সংসদের চিফ হুইপ পদে বুলু ও ফারুকের নাম আলোচনায় - jugershanbad
যুগের সংবাদ ডেস্ক,
২৩ ফেব্রুয়ারী ২০২৬, ২:৩৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সংসদের চিফ হুইপ পদে বুলু ও ফারুকের নাম আলোচনায়

বরকত উল্লা বুলু ও জয়নুল আবদীন ফারুক

ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন বসছে আগামী মাসের ১২ তারিখে।এর আগেই বিরোধী দলীয় চিফ হুইপ ঠিক হয়ে গেছে। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামকে এই পদে মনোনয়ন দিয়েছে জামায়াত জোট।সরকারি দলীয় চিফ হুইপ মনোনয়ন নিয়ে আলোচনা এখন তুঙ্গে।

ত্রয়োদশ জাতীয় নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর গত ১৭ ফেব্রুয়ারি দলীয় চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন করেছে বিএনপি। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গঠিত মন্ত্রিসভায় স্থান পেয়েছেন ২৫ জন মন্ত্রী এবং ২৪ জন প্রতিমন্ত্রী। এছাড়া উপদেষ্টা পদে নিয়োগ দেওয়া হয়েছে বিএনপির সঙ্গে সংশ্লিষ্ট ১০ জনকে। বিএনপির বেশ কিছু জ্যেষ্ঠ নেতা মন্ত্রিসভায় স্থান পাননি। তারা স্পিকার, ডেপুটি স্পিকার ও চিফ হুইপ পদে আলোচনায় রয়েছেন।

সরকারদলীয় চিপ হুইপ পদে সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে দুটি নাম। তারা দুজনই বিএনপির জ্যেষ্ঠ নেতা, বাড়ি নোয়াখালীতে। একজন নোয়াখালী-২ আসনের সংসদ-সদস্য জয়নুল আবদিন ফারুক। অপরজন নোয়াখালী-৩ আসনের সংসদ-সদস্য বরকত উল্লাহ বুলু। বিএনপির নির্ভরযোগ্য সূত্রে এসব তথ্য জানা গেছে।

জয়নুল আবদিন ফারুক ৬ বারের সংসদ-সদস্য। নবম জাতীয় সংসদে বিরোধী দলের চিফ হুইপ ছিলেন তিনি। তখন তিনি সফলতা দেখিয়েছেন। ফলে এবার সরকারদলীয় সম্ভাব্য চিফ হুইপ হিসাবে তার নাম বেশি আলোচনায় রয়েছে। ফারুক বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা।

অন্যদিকে বরকত উল্লাহ বুলু ৫ বারের সংসদ সদস্য। ২০০১ সালে বিএনপি সরকারের আমলে তিনি বাণিজ্য উপদেষ্টা ছিলেন। এবারও মন্ত্রী হওয়ার আলোচনা ছিলেন বুলু। তবে মন্ত্রিসভায় জায়গা না হওয়ায় এখন তার নামও চিফ হুইপ পদে আলোচনায় আছে। বুলু বিএনপির ভাইস চেয়ারম্যানে। এর আগে যুবদলের সাংগঠনিক সম্পাদক, সাধারণ সম্পাদক ও সভাপতি পদে ছিলেন তিনি। পরবর্তীতে বিএনপির যুগ্ম মহাসচিবের দায়িত্ব পালন করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রেসক্লাব সাটুরিয়ার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রধানমন্ত্রীকে ৯ মানবাধিকার সংগঠনের চিঠি মানবাধিকার সুরক্ষায় ব্যবস্থা নেওয়ার আহ্বান

জাতীয় ঈদগাহের প্রস্তুতি সম্পন্ন

পবিত্র শবে কদর উপলক্ষে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের শুভেচ্ছা বার্তা

চুনারুঘাটে বুচিনালা খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন হুইপ জি কে গউছ

রাণীশংকৈলে পাটনার প্রকল্পের ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টশন

মোশাররফ- তাসনিয়ার ঈদের নাটক ‘অবিবাহিতদের প্রবেশ নিষেধ

জেলজীবনের ২১ দিনের গল্প নিয়ে ওয়েব সিরিজ আনছেন হিরো আলম

মিডল ইস্ট আইয়ের নিবন্ধ ব্রিটিশ গণমাধ্যমে মুসলিমবিদ্বেষ সব সীমা ছাড়িয়ে গেছে

জ্বালানি তেল নিয়ে ডিসিদের ৯ নির্দেশনা

১০

দিনাজপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী- তারেক রহমান

১১

সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ও জামায়াত আমিরের বাহাস…

১২

নাগরপুর এলজিইডির উপ-সহকারী প্রকৌশলী শহিদুল বদলি, দুর্নীতি-অনিয়মের অভিযোগে তোলপাড়

১৩

বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ঝালকাঠি সদর উপজেলা বিএনপির ইফতার ও দোয়া মাহফিল 

১৪

সাংবাদিকদের সম্মানে গোয়ালন্দ প্রেসক্লাবে হোসাইন ডিউরেবল পলিমার লিমিটেডের ইফতার মাহফিল

১৫

কোটচাঁদপুরে ট্রেনের ধাক্কায় ট্রলি চালকের মৃত্যু

১৬

জুড়ীতে প্রবাসী সাচ্চুর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৭

জামালপুরে স্বাধীনতার পতাকা উত্তোলন দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

১৮

এতিম জান্নাতীর চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১৯

অভ্যর্থনায় ফুলের তোড়া ও শিক্ষার্থীদের দাঁড় করিয়ে রাখা নিয়ে কড়া বার্তা দিলেন শিক্ষামন্ত্রীর

২০
Developed by : BDIX ROOT