ভারতের মুসলিম শিক্ষককে গুলি করে হত্যা - jugershanbad
যুগের সংবাদ ডেস্ক,
২৫ ডিসেম্বর ২০২৫, ৫:১৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভারতের মুসলিম শিক্ষককে গুলি করে হত্যা

ভারতের উত্তর প্রদেশের আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় (এএমইউ) ক্যাম্পাসে এক স্কুল শিক্ষককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। তবে কেন ওই মুসলিম শিক্ষককে হত্যা করা হয়েছে, তা খুঁজে দেখছে পুলিশ। খবর ভারতীয় গণমাধ্যম দ্য হিন্দু’র

বুধবার (২৫ ডিসেম্বর) রাত প্রায় ৯টার দিকে রাও দানিশ আলী নামের ওই শিক্ষক দুই সহকর্মীর সঙ্গে হাঁটছিলেন। এ সময় স্কুটারে আসা দুই যুবক তাদের পথ আটকায় এবং পিস্তল দেখিয়ে হুমকি দেয়।

হামলার আগে এক দুর্বৃত্ত দানিশকে বলে, তুমি আমাকে এখনো চেনো না, এখন চিনবা। এরপর দানিশ রাওকে গুলি করা হয়। এতে তিনি গুরুতর আহত হন।

তাকে দ্রুত পাশে থাকা জওহরলাল নেহরু মেডিকেল কলেজে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাটি ঘটে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির কাছে। আলিগড় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের ভেতরে থাকা এবিকে হাই স্কুলের শিক্ষক দানিশ।

আলিগড়ের পুলিশ সুপার নীরজ যাদব জানিয়েছেন, হামলায় দুজনই গুলি চালায়। ঘটনার পর তারা পালিয়ে যায়।

পুলিশ জানিয়েছে, ছয়টি বিশেষ দল গঠন করা হয়েছে এবং সিসিটিভি ফুটেজ দেখে হামলাকারীদের শনাক্ত করার চেষ্টা চলছে।

এএমইউর প্রক্টর মোহাম্মদ ওয়াসিম আলি জানান, রাতে গুলির খবর পেয়ে পুলিশ ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।

এই হত্যাকাণ্ডের ঘটনা এমন এক দিনে ঘটলো, যেদিনই রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বিধানসভায় উত্তর প্রদেশের উন্নত আইনশৃঙ্খলা পরিস্থিতির কথা তুলে ধরেছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সহায়তার আবেদন: মৃত্যুর সঙ্গে লড়ছেন মাদ্রাসা শিক্ষার্থী আলামিন

সাটুরিয়া থানার উদ্যোগে চত্বরে ইফতার ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত

টাঙ্গাইলে জাতীয় সাংবাদিক সংস্থার দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

দৌলতদিয়া নৌরুটে গাড়িতে নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত নেওয়া যাবে না জেলা প্রশাসক সুলতানা আক্তার

চাঁদপুরে জিএম বাংলা লিমিটেডের উদ্যোগে সাড়ে ৫ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ

প্রেসক্লাব সাটুরিয়ার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রধানমন্ত্রীকে ৯ মানবাধিকার সংগঠনের চিঠি মানবাধিকার সুরক্ষায় ব্যবস্থা নেওয়ার আহ্বান

জাতীয় ঈদগাহের প্রস্তুতি সম্পন্ন

পবিত্র শবে কদর উপলক্ষে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের শুভেচ্ছা বার্তা

চুনারুঘাটে বুচিনালা খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন হুইপ জি কে গউছ

১০

রাণীশংকৈলে পাটনার প্রকল্পের ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টশন

১১

মোশাররফ- তাসনিয়ার ঈদের নাটক ‘অবিবাহিতদের প্রবেশ নিষেধ

১২

জেলজীবনের ২১ দিনের গল্প নিয়ে ওয়েব সিরিজ আনছেন হিরো আলম

১৩

মিডল ইস্ট আইয়ের নিবন্ধ ব্রিটিশ গণমাধ্যমে মুসলিমবিদ্বেষ সব সীমা ছাড়িয়ে গেছে

১৪

জ্বালানি তেল নিয়ে ডিসিদের ৯ নির্দেশনা

১৫

দিনাজপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী- তারেক রহমান

১৬

সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ও জামায়াত আমিরের বাহাস…

১৭

নাগরপুর এলজিইডির উপ-সহকারী প্রকৌশলী শহিদুল বদলি, দুর্নীতি-অনিয়মের অভিযোগে তোলপাড়

১৮

বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ঝালকাঠি সদর উপজেলা বিএনপির ইফতার ও দোয়া মাহফিল 

১৯

সাংবাদিকদের সম্মানে গোয়ালন্দ প্রেসক্লাবে হোসাইন ডিউরেবল পলিমার লিমিটেডের ইফতার মাহফিল

২০
Developed by : BDIX ROOT