
পবিত্র রমজান মাসে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে এবং বাজার স্থিতিশীল রাখতে টাঙ্গাইলের মির্জাপুরে দ্বিতীয়বারের মতো বাজার পরিদর্শনে নেমেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তারেক আজিজ। উপজেলার গুরুত্বপূর্ণ বাজারে এই মনিটরিং অভিযান চালানো হয়। রমজানে অসাধু ব্যবসায়ীরা যেন কৃত্রিম সংকট তৈরি করতে না পারে এবং অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রি না করতে পারে, তা নিশ্চিত করা। অভিযানে মূল্য তালিকা টাঙানো আছে কি না তা যাচাই করা হয় এবং ব্যবসায়ীদের সততার সাথে ব্যবসা করার কঠোর নির্দেশনা দেওয়া হয়। সাধারণ ক্রেতাদের সুবিধার্থে এবং দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখতে প্রশাসনের পক্ষ থেকে এই নিয়মিত অভিযানের অংশ হিসেবে আজ দ্বিতীয় দফায় পরিদর্শন করা হলো। সহকারী কমিশনার (ভূমি) তারেক আজিজ জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান পুরো রমজান মাস জুড়ে অব্যাহত থাকবে। কোনো অনিয়ম পাওয়া গেলে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন