

লিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন সামাজিক মাধ্যমে বরাবরই তার জীবনের খুঁটিনাটি থেকে শুরু করে গভীর কোনো উপলব্ধি সবই ভক্ত-অনুরাগীদের সঙ্গে শেয়ার করে নেন। তবে এবার তার একটি পোস্ট ঘিরে রহস্য দানা বেঁধেছে। সামাজিক মাধ্যম নেটিজেনদের ধারণা— কোনো কারণে ভীষণ রেগে আছেন বিগবি।
সাধারণত বলি তারকাদের বিতর্ক এড়িয়ে চলেন কিংবা ব্যক্তিগত ক্ষোভ আড়ালেই রাখেন বিগবি। কিন্তু অমিতাভের স্টাইল বরাবরই আলাদা। সম্প্রতি মাইক্রোব্লগিং সাইট এক্স-এ (সাবেক টুইটার) তিনি হঠাৎ লিখে বসেছেন— ‘চুপ!’। আর এই একটি শব্দের পাশে জুড়ে দিয়েছেন একটি রাগের ইমোজি।
সামাজিক মাধ্যমে কেউ কেউ প্রশ্ন তুলেছেন, অমিতাভ কি ব্যক্তিগত জীবনের কোনো অশান্তি থেকে এমনটি লিখেছেন? নাকি ইন্ডাস্ট্রির কারও ওপর তার এ ক্ষোভ? জনৈক অনুরাগী লিখেছেন— ‘স্যার, আপনার এভাবেই কথা বলা উচিত। আমি আশা করি আপনি কখনো চুপ থাকবেন না।’
মন্তব্য করুন