রমজান উপলক্ষে জামালপুরে সাশ্রয়ী মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি শুরু - jugershanbad
মো. আলমগীর, জামালপুর
১৯ ফেব্রুয়ারী ২০২৬, ১:৩০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রমজান উপলক্ষে জামালপুরে সাশ্রয়ী মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি শুরু

ছবি আলমগীর, জামালপুর।

পবিত্র মাহে রমজান উপলক্ষে জামালপুর সদর উপজেলায় উপজেলা প্রশাসন ও প্রাণিসম্পদ বিভাগের যৌথ উদ্যোগে সাশ্রয়ী মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রয় কার্যক্রম শুরু করা হয়েছে।  বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে শহরের ফৌজদারি মোড়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজনীন আখতার। সদর উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. শরীফ আব্দুল বাসেত বলেন, পবিত্র মাহে রমজান উপলক্ষে জামালপুর সদর উপজেলায় প্রশাসন ও প্রাণিসম্পদ বিভাগের যৌথ উদ্যোগে সাশ্রয়ী মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রয় কার্যক্রম আমরা শুরু করেছি। দুধ প্রতি লিটার ৭০ টাকা, ডিম প্রতি পিস ৭ টাকা পঞ্চাশ পয়সা এবং ড্রেসড ব্রয়লার ২৪০ টাকা কেজিতে ক্রেতারা ক্রয় করতে পারবেন।  তিনি আরও বলেন, জামালপুর সদর উপজেলার ৭ টি পয়েন্টে প্রতিদিন বিকেল ৩ টা থেকে ৪ টার মধ্যে এ কার্যক্রম চলমান থাকবে। চলবে শেষ রমজান পর্যন্ত। রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় রাখতে এবং সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। জানা যায়, উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণিসম্পদ বিভাগের এ মানবিক ও জনকল্যাণমূলক উদ্যোগ রমজানে সাধারণ মানুষের জন্য স্বস্তি বয়ে আনবে এমনটাই প্রত্যাশা করেন।  উদ্বোধনী দিনে ফৌজদারি মোড় এবং হাইস্কুল মোড়ে এ দুইটি পয়েন্ট পরিদর্শন করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজনীন আখতার। এসময় জামালপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভীর হায়দার ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শরীফ আব্দুল বাসেত উপস্থিত ছিলেন। সবাইকে প্রতিদিন নির্ধারিত স্থানে এসে সাশ্রয়ী মূল্যে পণ্য সংগ্রহের আহ্বান জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সহায়তার আবেদন: মৃত্যুর সঙ্গে লড়ছেন মাদ্রাসা শিক্ষার্থী আলামিন

সাটুরিয়া থানার উদ্যোগে চত্বরে ইফতার ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত

টাঙ্গাইলে জাতীয় সাংবাদিক সংস্থার দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

দৌলতদিয়া নৌরুটে গাড়িতে নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত নেওয়া যাবে না জেলা প্রশাসক সুলতানা আক্তার

চাঁদপুরে জিএম বাংলা লিমিটেডের উদ্যোগে সাড়ে ৫ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ

প্রেসক্লাব সাটুরিয়ার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রধানমন্ত্রীকে ৯ মানবাধিকার সংগঠনের চিঠি মানবাধিকার সুরক্ষায় ব্যবস্থা নেওয়ার আহ্বান

জাতীয় ঈদগাহের প্রস্তুতি সম্পন্ন

পবিত্র শবে কদর উপলক্ষে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের শুভেচ্ছা বার্তা

চুনারুঘাটে বুচিনালা খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন হুইপ জি কে গউছ

১০

রাণীশংকৈলে পাটনার প্রকল্পের ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টশন

১১

মোশাররফ- তাসনিয়ার ঈদের নাটক ‘অবিবাহিতদের প্রবেশ নিষেধ

১২

জেলজীবনের ২১ দিনের গল্প নিয়ে ওয়েব সিরিজ আনছেন হিরো আলম

১৩

মিডল ইস্ট আইয়ের নিবন্ধ ব্রিটিশ গণমাধ্যমে মুসলিমবিদ্বেষ সব সীমা ছাড়িয়ে গেছে

১৪

জ্বালানি তেল নিয়ে ডিসিদের ৯ নির্দেশনা

১৫

দিনাজপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী- তারেক রহমান

১৬

সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ও জামায়াত আমিরের বাহাস…

১৭

নাগরপুর এলজিইডির উপ-সহকারী প্রকৌশলী শহিদুল বদলি, দুর্নীতি-অনিয়মের অভিযোগে তোলপাড়

১৮

বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ঝালকাঠি সদর উপজেলা বিএনপির ইফতার ও দোয়া মাহফিল 

১৯

সাংবাদিকদের সম্মানে গোয়ালন্দ প্রেসক্লাবে হোসাইন ডিউরেবল পলিমার লিমিটেডের ইফতার মাহফিল

২০
Developed by : BDIX ROOT