বিয়ের আগে রাশমিকা মান্দানার সাবেক প্রেমিকের মন্তব্য ভাইরাল - jugershanbad
যুগের সংবাদ ডেস্ক,
২৫ ফেব্রুয়ারী ২০২৬, ৪:৩৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিয়ের আগে রাশমিকা মান্দানার সাবেক প্রেমিকের মন্তব্য ভাইরাল

রাশমিকা মান্দানা। ছবি: সংগৃহীত

দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা ও অভিনেতা বিজয় দেবেরাকোন্ডার বিয়ে নিয়ে আর কোনো লুকোচুরি নয়। আগামীকাল বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সাতপাকে বাঁধা পড়ছেন এ তারকা জুটি। উদয়পুরের একটি হেরিটেজ প্যালেসে বিয়ে করবেন তারা। সব প্রস্তুতি শেষ, চলছে বিয়ের ধুমধাম আয়োজন।

তবে এই মাহেন্দ্রক্ষণের আগেই সামাজিক মাধ্যমে নতুন করে আলোচনায় এসেছেন অভিনেত্রী রাশমিকা মান্দানার সাবেক বাগদত্তা ও কন্নড় অভিনেতা রক্ষিত শেঠি। রাশমিকার সঙ্গে বিচ্ছেদ ও তার ক্যারিয়ার নিয়ে পুরোনো একটি সাক্ষাৎকার নতুন করে ভাইরাল হয়েছে।

এর আগে ২০১৬ সালে ‘কিরিক পার্টি’ সিনেমার সেটে রাশমিকা মান্দানা ও রক্ষিত শেঠির পরিচয় হয়। এটিই ছিল অভিনেত্রীর প্রথম সিনেমা। শুটিং চলাকালীন তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এবং ২০১৭ সালে তারা বাগদান সম্পন্ন করেন। তবে এক বছরের মাথায় ২০১৮ সালে সেই সম্পর্কে ইতি টানেন এ জুটি।

 

মূলত ক্যারিয়ারের প্রতি অভিনেত্রীর অতি মনোনিবেশ এবং ব্যক্তিগত মতপার্থক্যের কারণেই এ বিচ্ছেদ বলে সেই সময় গুঞ্জন উঠেছিল। পরে ২০২৩ সালে দেওয়া এক সাক্ষাৎকারে রাশমিকা মান্দানা প্রসঙ্গে রক্ষিত শেঠি বলেছিলেন— আমাদের মধ্যে আজও যোগাযোগ রয়েছে। বিনোদন জগতে রাশমিকার অনেক বড় স্বপ্ন রয়েছে এবং সে সেই স্বপ্নের পেছনেই ছুটছে। স্বপ্নপূরণ করাই তার একমাত্র লক্ষ্য। আমাদের উচিত তাকে সমর্থন করা। বিচ্ছেদের পর রাশমিকা নীরব থাকলেও রক্ষিত শেঠির এই ইতিবাচক মন্তব্যটি বর্তমান বিয়ের আবহে নেটিজেনদের মাঝে ব্যাপক আলোচনা হচ্ছে।

এদিকে জীবনের নতুন অধ্যায় শুরু করতে একদম প্রস্তুত বিজয়-রাশমিকা জুটি। অনুষ্ঠানের আগে রোববার (২২ ফেব্রুয়ারি) সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে একটি যৌথ বিবৃতির মাধ্যমে একটি আবেগঘন স্ট্যাটাস শেয়ার করেন এ প্রেমিক যুগল। সেখানে তাদের বিয়ের খবরে সিলমোহর দিয়েছেন।

সবচেয়ে মজার বিষয় হচ্ছে— তারা তাদের এ মিলনকে ভক্তদের দেওয়া নামেই উৎসর্গ করেছেন। সামাজিক মাধ্যমে তাদের শেয়ার করা স্ট্যাটাসে লেখা ছিল—’আমাদের প্রিয় ভালোবাসার মানুষেরা। আমরা নিজেরা কিছু পরিকল্পনা করার আগেই তোমরা আমাদের একটি নাম দিয়েছিলে— ভিরোশ (Virosh)। তাই আজ ভরা হৃদয়ে তোমাদের সম্মানেই আমরা আমাদের এই একসঙ্গে পথচলাকে নাম দিচ্ছি— The Wedding of VIROSH। আমাদের এতটা ভালোবাসা দেওয়ার জন্য ধন্যবাদ।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রেসক্লাব সাটুরিয়ার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রধানমন্ত্রীকে ৯ মানবাধিকার সংগঠনের চিঠি মানবাধিকার সুরক্ষায় ব্যবস্থা নেওয়ার আহ্বান

জাতীয় ঈদগাহের প্রস্তুতি সম্পন্ন

পবিত্র শবে কদর উপলক্ষে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের শুভেচ্ছা বার্তা

চুনারুঘাটে বুচিনালা খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন হুইপ জি কে গউছ

রাণীশংকৈলে পাটনার প্রকল্পের ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টশন

মোশাররফ- তাসনিয়ার ঈদের নাটক ‘অবিবাহিতদের প্রবেশ নিষেধ

জেলজীবনের ২১ দিনের গল্প নিয়ে ওয়েব সিরিজ আনছেন হিরো আলম

মিডল ইস্ট আইয়ের নিবন্ধ ব্রিটিশ গণমাধ্যমে মুসলিমবিদ্বেষ সব সীমা ছাড়িয়ে গেছে

জ্বালানি তেল নিয়ে ডিসিদের ৯ নির্দেশনা

১০

দিনাজপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী- তারেক রহমান

১১

সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ও জামায়াত আমিরের বাহাস…

১২

নাগরপুর এলজিইডির উপ-সহকারী প্রকৌশলী শহিদুল বদলি, দুর্নীতি-অনিয়মের অভিযোগে তোলপাড়

১৩

বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ঝালকাঠি সদর উপজেলা বিএনপির ইফতার ও দোয়া মাহফিল 

১৪

সাংবাদিকদের সম্মানে গোয়ালন্দ প্রেসক্লাবে হোসাইন ডিউরেবল পলিমার লিমিটেডের ইফতার মাহফিল

১৫

কোটচাঁদপুরে ট্রেনের ধাক্কায় ট্রলি চালকের মৃত্যু

১৬

জুড়ীতে প্রবাসী সাচ্চুর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৭

জামালপুরে স্বাধীনতার পতাকা উত্তোলন দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

১৮

এতিম জান্নাতীর চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১৯

অভ্যর্থনায় ফুলের তোড়া ও শিক্ষার্থীদের দাঁড় করিয়ে রাখা নিয়ে কড়া বার্তা দিলেন শিক্ষামন্ত্রীর

২০
Developed by : BDIX ROOT