চাঁদপুর সদর উপজেলার মেঘনা নদীর তীর থেকে উদ্ধার হওয়া এক অজ্ঞাত তরুণীর মরদেহের ময়নাতদন্ত প্রতিবেদনে হত্যার ইঙ্গিত পাওয়া গেছে। এ ঘটনায় পূর্বে দায়ের করা অপমৃত্যু মামলাটি হত্যা মামলায় রূপান্তরের আবেদন করা হয়েছে।
জানা যায়, গত ২ জুলাই ২০২৫ সন্ধ্যা সাড়ে ৬টার দিকে স্থানীয় এক ব্যক্তির ফোন পেয়ে গ্রাম পুলিশ সদস্য মো. আবুল কালাম আকন ঘটনাস্থলে যান। সেখানে সেলিম চেয়ারম্যানের গুচ্ছগ্রামের দক্ষিণ পাশে মেঘনা নদীর তীরে প্রায় ২০ বছর বয়সী এক অজ্ঞাত তরুণীর বিবস্ত্র মরদেহ পড়ে থাকতে দেখা যায়।
পরে বিষয়টি আলু বাজার পুলিশ ফাঁড়িতে- জানানো হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে এবং ময়নাতদন্তের জন্য lচাঁদপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। ময়নাতদন্ত শেষে মরদেহটি আঞ্জুমান মফিদুল ইসলাম চাঁদপুর শাখার কাছে হস্তান্তর করা হয়।
ময়নাতদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়, মাথায় গুরুতর আঘাতের পর পানিতে ডুবে শ্বাসরোধ হয়ে ওই তরুণীর মৃত্যু হয়েছে, যা জীবদ্দশায় সংঘটিত। ময়নাতদন্তকারী চিকিৎসক ডা. মো. আবুল আহসান চৌধুরী জানান, “মাথায় আঘাতপ্রাপ্ত হওয়ার পর পানিতে ডুবে শ্বাসরোধে মৃত্যু হয়েছে।
এ ঘটনার পর গ্রাম পুলিশ সদস্য মো. আবুল কালাম আকন চাঁদপুর সদর থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেন (মামলা নং-০২/৫০, তারিখ: ০৩ জুলাই ২০২৫)। তবে ডাক্তারি প্রতিবেদনে হত্যার প্রমাণ পাওয়ায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৩০২/২০১/৩৪ ধারায় হত্যা মামলা হিসেবে রুজুর আবেদন করা হয়েছে।
এ বিষয়ে আলু বাজার পুলিশ ফাঁড়ির
পরিদর্শক পংকজ কুমার দেব শর্মা জানায়, ঘটনার রহস্য উদ্ঘাটন ও জড়িতদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।
উল্লেখ্য.অজ্ঞাতনামা এ লাশের কোন তথ্য পাওয়া গেলে আলুর বাজার নৌ পুলিশ ফাঁড়ি কে অবহিত করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে, উক্ত মামলা তদন্তকারী কর্মকর্তা এসআই মোঃ চান মিয়া. মোবাইল নাম্বার - +880 1720-494692.