দেউলিয়ার গুঞ্জন নিয়ে যা বললেন গোবিন্দর পরিবার - jugershanbad
যুগের সংবাদ ডেস্ক,
২১ ফেব্রুয়ারী ২০২৬, ৪:২৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দেউলিয়ার গুঞ্জন নিয়ে যা বললেন গোবিন্দর পরিবার

বলিউডের নব্বই দশকের জনপ্রিয় তারকা গোবিন্দ। ফাইল ছবি
বলিউডের নব্বই দশকের জনপ্রিয় তারকা গোবিন্দ। ফাইল ছবি

বলিউডের নব্বই দশকের জনপ্রিয় তারকা গোবিন্দকে ঘিরে সম্প্রতি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে তার আর্থিক সংকটে পড়ার গুঞ্জন। ভারতের এক মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে সাধারণ ট্যাক্সিতে যাওয়া এবং ছোটখাটো অনুষ্ঠানে পারফর্ম করার ঘটনা থেকেই মূলত এই আলোচনা শুরু হয়।

তবে অভিনেতার ঘনিষ্ঠজনেরা এই দাবি নাকচ করেছেন। গোবিন্দর ভাগ্নে বিনয় আনন্দ স্পষ্ট জানিয়ে দেন, দেউলিয়া হওয়ার খবর সম্পূর্ণ ভিত্তিহীন। তার ভাষ্য, গোবিন্দ এখনও সুপারস্টার এবং যে কোনো জায়গা থেকেই উল্লেখযোগ্য অঙ্কের আয় করার সামর্থ্য রাখেন।

বিনয় আরও দাবি করেন, যখন মুম্বাইয়ের লোখান্ডওয়ালায় একটি ফ্ল্যাটের দাম ছিল ১২-১৩ লাখ রুপি, তখন গোবিন্দ একটি সিনেমার জন্য প্রায় এক কোটি রুপি পারিশ্রমিক নিতেন। ক্যারিয়ারে ৭০ থেকে ৮০টির বেশি সফল ছবিতে অভিনয় করা এ অভিনেতার দেউলিয়া হওয়ার খবরকে তিনি ‘হাস্যকর’ বলে মন্তব্য করেন।

২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত রঙ্গিলা রাজা-র পর বড় পর্দায় আর দেখা যায়নি গোবিন্দকে। মাঝে রাজনীতিতে সক্রিয় হওয়ার চেষ্টা করলেও সেখানে খুব একটা সফল হননি। দীর্ঘদিন আলোচনার বাইরে থাকলেও তাকে ঘিরে কৌতূহল কমেনি। পরিবারের দাবি, সব জল্পনার মাঝেও তিনি এখনো স্বচ্ছল ও সম্মানজনক জীবনই কাটাচ্ছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রেসক্লাব সাটুরিয়ার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রধানমন্ত্রীকে ৯ মানবাধিকার সংগঠনের চিঠি মানবাধিকার সুরক্ষায় ব্যবস্থা নেওয়ার আহ্বান

জাতীয় ঈদগাহের প্রস্তুতি সম্পন্ন

পবিত্র শবে কদর উপলক্ষে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের শুভেচ্ছা বার্তা

চুনারুঘাটে বুচিনালা খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন হুইপ জি কে গউছ

রাণীশংকৈলে পাটনার প্রকল্পের ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টশন

মোশাররফ- তাসনিয়ার ঈদের নাটক ‘অবিবাহিতদের প্রবেশ নিষেধ

জেলজীবনের ২১ দিনের গল্প নিয়ে ওয়েব সিরিজ আনছেন হিরো আলম

মিডল ইস্ট আইয়ের নিবন্ধ ব্রিটিশ গণমাধ্যমে মুসলিমবিদ্বেষ সব সীমা ছাড়িয়ে গেছে

জ্বালানি তেল নিয়ে ডিসিদের ৯ নির্দেশনা

১০

দিনাজপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী- তারেক রহমান

১১

সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ও জামায়াত আমিরের বাহাস…

১২

নাগরপুর এলজিইডির উপ-সহকারী প্রকৌশলী শহিদুল বদলি, দুর্নীতি-অনিয়মের অভিযোগে তোলপাড়

১৩

বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ঝালকাঠি সদর উপজেলা বিএনপির ইফতার ও দোয়া মাহফিল 

১৪

সাংবাদিকদের সম্মানে গোয়ালন্দ প্রেসক্লাবে হোসাইন ডিউরেবল পলিমার লিমিটেডের ইফতার মাহফিল

১৫

কোটচাঁদপুরে ট্রেনের ধাক্কায় ট্রলি চালকের মৃত্যু

১৬

জুড়ীতে প্রবাসী সাচ্চুর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৭

জামালপুরে স্বাধীনতার পতাকা উত্তোলন দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

১৮

এতিম জান্নাতীর চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১৯

অভ্যর্থনায় ফুলের তোড়া ও শিক্ষার্থীদের দাঁড় করিয়ে রাখা নিয়ে কড়া বার্তা দিলেন শিক্ষামন্ত্রীর

২০
Developed by : BDIX ROOT