বাগেরহাটে বিএনপি অফিসে আগুন - jugershanbad
বাগেরহাট প্রতিনিধি,
২১ ফেব্রুয়ারী ২০২৬, ৩:৫৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাগেরহাটে বিএনপি অফিসে আগুন

বাগেরহাটের শরণখোলায় দুর্বৃত্তদের দেওয়া আগুনে ওয়ার্ড বিএনপি কার্যালয় সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রাতে উপজেলার সাউথখালী ইউনিয়নের সোনাতলা গ্রামের ১নং ওয়ার্ড বিএনপি কার্যালয়ে এ ঘটনা ঘটে।

সাউথখালী ইউনিয়ন বিএনপির সভাপতি শহিদুল ইসলাম লিটন জানান, রাতে হঠাৎ অফিসের ভেতরে আগুন দেখতে পান স্থানীয়রা। তাৎক্ষণিকভাবে তারা আগুন নেভানোর চেষ্টা করলেও বাতাসের তীব্রতায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এতে অফিসের ভেতরে থাকা প্রয়োজনীয় আসবাবপত্র, দলীয় ব্যানার-ফেস্টুন ও গুরুত্বপূর্ণ বিভিন্ন নথিপত্র পুড়ে ছাই হয়ে যায়। ঘটনার খবর পেয়ে রাতেই শরণখোলা থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে।

এ ঘটনায় নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন ইউনিয়ন বিএনপির সভাপতি শহিদুল ইসলাম লিটন। তিনি অভিযোগ করেন, রাজনৈতিক অস্থিতিশীলতা সৃষ্টির উদ্দেশ্যেই পরিকল্পিতভাবে এ অগ্নিসংযোগ করা হয়েছে। তিনি অবিলম্বে এ ঘটনার পেছনে জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

শরণখোলা থানার ওসি মো. শামিনুল হক জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ক্ষতিগ্রস্তদের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনি নেওয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সহায়তার আবেদন: মৃত্যুর সঙ্গে লড়ছেন মাদ্রাসা শিক্ষার্থী আলামিন

সাটুরিয়া থানার উদ্যোগে চত্বরে ইফতার ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত

টাঙ্গাইলে জাতীয় সাংবাদিক সংস্থার দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

দৌলতদিয়া নৌরুটে গাড়িতে নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত নেওয়া যাবে না জেলা প্রশাসক সুলতানা আক্তার

চাঁদপুরে জিএম বাংলা লিমিটেডের উদ্যোগে সাড়ে ৫ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ

প্রেসক্লাব সাটুরিয়ার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রধানমন্ত্রীকে ৯ মানবাধিকার সংগঠনের চিঠি মানবাধিকার সুরক্ষায় ব্যবস্থা নেওয়ার আহ্বান

জাতীয় ঈদগাহের প্রস্তুতি সম্পন্ন

পবিত্র শবে কদর উপলক্ষে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের শুভেচ্ছা বার্তা

চুনারুঘাটে বুচিনালা খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন হুইপ জি কে গউছ

১০

রাণীশংকৈলে পাটনার প্রকল্পের ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টশন

১১

মোশাররফ- তাসনিয়ার ঈদের নাটক ‘অবিবাহিতদের প্রবেশ নিষেধ

১২

জেলজীবনের ২১ দিনের গল্প নিয়ে ওয়েব সিরিজ আনছেন হিরো আলম

১৩

মিডল ইস্ট আইয়ের নিবন্ধ ব্রিটিশ গণমাধ্যমে মুসলিমবিদ্বেষ সব সীমা ছাড়িয়ে গেছে

১৪

জ্বালানি তেল নিয়ে ডিসিদের ৯ নির্দেশনা

১৫

দিনাজপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী- তারেক রহমান

১৬

সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ও জামায়াত আমিরের বাহাস…

১৭

নাগরপুর এলজিইডির উপ-সহকারী প্রকৌশলী শহিদুল বদলি, দুর্নীতি-অনিয়মের অভিযোগে তোলপাড়

১৮

বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ঝালকাঠি সদর উপজেলা বিএনপির ইফতার ও দোয়া মাহফিল 

১৯

সাংবাদিকদের সম্মানে গোয়ালন্দ প্রেসক্লাবে হোসাইন ডিউরেবল পলিমার লিমিটেডের ইফতার মাহফিল

২০
Developed by : BDIX ROOT