শিক্ষা মন্ত্রণালয়ের নতুন সচিব আবদুল খালেকের যোগদান - jugershanbad
যুগের সংবাদ ডেস্ক,
৪ মার্চ ২০২৬, ৫:০৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শিক্ষা মন্ত্রণালয়ের নতুন সচিব আবদুল খালেকের যোগদান

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের নতুন সচিব পদে আবদুল খালেক যোগদান করেছেন। যোগদানের সময় ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীরা।

এ সময় উপস্থিত ছিলেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। বুধবার বিকালে নতুন সচিব শিক্ষা মন্ত্রণালয়ে যোগদান করেন। এ সময় উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের সব স্তরের কর্মকর্তারা।

এর আগে গতকাল মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের নতুন সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ পান আবদুল খালেক। বিসিএস ৮৪ ব্যাচের এই কর্মকর্তা এর আগে শিক্ষা মন্ত্রণালয়ে চাকরি করেছেন। বর্তমানে তিনি ঢাকা অফিসার্স ক্লাবের ট্রেজারার হিসেবে দায়িত্ব পালন করছেন।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে জানানো হয়েছে হয়েছে, সরকারি চাকরি আইন-২০১৮ এর ৪৯ ধারা অনুযায়ী আবদুল খালেককে অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান, সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে ১ বছর মেয়াদে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলো। এর আগে গত ২৩ ফেব্রুয়ারি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব রেহানা পারভীনকে বদলি করা হয়। অদক্ষতা ও বদলি বাণিজ্যের অভিযোগ ছিল তার বিরুদ্ধে। তাকে বদলি করে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব (সংযুক্ত) হিসেবে সংযুক্ত করে সরকার।

আবদুল খালেক বাংলাদেশ সিভিল সার্ভিস ১৯৮৪ ব্যাচের একজন চৌকস ও পেশাদার কর্মকর্তা হিসেবে সুপরিচিত। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি এবং এলএলএম ডিগ্রি অর্জন শেষে ১৯৮৬ সালে প্রশাসন ক্যাডারের একজন সদস্য হিসেবে যোগদান করেন। তিনি সহকারী কমিশনার, উপজেলা ম্যাজিস্ট্রেট, উপজেলা নির্বাহী অফিসার, ঢাকার অতিরিক্ত জেলা প্রশাসক ছাড়াও জেলা প্রশাসক হিসেবে যশোর ও চাঁদপুরে সফলভাবে দায়িত্ব পালন করেন। তবে বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে তাকে দফায় দফায় পদোন্নতি বঞ্চিত করাসহ ডাম্পিং পোস্টিংয়ে ফেলে রাখা হয়।

তিনি দিনাজপুর ও জাগীপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা ছাড়াও স্থানীয় সরকার বিভাগ, ভূমি মন্ত্রণালয়, বিদ্যুৎ বিভাগ, বাণিজ্য ও নৌ-পরিবহণ মন্ত্রণালয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। বাংলাদেশ ইনল্যান্ড ওয়াটার ট্রান্সপোর্ট করপোরেশন (বিআইডব্লিউটিসি), বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট করপোরেশন (বিআরটিসি) ও বোর্ড অব ইনভেস্টমেন্টে (বিওআই) দায়িত্ব পালন করেন। নির্যাতিত কর্মকর্তা বিবেচনায় চব্বিশের গণ-অভ্যুত্থানের পর ভূতাপেক্ষভাবে তিনি অতিরিক্ত সচিব ও সচিব পদে পদোন্নতি লাভ করেন।

আবদুল খালেক নেত্রকোনা জেলার বারহাট্টা উপজেলার বাউসি গ্রামে এক সভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার স্ত্রী মিসেস রুবিনা খালেক একজন কলেজ শিক্ষক।  তিনি এক ছেলে ও দুই মেয়ের জনক। তিনি বর্তমানে অফিসার্স ক্লাব ঢাকার কোষাধ্যক্ষ ও পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যান হিসেবে কর্মরত।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রেসক্লাব সাটুরিয়ার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রধানমন্ত্রীকে ৯ মানবাধিকার সংগঠনের চিঠি মানবাধিকার সুরক্ষায় ব্যবস্থা নেওয়ার আহ্বান

জাতীয় ঈদগাহের প্রস্তুতি সম্পন্ন

পবিত্র শবে কদর উপলক্ষে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের শুভেচ্ছা বার্তা

চুনারুঘাটে বুচিনালা খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন হুইপ জি কে গউছ

রাণীশংকৈলে পাটনার প্রকল্পের ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টশন

মোশাররফ- তাসনিয়ার ঈদের নাটক ‘অবিবাহিতদের প্রবেশ নিষেধ

জেলজীবনের ২১ দিনের গল্প নিয়ে ওয়েব সিরিজ আনছেন হিরো আলম

মিডল ইস্ট আইয়ের নিবন্ধ ব্রিটিশ গণমাধ্যমে মুসলিমবিদ্বেষ সব সীমা ছাড়িয়ে গেছে

জ্বালানি তেল নিয়ে ডিসিদের ৯ নির্দেশনা

১০

দিনাজপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী- তারেক রহমান

১১

সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ও জামায়াত আমিরের বাহাস…

১২

নাগরপুর এলজিইডির উপ-সহকারী প্রকৌশলী শহিদুল বদলি, দুর্নীতি-অনিয়মের অভিযোগে তোলপাড়

১৩

বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ঝালকাঠি সদর উপজেলা বিএনপির ইফতার ও দোয়া মাহফিল 

১৪

সাংবাদিকদের সম্মানে গোয়ালন্দ প্রেসক্লাবে হোসাইন ডিউরেবল পলিমার লিমিটেডের ইফতার মাহফিল

১৫

কোটচাঁদপুরে ট্রেনের ধাক্কায় ট্রলি চালকের মৃত্যু

১৬

জুড়ীতে প্রবাসী সাচ্চুর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৭

জামালপুরে স্বাধীনতার পতাকা উত্তোলন দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

১৮

এতিম জান্নাতীর চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১৯

অভ্যর্থনায় ফুলের তোড়া ও শিক্ষার্থীদের দাঁড় করিয়ে রাখা নিয়ে কড়া বার্তা দিলেন শিক্ষামন্ত্রীর

২০
Developed by : BDIX ROOT