পটুয়াখালী-৩ বিএনপির সঙ্গে নুর, যে কোনো মূল্যে নির্বাচন করবেন মামুন - jugershanbad
যুগের সংবাদ ডেস্ক,
২২ ডিসেম্বর ২০২৫, ১:১১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পটুয়াখালী-৩ বিএনপির সঙ্গে নুর, যে কোনো মূল্যে নির্বাচন করবেন মামুন

নানা কারণে আলোচিত পটুয়াখালী-৩ আসনে এবার নির্বাচনি নতুন সমীকরণ। অনেক জল্পনা-কল্পনার পর বিএনপির সঙ্গে গণঅধিকার পরিষদের জোটে পাল্টে গেছে নির্বাচনি হিসাব-নিকাশ। আসনটিতে প্রার্থী না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় বিএনপি।

এতে মনোনয়ন বঞ্চিত হচ্ছেন এ আসনে বিএনপির একমাত্র হেভিওয়েট মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি হাসান মামুন। তবে যেকোনো মূল্যে নির্বাচনে অংশ নেয়ার কথা যুগান্তরের কাছে নিশ্চিত করেছেন হাসান মামুন।

রোববার রাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে গণঅধিকার পরিষদকে পটুয়াখালী-৩ ও ঝিনাইদহ-২ আসন ছেড়ে দেয়ার সিদ্ধান্ত হয়। দুটি আসনের মধ্যে পটুয়াখালী-৩ আসনে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর ও ঝিনাইদাহ-২ আসনে গণঅধিকার পরিষদের সম্পাদক মো. রাশেদ খান প্রতিদ্বন্দ্বিতা করবেন। তবে তাদের দুজনকেই নিজ দলের প্রতীক ট্রাক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে।

এদিকে নুরকে পটুয়াখালী-৩ আসন ছেড়ে দেয়ার ঘোষণায় মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে দশমিনা-গলাচিপা উপজেলায়। দলীয় প্রার্থী না পাওয়ায় ক্ষুব্ধ বিএনপির নেতাকর্মীরা।

সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে গলাচিপার সহকারি রিটানিং কর্মকর্তার থেকে হাসান মামুনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন তার দলের নেতাকর্মীরা।

বিএনপি নেতা হাসান মামুন যুগান্তরকে বলেন, নির্বাচনের জন্য চূড়ান্তভাবে সিদ্ধান্ত নিয়েছি। যেকোনো মূল্যে নির্বাচনে অংশ নেব। দলের নেতাকর্মী ও সাধারণ মানুষের চাপে নির্বাচনে অংশ নিচ্ছি। কোনো ভাবেই নির্বাচন থেকে সরে দাড়ানোর সুযোগ নেই। তবে আমার বিশ্বাস পটুয়াখালী-৩ আসনে বিএনপি দলীয় প্রার্থী দেবে।

এ বিষয়ে বক্তব্য নেয়ার জন্য গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের নাম্বারে একাধিকবার ফোন করা হলেও তিনি কল রিসিভ করেননি।

জামায়াতে ইসলামী থেকে এ আসনে অধ্যাপক মুহাম্মদ শাহ-আলমকে করা হয়েছে প্রার্থী। একইভাবে হাফেজ মাওলানা মুফতি আবু বকর সিদ্দীক নামে একজনকে চুড়ান্ত প্রার্থী ঘোষণা করেছে ইসলামী আন্দোলন।

আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে পরিচিত দশমিনা-গলাচিপায় মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৫২ হাজার ২৬১ জন। এরমধ্যে পুরুষ ১ লাখ ৭৭ হাজার ১৫৪ ও ১ লাখ ৭৫ হাজার ১০৫ জন নারী ভোটার রয়েছেন। এছাড়াও আসনটিতে দুজন তৃতীয় লিঙ্গের ভোটার আছেন। উল্লেখ্য, এ আসনটিতে বিএনপি কোনো প্রতিযোগিতা মূলক নির্বাচনে কখনোই নির্বাচিত হতে পারেনি। সাধারণ মানুষ ও দল কখনোই বিএনপির এমপি পাননি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রেসক্লাব সাটুরিয়ার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রধানমন্ত্রীকে ৯ মানবাধিকার সংগঠনের চিঠি মানবাধিকার সুরক্ষায় ব্যবস্থা নেওয়ার আহ্বান

জাতীয় ঈদগাহের প্রস্তুতি সম্পন্ন

পবিত্র শবে কদর উপলক্ষে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের শুভেচ্ছা বার্তা

চুনারুঘাটে বুচিনালা খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন হুইপ জি কে গউছ

রাণীশংকৈলে পাটনার প্রকল্পের ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টশন

মোশাররফ- তাসনিয়ার ঈদের নাটক ‘অবিবাহিতদের প্রবেশ নিষেধ

জেলজীবনের ২১ দিনের গল্প নিয়ে ওয়েব সিরিজ আনছেন হিরো আলম

মিডল ইস্ট আইয়ের নিবন্ধ ব্রিটিশ গণমাধ্যমে মুসলিমবিদ্বেষ সব সীমা ছাড়িয়ে গেছে

জ্বালানি তেল নিয়ে ডিসিদের ৯ নির্দেশনা

১০

দিনাজপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী- তারেক রহমান

১১

সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ও জামায়াত আমিরের বাহাস…

১২

নাগরপুর এলজিইডির উপ-সহকারী প্রকৌশলী শহিদুল বদলি, দুর্নীতি-অনিয়মের অভিযোগে তোলপাড়

১৩

বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ঝালকাঠি সদর উপজেলা বিএনপির ইফতার ও দোয়া মাহফিল 

১৪

সাংবাদিকদের সম্মানে গোয়ালন্দ প্রেসক্লাবে হোসাইন ডিউরেবল পলিমার লিমিটেডের ইফতার মাহফিল

১৫

কোটচাঁদপুরে ট্রেনের ধাক্কায় ট্রলি চালকের মৃত্যু

১৬

জুড়ীতে প্রবাসী সাচ্চুর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৭

জামালপুরে স্বাধীনতার পতাকা উত্তোলন দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

১৮

এতিম জান্নাতীর চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১৯

অভ্যর্থনায় ফুলের তোড়া ও শিক্ষার্থীদের দাঁড় করিয়ে রাখা নিয়ে কড়া বার্তা দিলেন শিক্ষামন্ত্রীর

২০
Developed by : BDIX ROOT