অনেক টাকা আয় করলেও শেষে কিছুই থাকে না: শিল্পীদের তামান্না - jugershanbad
যুগের সংবাদ ডেস্ক,
২৫ ফেব্রুয়ারী ২০২৬, ৪:২৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

অনেক টাকা আয় করলেও শেষে কিছুই থাকে না: শিল্পীদের তামান্না

তামান্না ভাটিয়া। ছবি: সংগৃহীত

দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী তামান্না ভাটিয়া দুই দশকের বেশি সময় ধরে রুপালি পর্দায় সক্রিয় আছেন। মাত্র ১৫ বছর বয়সে অভিনয়জীবন শুরু করা এ অভিনেত্রী আজ একজন বড় তারকা হিসাবে প্রতিষ্ঠিত। বিগ বাজেটের সিনেমা, বিজ্ঞাপন ও ব্র্যান্ড— সব মিলিয়ে আর্থিকভাবে সফল তিনি। অভিনয়জগতে নিয়মিত অনেক অর্থ উপার্জন করলেও সঠিক পরিকল্পনা না থাকলে একসময় সব হারানোর ঝুঁকি থেকে যায় বলে জানিয়েছেন তামান্না ভাটিয়া।

সম্প্রতি এক সাক্ষাৎকারে সতর্ক করে অভিনেত্রী বলেন, অভিনয় পেশা বাইরে থেকে যতটা স্থিতিশীল মনে হয়, ভেতরে ততটাই অনিশ্চিত। শিল্পীরা ধারাবাহিকভাবে অনেক টাকা উপার্জন করতে পারেন। কিন্তু যদি ঠিক সময়ে সঞ্চয় না করেন বা সেই অর্থ বাড়ানোর উপায় না খোঁজেন, একসময় দেখবেন হাতে তেমন কিছুই নেই।

চলচ্চিত্রশিল্পে সাফল্য অনেকটাই নির্ভর করে সময়, দর্শক-রুচি এবং সুযোগের ওপর। একসময়ের জনপ্রিয়তা পরবর্তী সময়ে কমে যেতে পারে। তাই অভিনয়ের বাইরে বিকল্প আয়ের পথ ও বিনিয়োগ কৌশল তৈরি করা জরুরি— এমনটাই মনে করেন তামান্না ভাটিয়া।

অভিনেত্রীর এ মন্তব্য শুধু সহকর্মী অভিনেতাদের জন্য নয়, নতুন প্রজন্মের শিল্পীদের জন্যও একটি গুরুত্বপূর্ণ বার্তা। দ্রুত সাফল্য ও মোটা পারিশ্রমিকের প্রলোভনে ভেসে না গিয়ে দীর্ঘমেয়াদি আর্থিক পরিকল্পনা গড়ে তোলার পরামর্শই দিয়েছেন তামান্না ভাটিয়া।

 

অভিনয়জগৎ আলো ঝলমলে কিন্তু তার পেছনে রয়েছে কঠিন বাস্তবতা। সে কথাই অকপটে তুলে ধরে তামান্না ভাটিয়া বলেন, খ্যাতি ক্ষণস্থায়ী হতে পারে, কিন্তু সচেতন বিনিয়োগই হতে পারে টেকসই নিরাপত্তার ভিত্তি। তিনি বলেন, একটা ভারসাম্যপূর্ণ পরিকল্পনা থাকা খুব গুরুত্বপূর্ণ। অর্থাৎ শুধু উপার্জন নয়, সেই অর্থকে সঠিকভাবে ব্যবস্থাপনা করাই দীর্ঘমেয়াদি নিরাপত্তার চাবিকাঠি।

বাবার দূরদর্শিতা ও শুরুর পরিকল্পনার কথা উল্লেখ করে তামান্না ভাটিয়া বলেন, ক্যারিয়ারের শুরুর দিকে আর্থিক বিষয়গুলো দেখভাল করতেন তার বাবা। কম বয়সে উপার্জনের জগতে প্রবেশ করলে সঠিক দিকনির্দেশনা খুব জরুরি। তিনি বলেন, আমার বাবা তখন আমার আর্থিক বিষয়গুলো সামলেছেন। এখনো পরামর্শ দেন। ছোট বয়সে যখন সবচেয়ে বেশি প্রয়োজন ছিল, তখন বাবা-মায়ের সহায়তা পেয়েছি।

