ধামরাইয়ে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু - jugershanbad
ধামরাই দক্ষিন (ঢাকা) প্রতিনিধি
১৮ ডিসেম্বর ২০২৫, ১:০১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ধামরাইয়ে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

Oplus_131072

ঢাকার ধামরাইয়ে নির্মাণাধীন ৯তলা ভবন থেকে পড়ে মোঃ শামীম হোসেন (২৪) নামে এক শ্রমিকের মৃত্যুও খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার (১৮ডিসেম্বর) বিকেলের দিকে ধামরাই পৌরশহরের আমিন মডেল টাউন এলাকায় সরকারী স্কুলের নির্মাণাধীন ১০ তলা ভবনে এ ঘটনা ঘটে। নুরানী কনস্টাকশন লিঃ কম্পানী ১০তলা সরকারী স্কুলের কাজটি করছিলো বলে জানা গেছে। নিহত শ্রমিক শামীম হোসেন টাঙ্গাইলের সদর থানার গালুটিয়া গ্রামের মোঃ মনির মন্ডলের ছেলে।
স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার সকাল থেকে শামীম ১০তলা ভবনের নবম তলায় বাঁশের মাচা দিয়ে টাইলসের কাজ করতে ছিলেন। বিেিকলের দিকে হঠাৎ বাঁশের মাচার ভেঙে নিচে পরে যায়। পরে আশে পাশের লোকজন দৌড়িয়ে এসে শামীমকে উদ্ধার করে দ্রুত গণস্বাস্থ্য সমাজ ভিত্তিক মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন।
শামীম হোসেনের সহযোগী জাহিদ হোসেন বলেন, আমরা দুইজনেই নবম তলায় টাইলসের কাজ করতে ছিলাম। হটাৎ করে মাচাল ভেঙে গেলে শামীম নিচে পড়ে যায়। আমি কোন রকমে আরেকটা বাঁশ ধরে আকড়ে ছিলাম। মহান আল্লাহ আমাকে বাঁচিয়ে দিয়েছে। ১০তলা ভবনের কাজে যথেষ্ঠ নিরাপত্তা ব্যবস্থা না থাকায় আমি কাজ করতে চাইছিলাম না।
এ বিষয়ে নুরানী কনস্টাকশনের প্রকৌশলী মোঃ হামিদ মুঠোফোনে বলেন, আমি ঘটনা স্থলে ছিলাম না, তবে শুনেছি নবম তলা থেকে শামীম নামে এক শ্রমিক পড়ে আহত হয়েছেন। আমাদের লোকজন তার সুচিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে গেছে। নিহতের খবর জানা নেই।
এ বিষয়ে ঘটনাস্থল পরিদর্শন করে ধামরাই থানার (এসআই) মোঃ ফারুক হোসেন বলেন, উদ্ধার হওয়া লাশটি আশুলিয়া থানা এলাকায় গণস্বাস্থ্য হাসপাতালে রয়েছে বলে জানতে পেরেছি। নিহতের পরিবারের সাথে কথা বলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সহায়তার আবেদন: মৃত্যুর সঙ্গে লড়ছেন মাদ্রাসা শিক্ষার্থী আলামিন

সাটুরিয়া থানার উদ্যোগে চত্বরে ইফতার ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত

টাঙ্গাইলে জাতীয় সাংবাদিক সংস্থার দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

দৌলতদিয়া নৌরুটে গাড়িতে নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত নেওয়া যাবে না জেলা প্রশাসক সুলতানা আক্তার

চাঁদপুরে জিএম বাংলা লিমিটেডের উদ্যোগে সাড়ে ৫ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ

প্রেসক্লাব সাটুরিয়ার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রধানমন্ত্রীকে ৯ মানবাধিকার সংগঠনের চিঠি মানবাধিকার সুরক্ষায় ব্যবস্থা নেওয়ার আহ্বান

জাতীয় ঈদগাহের প্রস্তুতি সম্পন্ন

পবিত্র শবে কদর উপলক্ষে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের শুভেচ্ছা বার্তা

চুনারুঘাটে বুচিনালা খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন হুইপ জি কে গউছ

১০

রাণীশংকৈলে পাটনার প্রকল্পের ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টশন

১১

মোশাররফ- তাসনিয়ার ঈদের নাটক ‘অবিবাহিতদের প্রবেশ নিষেধ

১২

জেলজীবনের ২১ দিনের গল্প নিয়ে ওয়েব সিরিজ আনছেন হিরো আলম

১৩

মিডল ইস্ট আইয়ের নিবন্ধ ব্রিটিশ গণমাধ্যমে মুসলিমবিদ্বেষ সব সীমা ছাড়িয়ে গেছে

১৪

জ্বালানি তেল নিয়ে ডিসিদের ৯ নির্দেশনা

১৫

দিনাজপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী- তারেক রহমান

১৬

সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ও জামায়াত আমিরের বাহাস…

১৭

নাগরপুর এলজিইডির উপ-সহকারী প্রকৌশলী শহিদুল বদলি, দুর্নীতি-অনিয়মের অভিযোগে তোলপাড়

১৮

বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ঝালকাঠি সদর উপজেলা বিএনপির ইফতার ও দোয়া মাহফিল 

১৯

সাংবাদিকদের সম্মানে গোয়ালন্দ প্রেসক্লাবে হোসাইন ডিউরেবল পলিমার লিমিটেডের ইফতার মাহফিল

২০
Developed by : BDIX ROOT