সন্ত্রাসী ও মাদকের রাজনীতির পৃষ্ঠপোষকতা শতভাগ বন্ধ করতে চায় সরকার: বিদ্যুৎ প্রতিমন্ত্রী - jugershanbad
যুগের সংবাদ ডেস্ক,
২৮ ফেব্রুয়ারী ২০২৬, ২:০০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সন্ত্রাসী ও মাদকের রাজনীতির পৃষ্ঠপোষকতা শতভাগ বন্ধ করতে চায় সরকার: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

ছবি: সংগ্রহ

সরকার সন্ত্রাসী ও মাদকের ক্ষেত্রে রাজনীতির পৃষ্ঠপোষকতা শতভাগ বন্ধ করতে চায় বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে যশোর জেলা প্রশাসন মিলনায়তনে প্রশাসন ও পুলিশ বিভাগের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, এক সময়ে মানুষ মাদক বলতেই চিনত ফেনসিডিল। এখন সেটি অতিক্রম করেছে ইয়াবা। ইয়াবার বিস্তার এতটাই যে, এখন গ্রামের চা দোকানেও বিক্রি হয়। প্রশাসন আন্তরিক না হলে এসব নির্মূল করা সম্ভব না।

তিনি বলেন, মাদক নিয়ন্ত্রণ না করতে পারলে চুরি ছিনতাইসহ নানা অপরাধ নিয়ন্ত্রণ করা অসম্ভব। মাদক ও সন্ত্রাস পরগাছা। এগুলো পৃষ্ঠপোষকতা ছাড়া বিস্তার ও টিকে থাকা অসম্ভব। প্রশাসন ও রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় মাদক ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিস্তার ঘটে। যে দল ক্ষমতায় থাকে তাদের পৃষ্ঠপোষকতায় বৃদ্ধি পায়।

প্রতিমন্ত্রী বলেন, বিএনপির রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় মাদক সন্ত্রাস শতভাগ বন্ধ করতে চাই। এই বার্তাটি আমার জেলা উপজেলার নেতাকর্মীদেরও জানিয়ে দিয়েছি। এটা শুধু আমার মুখের ভাষা নয়, এটা আমরা বন্ধে করে দেখাতে চাই।

এতে জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, স্থানীয় সরকার যশোরের উপ-পরিচালক রফিকুল হাসানসহ জেলা প্রশাসন ও পুলিশের শীর্ষ কর্মকর্তা ও আট উপজেলার উপজেলা নির্বাহী অফিসার ও থানার অফিসার ইনচার্জরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রেসক্লাব সাটুরিয়ার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রধানমন্ত্রীকে ৯ মানবাধিকার সংগঠনের চিঠি মানবাধিকার সুরক্ষায় ব্যবস্থা নেওয়ার আহ্বান

জাতীয় ঈদগাহের প্রস্তুতি সম্পন্ন

পবিত্র শবে কদর উপলক্ষে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের শুভেচ্ছা বার্তা

চুনারুঘাটে বুচিনালা খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন হুইপ জি কে গউছ

রাণীশংকৈলে পাটনার প্রকল্পের ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টশন

মোশাররফ- তাসনিয়ার ঈদের নাটক ‘অবিবাহিতদের প্রবেশ নিষেধ

জেলজীবনের ২১ দিনের গল্প নিয়ে ওয়েব সিরিজ আনছেন হিরো আলম

মিডল ইস্ট আইয়ের নিবন্ধ ব্রিটিশ গণমাধ্যমে মুসলিমবিদ্বেষ সব সীমা ছাড়িয়ে গেছে

জ্বালানি তেল নিয়ে ডিসিদের ৯ নির্দেশনা

১০

দিনাজপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী- তারেক রহমান

১১

সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ও জামায়াত আমিরের বাহাস…

১২

নাগরপুর এলজিইডির উপ-সহকারী প্রকৌশলী শহিদুল বদলি, দুর্নীতি-অনিয়মের অভিযোগে তোলপাড়

১৩

বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ঝালকাঠি সদর উপজেলা বিএনপির ইফতার ও দোয়া মাহফিল 

১৪

সাংবাদিকদের সম্মানে গোয়ালন্দ প্রেসক্লাবে হোসাইন ডিউরেবল পলিমার লিমিটেডের ইফতার মাহফিল

১৫

কোটচাঁদপুরে ট্রেনের ধাক্কায় ট্রলি চালকের মৃত্যু

১৬

জুড়ীতে প্রবাসী সাচ্চুর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৭

জামালপুরে স্বাধীনতার পতাকা উত্তোলন দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

১৮

এতিম জান্নাতীর চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১৯

অভ্যর্থনায় ফুলের তোড়া ও শিক্ষার্থীদের দাঁড় করিয়ে রাখা নিয়ে কড়া বার্তা দিলেন শিক্ষামন্ত্রীর

২০
Developed by : BDIX ROOT