প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৭, ২০২৬, ১০:৩৪ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ২৮, ২০২৬, ১১:০৫ এ.এম
মির্জাপুরে মাটির ট্রাক চাপায় ঘুমন্ত অবস্থায় স্বামীর মৃত্যু স্ত্রী আহত
টাঙ্গাইলের মির্জাপুরে মাটির ট্রাক চাপায় মুমন্ত অবস্থায় নাজিম উদ্দিন(৭০)বছরের এক বৃদ্ধের মৃত্যু ও তার স্ত্রী মতিয়ারা বেগম আহত হয়েছেন।উপজেলার বানাইল ইউনিয়নের পাচঁ চামারী গ্রামে এমন মর্মান্তিক ঘটনা ঘটেছে।
স্থানীয়রা জানান আজ আনুমানিক ভোর ৪টার দিকে মাটি ভর্তি একটি ড্রাম ট্রাক রাস্থা ছেড়ে মৃতঃ মোকাদ্দছ এর ছেলে মোঃ নাজিম উদ্দিনের ঘরে আঘাত হানে, এতে ঘরটি দুমরে মুচরে ভেঙ্গে মাটির ট্রাক,টি ঘরের ভিতর প্রবেশ করে নাজিম উদ্দিন কে চাপা দেয় এতে ঘটনা স্থলেই তার মৃত্যু হয়।
এ বিষয়ে এলাকাবাসীর মাঝে ব্যাপক উত্তেজনা বিরাজ করছে।
ঘটনার বিষয়ে বানাইল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আব্দুল্লাহ আল মামুন সহমর্মিতা জানিয়ে বলেন নিজ বাড়ির মাঝে যদি জীবনের নিরাপত্তা না থাকে তবে আমরা যাবো কোথায়।আমি ঘটনা জানার পরেই সেখানে গিয়েছিলাম,খুবই মর্মান্তিক, আমি এই বিষয়ে সঠিক বিচার দাবী করছি এবং অবৈধ মাটির ট্রাক চলাচল বন্ধ করার জন্য প্রশাষনের হস্তক্ষেপ কামনা করছি।
মির্জাপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লা আল মামুন বলেন ঘটনা জানার পরেই আমাদের টিম সেখানে উপস্থিত হয়,ঘটনা স্থল থেকে ঘাতক ট্রাক জদ্ধ করা হয়েছে,মৃত বেক্তির ময়নাতদন্তে টাঙ্গাইল মর্গে পাঠানো হয়েছে।আমরা এ বিষয়ে সুস্থ্য তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবো।
Design and Develop By Coder Boss