুরে জিএম বাংলা লিমিটেডের উদ্যোগে সাড়ে ৫ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ

প্রেসক্লাব সাটুরিয়ার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রধানমন্ত্রীকে ৯ মানবাধিকার সংগঠনের চিঠি মানবাধিকার সুরক্ষায় ব্যবস্থা নেওয়ার আহ্বান

জাতীয় ঈদগাহের প্রস্তুতি সম্পন্ন

পবিত্র শবে কদর উপলক্ষে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের শুভেচ্ছা বার্তা

চুনারুঘাটে বুচিনালা খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন হুইপ জি কে গউছ

১০

রাণীশংকৈলে পাটনার প্রকল্পের ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টশন

১১

মোশাররফ- তাসনিয়ার ঈদের নাটক ‘অবিবাহিতদের প্রবেশ নিষেধ

১২

জেলজীবনের ২১ দিনের গল্প নিয়ে ওয়েব সিরিজ আনছেন হিরো আলম

১৩

মিডল ইস্ট আইয়ের নিবন্ধ ব্রিটিশ গণমাধ্যমে মুসলিমবিদ্বেষ সব সীমা ছাড়িয়ে গেছে

১৪

জ্বালানি তেল নিয়ে ডিসিদের ৯ নির্দেশনা

১৫

দিনাজপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী- তারেক রহমান

১৬

সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ও জামায়াত আমিরের বাহাস…

১৭

নাগরপুর এলজিইডির উপ-সহকারী প্রকৌশলী শহিদুল বদলি, দুর্নীতি-অনিয়মের অভিযোগে তোলপাড়

১৮

বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ঝালকাঠি সদর উপজেলা বিএনপির ইফতার ও দোয়া মাহফিল 

১৯

সাংবাদিকদের সম্মানে গোয়ালন্দ প্রেসক্লাবে হোসাইন ডিউরেবল পলিমার লিমিটেডের ইফতার মাহফিল

২০
Developed by : BDIX ROOT