ফেসবুক লাইভে এসে তরুণীর আত্মহত্যা - jugershanbad
যুগের সংবাদ ডেস্ক,
২৫ ফেব্রুয়ারী ২০২৬, ৪:১৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ফেসবুক লাইভে এসে তরুণীর আত্মহত্যা

CREATOR: gd-jpeg v1.0 (using IJG JPEG v80), quality = 80

রাজশাহীতে ফেসবুক লাইভে এসে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন রেজিনা সরকার পাখি (২১) নামের এক তরুণী। বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে মহানগরীর লক্ষীপুর ভাটাপাড়া কাদের মন্ডলের মোড় সংলগ্ন একটি বাসায় এ ঘটনা ঘটে।

মহানগরীর রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

পাখির বাড়ি নওগাঁর সাপাহার উপজেলায়। তার বাবার নাম ইদ্রিস আলী। এক ব্যক্তির পালিত মেয়ে হিসেবে তিনি রাজশাহীতে থাকতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভারতের এক যুবকের সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল। সম্প্রতি ওই সম্পর্কের টানাপোড়েন চলছিল। ধারণা করা হচ্ছে, মানসিক অস্থিরতা থেকেই তিনি আত্মহত্যার সিদ্ধান্ত নেন।

আত্মহত্যার আগে রেজিনা তার ফেসবুক আইডি থেকে একাধিক আবেগঘন পোস্ট দেন। মৃত্যুর প্রায় চার ঘণ্টা আগে তিনি লেখেন, ‘আজকে আমার শেষ দিন, আল্লাহ মাফ করুক। জানি না জান্নাতে যাব নাকি জাহান্নামে যাব। পৃথিবীতে আমার জন্য কোনো সুখ নেই। আল্লাহ হাফেজ প্রিয় বন্ধুরা।’

মৃত্যুর প্রায় দুই ঘণ্টা আগে তিনি আরেকটি পোস্টে লেখেন, ‘বিদায় এই সুন্দর পৃথিবী।’ এছাড়া মৃত্যুর আগমুহূর্তে কথিত ওই প্রেমিকের উদ্দেশ্যে ‘আই লাভ ইউ ও আই মিস ইউ’ লেখা একটি কাগজের ছবি পোস্ট করেন। পরে ফেসবুক লাইভে এসে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন তিনি।

ভিডিওতে দেখা যায়, ঘটনার পর পরিবারের সদস্যরা ওড়না কেটে ঝুলন্ত মরদেহটি নিচে নামান।

মহানগরীর রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন,  ভারতের এক যুবকের সঙ্গে ফেসবুকের মাধ্যমে প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল। সেদিকে টানাপোড়েন ছিল। প্রাথমিকভাবে জানা গেছে, তরুণী মাদকাসক্তও হয়ে পড়েছিলেন। মানসিকভাবে ভেঙে পড়ে তিনি এমন ঘটনা ঘটিয়েছে।

ওসি জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহ রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টাঙ্গাইলে জাতীয় সাংবাদিক সংস্থার দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

দৌলতদিয়া নৌরুটে গাড়িতে নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত নেওয়া যাবে না জেলা প্রশাসক সুলতানা আক্তার

চাঁদপুরে জিএম বাংলা লিমিটেডের উদ্যোগে সাড়ে ৫ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ

প্রেসক্লাব সাটুরিয়ার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রধানমন্ত্রীকে ৯ মানবাধিকার সংগঠনের চিঠি মানবাধিকার সুরক্ষায় ব্যবস্থা নেওয়ার আহ্বান

জাতীয় ঈদগাহের প্রস্তুতি সম্পন্ন

পবিত্র শবে কদর উপলক্ষে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের শুভেচ্ছা বার্তা

চুনারুঘাটে বুচিনালা খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন হুইপ জি কে গউছ

রাণীশংকৈলে পাটনার প্রকল্পের ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টশন

মোশাররফ- তাসনিয়ার ঈদের নাটক ‘অবিবাহিতদের প্রবেশ নিষেধ

১০

জেলজীবনের ২১ দিনের গল্প নিয়ে ওয়েব সিরিজ আনছেন হিরো আলম

১১

মিডল ইস্ট আইয়ের নিবন্ধ ব্রিটিশ গণমাধ্যমে মুসলিমবিদ্বেষ সব সীমা ছাড়িয়ে গেছে

১২

জ্বালানি তেল নিয়ে ডিসিদের ৯ নির্দেশনা

১৩

দিনাজপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী- তারেক রহমান

১৪

সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ও জামায়াত আমিরের বাহাস…

১৫

নাগরপুর এলজিইডির উপ-সহকারী প্রকৌশলী শহিদুল বদলি, দুর্নীতি-অনিয়মের অভিযোগে তোলপাড়

১৬

বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ঝালকাঠি সদর উপজেলা বিএনপির ইফতার ও দোয়া মাহফিল 

১৭

সাংবাদিকদের সম্মানে গোয়ালন্দ প্রেসক্লাবে হোসাইন ডিউরেবল পলিমার লিমিটেডের ইফতার মাহফিল

১৮

কোটচাঁদপুরে ট্রেনের ধাক্কায় ট্রলি চালকের মৃত্যু

১৯

জুড়ীতে প্রবাসী সাচ্চুর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

২০
Developed by : BDIX ROOT