রহমত, ইবাদত ও আত্মশুদ্ধির মাস রমজান কাটাবেন কীভাবে? - jugershanbad
যুগের সংবাদ ডেস্ক,
২১ ফেব্রুয়ারী ২০২৬, ৪:৩৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রহমত, ইবাদত ও আত্মশুদ্ধির মাস রমজান কাটাবেন কীভাবে?

সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য, যিনি সময় ও যুগের স্রষ্টা এবং পরিবর্তনকারী। তিনিই রমজান মাসকে অন্যান্য সব মাসের ওপর বিশেষ মর্যাদা দান করেছেন এবং এ মাসে নেক আমলের সওয়াব বহুগুণ বৃদ্ধি করে দিয়েছেন। রমজান বরকতময়  মাস। ইবাদতের মাস। আমলের মাস। আত্মশুদ্ধির মাস। এ মাসটি কাটাবেন কীভাবে?

মাহে রমজান রহমত, বরকত ও ক্ষমার মাস। এটি জাহান্নাম থেকে মুক্তির মাস, ধৈর্য ও সহমর্মিতার মাস এবং নেক আমলে প্রতিযোগিতার মাস। হজরত উবাদা ইবনে সামেত (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন—

أَتَاكُمْ رَمَضَانُ شَهْرٌ مُبَارَكٌ يَغْشَاكُمُ اللَّهُ فِيهِ فَيُنَزِّلُ الرَّحْمَةَ وَيَحُطُّ الْخَطَايَا وَيَسْتَجِيبُ فِيهِ الدُّعَاءَ، يَنْظُرُ اللَّهُ إِلَى تَنَافُسِكُمْ فِيهِ وَيُبَاهِي بِكُمُ الْمَلَائِكَةَ فَأَرُوا اللَّهَ مِنْ أَنْفُسِكُمْ خَيْرًا، فَإِنَّ الشَّقِيَّ مَنْ حُرِمَ فِيهِ رَحْمَةَ اللَّهِ

‘তোমাদের কাছে রমজান এসেছে— এটি এক বরকতময় মাস। আল্লাহ এ মাসে তোমাদেরকে রহমত দিয়ে আচ্ছাদিত করেন, রহমত নাজিল করেন, গুনাহ মাফ করেন এবং দোয়া কবুল করেন। তিনি তোমাদের নেক আমলের প্রতিযোগিতা দেখেন এবং ফেরেশতাদের কাছে তোমাদের নিয়ে গর্ব করেন। তাই তোমরা আল্লাহর কাছে নিজেদের ভালো আমল পেশ করো। নিশ্চয় সেই ব্যক্তি হতভাগ্য, যে এ মাসে আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়।’ (তাবারানি)

রোজা ও তারাবিহর গুরুত্ব

আল্লাহ তাআলা মুমিনদের ওপর রোজা ফরজ করেছেন এবং নবী করিম (সা.) তারাবিহ নামাজকে সুন্নত করেছেন। আল্লাহ তাআলা বলেন—

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا كُتِبَ عَلَيْكُمُ الصِّيَامُ كَمَا كُتِبَ عَلَى الَّذِينَ مِنْ قَبْلِكُمْ لَعَلَّكُمْ تَتَّقُونَ

‘হে ঈমানদারগণ! তোমাদের ওপর রোজা ফরজ করা হয়েছে, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের ওপর— যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পার।’ (সুরা আল-বাকারা: আয়াত ১৮৩)

রাসুলুল্লাহ (সা.) বলেছেন—

إِنَّ اللَّهَ فَرَضَ صِيَامَ رَمَضَانَ وَسَنَنْتُ لَكُمْ قِيَامَهُ، فَمَنْ صَامَهُ وَقَامَهُ إِيمَانًا وَاحْتِسَابًا خَرَجَ مِنْ ذُنُوبِهِ كَيَوْمٍ وَلَدَتْهُ أُمُّهُ

‘নিশ্চয়ই আল্লাহ রমজানের রোজা ফরজ করেছেন এবং আমি তোমাদের জন্য এর কিয়াম (তারাবিহ) সুন্নত করেছি। যে ব্যক্তি ঈমান ও সওয়াবের আশায় রোজা রাখবে এবং কিয়াম করবে, সে গুনাহ থেকে এমনভাবে পবিত্র হয়ে যাবে যেমন সেদিন ছিল যেদিন তার মা তাকে জন্ম দিয়েছিলেন।’ (মুসনাদে আহমদ, নাসাঈ)

রোজা একটি ঢাল

রোজা মানুষকে গুনাহ থেকে রক্ষা করে এবং জাহান্নামের আজাব থেকে বাঁচার ঢাল হিসেবে কাজ করে। রাসুলুল্লাহ (সা.) বলেছেন—

الصَّوْمُ جُنَّةٌ مَا لَمْ يَخْرِقْهَا

‘রোজা একটি ঢাল, যতক্ষণ না তা ছিদ্র করা হয়।’ (মুসনাদে আহমদ)

মিথ্যা, গিবত, পরনিন্দা ও অন্যান্য গুনাহের মাধ্যমে এই ঢাল দুর্বল হয়ে যায়। তাই রোজার পবিত্রতা রক্ষার জন্য কিছু আদব মেনে চলা জরুরি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রেসক্লাব সাটুরিয়ার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রধানমন্ত্রীকে ৯ মানবাধিকার সংগঠনের চিঠি মানবাধিকার সুরক্ষায় ব্যবস্থা নেওয়ার আহ্বান

জাতীয় ঈদগাহের প্রস্তুতি সম্পন্ন

পবিত্র শবে কদর উপলক্ষে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের শুভেচ্ছা বার্তা

চুনারুঘাটে বুচিনালা খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন হুইপ জি কে গউছ

রাণীশংকৈলে পাটনার প্রকল্পের ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টশন

মোশাররফ- তাসনিয়ার ঈদের নাটক ‘অবিবাহিতদের প্রবেশ নিষেধ

জেলজীবনের ২১ দিনের গল্প নিয়ে ওয়েব সিরিজ আনছেন হিরো আলম

মিডল ইস্ট আইয়ের নিবন্ধ ব্রিটিশ গণমাধ্যমে মুসলিমবিদ্বেষ সব সীমা ছাড়িয়ে গেছে

জ্বালানি তেল নিয়ে ডিসিদের ৯ নির্দেশনা

১০

দিনাজপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী- তারেক রহমান

১১

সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ও জামায়াত আমিরের বাহাস…

১২

নাগরপুর এলজিইডির উপ-সহকারী প্রকৌশলী শহিদুল বদলি, দুর্নীতি-অনিয়মের অভিযোগে তোলপাড়

১৩

বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ঝালকাঠি সদর উপজেলা বিএনপির ইফতার ও দোয়া মাহফিল 

১৪

সাংবাদিকদের সম্মানে গোয়ালন্দ প্রেসক্লাবে হোসাইন ডিউরেবল পলিমার লিমিটেডের ইফতার মাহফিল

১৫

কোটচাঁদপুরে ট্রেনের ধাক্কায় ট্রলি চালকের মৃত্যু

১৬

জুড়ীতে প্রবাসী সাচ্চুর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৭

জামালপুরে স্বাধীনতার পতাকা উত্তোলন দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

১৮

এতিম জান্নাতীর চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১৯

অভ্যর্থনায় ফুলের তোড়া ও শিক্ষার্থীদের দাঁড় করিয়ে রাখা নিয়ে কড়া বার্তা দিলেন শিক্ষামন্ত্রীর

২০
Developed by : BDIX ROOT