জুড়ীতে বসত বাড়ীর রাস্তা দখল করে বাউন্ডারি নির্মাণের পায়তারা - jugershanbad
মৌলভীবাজার প্রতিনিধি
৪ মার্চ ২০২৬, ৪:৩৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জুড়ীতে বসত বাড়ীর রাস্তা দখল করে বাউন্ডারি নির্মাণের পায়তারা

ছবি;যুগের সংবাদ

মৌলভীবাজারের জুড়ীতে রুবেল মিয়া (৩০) ও তেরা মিয়া (৫০) নামক দুই ভূমিখেকোর বিরুদ্ধে উম্মর আলী (৭০) নামক এক নিরীহের বসত বাড়ীর রাস্তা জোরপূর্বক দখল করে বাউন্ডারি নির্মাণের পায়তারা করার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি গত শনিবার সকাল ১১ ঘটিকায় জুড়ী উপজেলার ফুলতলা ইউনিয়নের বিরইতলা গ্রামের মৃত ইরফান আলীর ছেলে উম্মর আলী’র বসত বাড়ীর রাস্তায় ঘটেছে। এব্যাপারে প্রতিকার চেয়ে একই গ্রামের পাশের বাড়ীর মৃত আব্দুস ছালাম সলই এর ছেলে রুবেল মিয়া, মৃত ফরজান আলীর ছেলে তেরা মিয়াসহ আরো অজ্ঞাত ২/৩ জনের বিরুদ্ধে জুড়ী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে জানা গেছে, বিবাদীগণ গত ১৮/২/২০২৬ ইং তারিখে উম্মর আলীর রাস্তার উপর জোরপূর্বক বাউন্ডারি নির্মাণ করার জন্য কাজ শুরু করে। ওই সময় উম্মর আলী তাদেরকে ওই কাজে বাঁধা দিলে বিবাদীরা উম্মর আলীকে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে বিভিন্ন হুমকি ধমকি দিতে থাকে। পরবর্তীতে উম্মর আলী উক্ত বিষয়টি ফুলতলা ইউপি চেয়ারম্যান আব্দুল আলিম সেলু, ইউপি সদস্য দছির উদ্দিনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গকে অবহিত করলে উনারা বিবাদীগণের উপস্থিতিতে বিষয়টি মিমাংশা করার চেষ্টা করেন কিন্তু বিবাদীগণ বলেন, তাদের জায়গায় বাউন্ডারি নির্মাণ কাজ করছেন। উম্মর আলী আরো বলেন, এনিয়ে বেশি বাড়াবাড়ি করলে আমাকে প্রাণে মেরে ফেলার হুমকি প্রদান করেন বিবাদীগণ। এমতাবস্থায় তিনি সরকারের সংশ্লিষ্ট বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করে বিবাদীগণের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জোর দাবি জানান। জুড়ী থানার তদন্ত ওসি জহিরুল হক অভিযোগের বিষয়টি নিশ্চিত করে বলেন তদন্ত সাপেক্ষে তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রেসক্লাব সাটুরিয়ার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রধানমন্ত্রীকে ৯ মানবাধিকার সংগঠনের চিঠি মানবাধিকার সুরক্ষায় ব্যবস্থা নেওয়ার আহ্বান

জাতীয় ঈদগাহের প্রস্তুতি সম্পন্ন

পবিত্র শবে কদর উপলক্ষে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের শুভেচ্ছা বার্তা

চুনারুঘাটে বুচিনালা খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন হুইপ জি কে গউছ

রাণীশংকৈলে পাটনার প্রকল্পের ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টশন

মোশাররফ- তাসনিয়ার ঈদের নাটক ‘অবিবাহিতদের প্রবেশ নিষেধ

জেলজীবনের ২১ দিনের গল্প নিয়ে ওয়েব সিরিজ আনছেন হিরো আলম

মিডল ইস্ট আইয়ের নিবন্ধ ব্রিটিশ গণমাধ্যমে মুসলিমবিদ্বেষ সব সীমা ছাড়িয়ে গেছে

জ্বালানি তেল নিয়ে ডিসিদের ৯ নির্দেশনা

১০

দিনাজপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী- তারেক রহমান

১১

সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ও জামায়াত আমিরের বাহাস…

১২

নাগরপুর এলজিইডির উপ-সহকারী প্রকৌশলী শহিদুল বদলি, দুর্নীতি-অনিয়মের অভিযোগে তোলপাড়

১৩

বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ঝালকাঠি সদর উপজেলা বিএনপির ইফতার ও দোয়া মাহফিল 

১৪

সাংবাদিকদের সম্মানে গোয়ালন্দ প্রেসক্লাবে হোসাইন ডিউরেবল পলিমার লিমিটেডের ইফতার মাহফিল

১৫

কোটচাঁদপুরে ট্রেনের ধাক্কায় ট্রলি চালকের মৃত্যু

১৬

জুড়ীতে প্রবাসী সাচ্চুর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৭

জামালপুরে স্বাধীনতার পতাকা উত্তোলন দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

১৮

এতিম জান্নাতীর চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১৯

অভ্যর্থনায় ফুলের তোড়া ও শিক্ষার্থীদের দাঁড় করিয়ে রাখা নিয়ে কড়া বার্তা দিলেন শিক্ষামন্ত্রীর

২০
Developed by : BDIX ROOT