মির্জাপুরে শ্রমি আন্দোলনে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ - jugershanbad
স্টাফ রিপোর্টার
৫ মার্চ ২০২৬, ৫:১৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মির্জাপুরে শ্রমি আন্দোলনে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ

টাঙ্গাইলের মির্জাপুরে বেতন ও বোনাস না দিয়ে কারখানা বন্ধ ঘোষণার প্রতিবাদে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে উত্তরা স্পিনিং মিলস লিমিটেডের শ্রমিকরা। শ্রমিকদের অভিযোগ, বকেয়া বেতন ও ঈদ বোনাস পরিশোধ না করেই কর্তৃপক্ষ হঠাৎ করে গোড়াই এলাকায় অবস্থিত মিলটি বন্ধ ঘোষণা করে। এর প্রতিবাদে বৃহস্পতিবার বেলা ১১টার দিকে শ্রমিকরা মিলের প্রধান ফটকের সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে বিক্ষুব্ধ শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করলে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান সেনাবাহিনী, পুলিশ এবং স্থানীয় বিএনপি নেতারা। তারা উত্তেজিত শ্রমিকদের শান্ত করার চেষ্টা করেন। সেনাবাহিনী ও স্থানীয় নেতৃবৃন্দ মালিক পক্ষের সাথে কথা বলে দ্রুত বেতন ও বোনাস পরিশোধের আশ্বাস দিলে শ্রমিকরা তাদের অবরোধ তুলে নেন। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং যান চলাচল স্বাভাবিক হয়েছে। দ্রুত সময়ের মধ্যে পাওনা পরিশোধ না করা হলে পুনরায় কঠোর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন শ্রমিক কর্মচারীরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রেসক্লাব সাটুরিয়ার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রধানমন্ত্রীকে ৯ মানবাধিকার সংগঠনের চিঠি মানবাধিকার সুরক্ষায় ব্যবস্থা নেওয়ার আহ্বান

জাতীয় ঈদগাহের প্রস্তুতি সম্পন্ন

পবিত্র শবে কদর উপলক্ষে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের শুভেচ্ছা বার্তা

চুনারুঘাটে বুচিনালা খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন হুইপ জি কে গউছ

রাণীশংকৈলে পাটনার প্রকল্পের ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টশন

মোশাররফ- তাসনিয়ার ঈদের নাটক ‘অবিবাহিতদের প্রবেশ নিষেধ

জেলজীবনের ২১ দিনের গল্প নিয়ে ওয়েব সিরিজ আনছেন হিরো আলম

মিডল ইস্ট আইয়ের নিবন্ধ ব্রিটিশ গণমাধ্যমে মুসলিমবিদ্বেষ সব সীমা ছাড়িয়ে গেছে

জ্বালানি তেল নিয়ে ডিসিদের ৯ নির্দেশনা

১০

দিনাজপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী- তারেক রহমান

১১

সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ও জামায়াত আমিরের বাহাস…

১২

নাগরপুর এলজিইডির উপ-সহকারী প্রকৌশলী শহিদুল বদলি, দুর্নীতি-অনিয়মের অভিযোগে তোলপাড়

১৩

বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ঝালকাঠি সদর উপজেলা বিএনপির ইফতার ও দোয়া মাহফিল 

১৪

সাংবাদিকদের সম্মানে গোয়ালন্দ প্রেসক্লাবে হোসাইন ডিউরেবল পলিমার লিমিটেডের ইফতার মাহফিল

১৫

কোটচাঁদপুরে ট্রেনের ধাক্কায় ট্রলি চালকের মৃত্যু

১৬

জুড়ীতে প্রবাসী সাচ্চুর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৭

জামালপুরে স্বাধীনতার পতাকা উত্তোলন দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

১৮

এতিম জান্নাতীর চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১৯

অভ্যর্থনায় ফুলের তোড়া ও শিক্ষার্থীদের দাঁড় করিয়ে রাখা নিয়ে কড়া বার্তা দিলেন শিক্ষামন্ত্রীর

২০
Developed by : BDIX ROOT