প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৭, ২০২৬, ৭:৩৮ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৮, ২০২৬, ৫:৪৪ পি.এম
কুষ্টিয়ায় প্রকাশ্যে কুপিয়ে যুবককে হত্যা
কুষ্টিয়া সদর উপজেলায় প্রকাশ্যে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।রোববার (৮ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার চৌড়হাস কোল্ড স্টোরের পাশে এ ঘটনা ঘটে। নিহত যুবকের নাম সানি শেখ সাগর (২৭)। তিনি চৌড়হাস ফুড গোডাউন এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে সাগরকে কুপিয়ে গুরুতর জখম করে ঘটনাস্থলে ফেলে রেখে যায়। পরে পথচারীরা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের খালাতো ভাই তৌফিক ইসলাম জানান,পূর্ব শত্রুতার জেরে ঘটনার আগে তাকে মারধর করে কয়েকজন যুবক সাগরকে ডেকে আনার হুমকি দেয়। কিছুক্ষণ পরই তিনি খবর পান সাগরকে কুপিয়ে হত্যা করা হয়েছে। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
Design and Develop By Coder Boss