অভিনেত্রী বলেন, আজ তার বিনিয়োগ পোর্টফোলিওতে রয়েছে রিয়েল এস্টেট, গহনার ব্যবসা এবং অন্যান্য খাতে বিনিয়োগের সমন্বয়।

সম্প্রতি তামান্না ভাটিয়ার নিজস্ব ফাইন জুয়েলারি ব্র্যান্ডও চালু করেছেন। তিনি বলেন, আয় যতই হোক, তা বাড়ানোর জন্য পরিকল্পিত বিনিয়োগ না থাকলে ভবিষ্যৎ নিরাপদ নয়।

প্রসঙ্গত, ভারতীয় সিনেমা জগতে এর আগে একাধিক তারকার আর্থিক সংকটের উদাহরণ রয়েছে। নব্বইয়ের দশকে ব্যবসায়িক লোকসানে দেউলিয়ার মুখে পড়েছিলেন বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন। পরে অবশ্য ঘুরে দাঁড়িয়ে তিনি দেশের অন্যতম ধনী অভিনেতায় পরিণত হয়েছেন। একইভাবে ক্যারিয়ারের শীর্ষে থেকেও আর্থিক দুরবস্থার মুখোমুখি হয়েছিলেন জ্যাকি শ্রফ।

আরও আগে হিন্দি ছবির স্বর্ণযুগের জনপ্রিয় মুখ ভগবান দাদা ও ভারত ভূষণ জীবনের শেষভাগে আর্থিক কষ্টে দিন কাটিয়েছেন। এ উদাহরণগুলো দেখিয়ে তামান্না বোঝাতে চেয়েছেন— তারকাখ্যাতি ও উচ্চ আয় সবসময় স্থায়ী সুরক্ষা দিতে পারে না।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রেসক্লাব সাটুরিয়ার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রধানমন্ত্রীকে ৯ মানবাধিকার সংগঠনের চিঠি মানবাধিকার সুরক্ষায় ব্যবস্থা নেওয়ার আহ্বান

জাতীয় ঈদগাহের প্রস্তুতি সম্পন্ন

পবিত্র শবে কদর উপলক্ষে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের শুভেচ্ছা বার্তা

চুনারুঘাটে বুচিনালা খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন হুইপ জি কে গউছ

রাণীশংকৈলে পাটনার প্রকল্পের ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টশন

মোশাররফ- তাসনিয়ার ঈদের নাটক ‘অবিবাহিতদের প্রবেশ নিষেধ

জেলজীবনের ২১ দিনের গল্প নিয়ে ওয়েব সিরিজ আনছেন হিরো আলম

মিডল ইস্ট আইয়ের নিবন্ধ ব্রিটিশ গণমাধ্যমে মুসলিমবিদ্বেষ সব সীমা ছাড়িয়ে গেছে

জ্বালানি তেল নিয়ে ডিসিদের ৯ নির্দেশনা

১০

দিনাজপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী- তারেক রহমান

১১

সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ও জামায়াত আমিরের বাহাস…

১২

নাগরপুর এলজিইডির উপ-সহকারী প্রকৌশলী শহিদুল বদলি, দুর্নীতি-অনিয়মের অভিযোগে তোলপাড়

১৩

বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ঝালকাঠি সদর উপজেলা বিএনপির ইফতার ও দোয়া মাহফিল 

১৪

সাংবাদিকদের সম্মানে গোয়ালন্দ প্রেসক্লাবে হোসাইন ডিউরেবল পলিমার লিমিটেডের ইফতার মাহফিল

১৫

কোটচাঁদপুরে ট্রেনের ধাক্কায় ট্রলি চালকের মৃত্যু

১৬

জুড়ীতে প্রবাসী সাচ্চুর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৭

জামালপুরে স্বাধীনতার পতাকা উত্তোলন দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

১৮

এতিম জান্নাতীর চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১৯

অভ্যর্থনায় ফুলের তোড়া ও শিক্ষার্থীদের দাঁড় করিয়ে রাখা নিয়ে কড়া বার্তা দিলেন শিক্ষামন্ত্রীর

২০
Developed by : BDIX ROOT