ঢাকা-টাঙ্গাইল- যমুনা সেতু মহাসড়কে আগুন জালিয়ে অবরোধ - jugershanbad
মাছুদুর রহমান মিলন , টাঙ্গাইল
১৯ ডিসেম্বর ২০২৫, ১১:৩৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ঢাকা-টাঙ্গাইল- যমুনা সেতু মহাসড়কে আগুন জালিয়ে অবরোধ

 

ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে আগুন জালিয়ে ৩০ মিনিট অবরোধ করেন ছাত্রজনতা সহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনগুলো।

শুক্রবার (১৯ ডিসেম্বর) মহাসড়কের আশিকপুর বাইপাস এলাকায় বিকেল সাড়ে ৩টা থেকে ৪টা পযন্ত এই অবরোধ পালন করেন।

এ সময় ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়ক যানবাহনের কিছুটা চাপ বাড়তে থাকে।

জানা যায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জেলা শহর সহ বিভিন্ন উপজেলায বেশ কিছু এলাকায় বিক্ষোভ মিছিল হয়েছে।

শুক্রবার জুমা নামাজের শেষে টাঙ্গাইল শহরের পুরাতন বাসস্ট্যান্ড থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে অবস্থান নেয়।এরপরে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কর আশেকপুর বাইপাস এলাকায় অবরোধ করে রাস্তায় আগুন দিয়ে বিক্ষোভ করে ছাত্রজনতা।

এতে করে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে উত্তরবঙ্গগামী যানচলাচল আধঘণ্টা ধরে বন্ধ থাকে। পরে তারা ওসমান হাদির হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে অবরোধ তুলে নেয়।

এ সময় বিক্ষোভকারীরা বলেন, ওসমান হাদির হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি না দেওয়া পর্যন্ত এ আন্দোলন অব্যাহত থাকবে বলে জানান ।

এ বিষয় টাঙ্গালের পুলিশ সুপার মোহাম্মদ শামসুল আলম সরকার জানান, জেলার বিভিন্ন জায়গায় শান্তিপূর্ণভাবে বিক্ষোভ মিছিল হয়েছে।

এছাড়াও ঢাকা-টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়ক অবরোধ আধা ঘন্টা পর তুলে নেন ছাত্র জনতা । বর্তমানে মহাসড়ক যান চলাচল স্বাভাবিক রয়েছে।

তিনি আরো জানান, জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির স্বাভাবিক রাখতে অপরাধ নিয়ন্ত্রণ ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশ তৎপর রয়েছে।

উল্লেখ্য যে, জেলায় গত ২৪ ঘন্টায় নিষিদ্ধ আওয়ামী লীগের ২৩ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সহায়তার আবেদন: মৃত্যুর সঙ্গে লড়ছেন মাদ্রাসা শিক্ষার্থী আলামিন

সাটুরিয়া থানার উদ্যোগে চত্বরে ইফতার ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত

টাঙ্গাইলে জাতীয় সাংবাদিক সংস্থার দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

দৌলতদিয়া নৌরুটে গাড়িতে নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত নেওয়া যাবে না জেলা প্রশাসক সুলতানা আক্তার

চাঁদপুরে জিএম বাংলা লিমিটেডের উদ্যোগে সাড়ে ৫ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ

প্রেসক্লাব সাটুরিয়ার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রধানমন্ত্রীকে ৯ মানবাধিকার সংগঠনের চিঠি মানবাধিকার সুরক্ষায় ব্যবস্থা নেওয়ার আহ্বান

জাতীয় ঈদগাহের প্রস্তুতি সম্পন্ন

পবিত্র শবে কদর উপলক্ষে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের শুভেচ্ছা বার্তা

চুনারুঘাটে বুচিনালা খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন হুইপ জি কে গউছ

১০

রাণীশংকৈলে পাটনার প্রকল্পের ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টশন

১১

মোশাররফ- তাসনিয়ার ঈদের নাটক ‘অবিবাহিতদের প্রবেশ নিষেধ

১২

জেলজীবনের ২১ দিনের গল্প নিয়ে ওয়েব সিরিজ আনছেন হিরো আলম

১৩

মিডল ইস্ট আইয়ের নিবন্ধ ব্রিটিশ গণমাধ্যমে মুসলিমবিদ্বেষ সব সীমা ছাড়িয়ে গেছে

১৪

জ্বালানি তেল নিয়ে ডিসিদের ৯ নির্দেশনা

১৫

দিনাজপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী- তারেক রহমান

১৬

সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ও জামায়াত আমিরের বাহাস…

১৭

নাগরপুর এলজিইডির উপ-সহকারী প্রকৌশলী শহিদুল বদলি, দুর্নীতি-অনিয়মের অভিযোগে তোলপাড়

১৮

বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ঝালকাঠি সদর উপজেলা বিএনপির ইফতার ও দোয়া মাহফিল 

১৯

সাংবাদিকদের সম্মানে গোয়ালন্দ প্রেসক্লাবে হোসাইন ডিউরেবল পলিমার লিমিটেডের ইফতার মাহফিল

২০
Developed by : BDIX ROOT