সংরক্ষিত নারী আসনে ফাতেমা খানমকে দেখতে চায় ফরিদগঞ্জবাসী - jugershanbad
চাঁদপুর প্রতিনিধিঃ
৯ মার্চ ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সংরক্ষিত নারী আসনে ফাতেমা খানমকে দেখতে চায় ফরিদগঞ্জবাসী

Oplus_131072

ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী চাঁদপুরের ফরিদগঞ্জের সন্তান ফাতেমা খানম। ইতিমধ্যেই তিনি তার মনোনয়নপত্র কেন্দ্রীয় দপ্তরে জমা দিয়েছেন।

জানা যায়, ফাতেমা খানম মহিলা দল কেন্দ্রীয় কমিটির সহ-মানব উন্নয়ন বিষয়ক সম্পাদক পদে দায়িত্ব পালন করছেন। তিনি ১৯৯৬ সালে চাঁদপুরের ফরিদগঞ্জের উপজেলা মহিলা দলের সভানেত্রী হিসেবে রাজনীতিতে মনোনিবেশ করেন। এরপর উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক,জেলা মহিলা দলের সিনিয়র সহসভাপতি,জেলা বিএনপি’র সহ-মহিলা বিষয়ক সম্পাদক,ঢাকা মহানগর মহিলা দলের সহসাধারণ সম্পাদকসহ নানান দায়িত্ব পালন করেন।

দলের প্রয়োজনে সংগঠনকে আরও শক্তিশালী করতে গিয়ে ১/১১ এর জরুরি অবস্থায় স্বামী সন্তান ও পরিবারবর্গসহ গ্রেফতার হন এবং কারাভোগ করেন। ২০০১ সালে তিনি পুরো উপজেলায় প্রতিটি ইউনিয়নে মহিলা দলের শাখা কমিটি করেন এবং নানান সভা সমাবেশে চোখে পড়ার মতো নেতাকর্মীদের উপস্থিতি নিয়ে অংশ গ্রহণ করেন।

তার কর্মী সমর্থকরা জানান, ফাতেমা নানা সময়ে দুস্থ ও অসহায় নারীর পরিবারদের উন্নয়নে ৩২টি ভ্যাণ ও কিছু অটোরিক্সা প্রদান, সেলাই প্রশিক্ষণ ও কুটির শিল্পের প্রসারের মাধ্যমে নারীদের সাবলম্বী করতে ভূমিকা রেখেছেন।এছাড়াও দূর্যোগসহ নানা সময়ে অসহায়দের মাঝে ত্রাণ বিতরণ,শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ,বৃক্ষরোপন অভিযানসহ নানাবিধ সামাজিক কর্মকান্ড অব্যাহত রেখেছেন।

তৃণমূলের নারী নেত্রীরা বলেন, রাজপথে অনেকে না থাকলেও ফাতেমা খানম মামলা, হামলা, জেল,জুলুম, নির্যাতন উপেক্ষা করেও জীবনের ঝুঁকি নিয়ে ২০২৪ এর ছাত্র জনতার অভ্যুত্থানে সরাসরি নেতৃত্ব দিয়েছেন এবং ৫ই আগষ্ট বিজয় নিয়ে ঘরে ফেরেছেন। এরমাঝে কত সময় অর্থ সংকটসহ পরিবার নিয়ে পালিয়ে বেড়িয়ে মানবেতর জীবন কাটালেও দলের প্রয়োজনে পুনরায় রাজপথেই সক্রিয় হয়েছেন।

তথ্য মতে, ফাতেমা খানম হচ্ছেন সৈয়দ আলী মাষ্টার ও ছলেমা খাতুনের মেয়ে এবং মোঃ ইব্রাহিম খানের স্ত্রী।তিনি ১৯৭৫ সালের ৮ অক্টোবর জন্মগ্রহণ করেন। বর্তমানে তিনি ঢাকার নিউ ইস্কাটন রোডের দিলু রোডের ট্রপিক্যাল এনএমজি টাওয়ার ২২৪/১ এ বসবাস করে রাজনৈতিক কর্মকান্ডে সক্রিয় রয়েছেন।

এক সাক্ষাৎকারে এসব তথ্য নিশ্চিত করে বিএনপি’র এই নারী নেত্রী ফাতেমা খানম বলেন, তৃণমূলের দাবীর প্রেক্ষিতে আমি ইতিমধ্যেই দলীয় প্রধান বরাবর মনোনয়ন পত্র জমা দিয়েছি এবং আমার মনোনয়নপত্র গ্রহণ করা হয়েছে। যদি আমি সুযোগ পাই তাহলে পূর্বের মতো করে আরও ব্যাপকভাবে দল ও জনগণের জন্য কাঙ্খিক লক্ষ্য পূরণে কাজ করবো।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রেসক্লাব সাটুরিয়ার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রধানমন্ত্রীকে ৯ মানবাধিকার সংগঠনের চিঠি মানবাধিকার সুরক্ষায় ব্যবস্থা নেওয়ার আহ্বান

জাতীয় ঈদগাহের প্রস্তুতি সম্পন্ন

পবিত্র শবে কদর উপলক্ষে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের শুভেচ্ছা বার্তা

চুনারুঘাটে বুচিনালা খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন হুইপ জি কে গউছ

রাণীশংকৈলে পাটনার প্রকল্পের ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টশন

মোশাররফ- তাসনিয়ার ঈদের নাটক ‘অবিবাহিতদের প্রবেশ নিষেধ

জেলজীবনের ২১ দিনের গল্প নিয়ে ওয়েব সিরিজ আনছেন হিরো আলম

মিডল ইস্ট আইয়ের নিবন্ধ ব্রিটিশ গণমাধ্যমে মুসলিমবিদ্বেষ সব সীমা ছাড়িয়ে গেছে

জ্বালানি তেল নিয়ে ডিসিদের ৯ নির্দেশনা

১০

দিনাজপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী- তারেক রহমান

১১

সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ও জামায়াত আমিরের বাহাস…

১২

নাগরপুর এলজিইডির উপ-সহকারী প্রকৌশলী শহিদুল বদলি, দুর্নীতি-অনিয়মের অভিযোগে তোলপাড়

১৩

বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ঝালকাঠি সদর উপজেলা বিএনপির ইফতার ও দোয়া মাহফিল 

১৪

সাংবাদিকদের সম্মানে গোয়ালন্দ প্রেসক্লাবে হোসাইন ডিউরেবল পলিমার লিমিটেডের ইফতার মাহফিল

১৫

কোটচাঁদপুরে ট্রেনের ধাক্কায় ট্রলি চালকের মৃত্যু

১৬

জুড়ীতে প্রবাসী সাচ্চুর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৭

জামালপুরে স্বাধীনতার পতাকা উত্তোলন দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

১৮

এতিম জান্নাতীর চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১৯

অভ্যর্থনায় ফুলের তোড়া ও শিক্ষার্থীদের দাঁড় করিয়ে রাখা নিয়ে কড়া বার্তা দিলেন শিক্ষামন্ত্রীর

২০
Developed by : BDIX ROOT