
এম পি আজহারুল ইসলাম মান্নান বলেছেন, এদেশের মূল
চালিকাশক্তি হচ্ছে যুবক৷ বাংলাদেশের ভবিষ্যৎ নেতৃত্ব দেয়ার জন্য যুবকদের কোন বিকল্প নাই। প্রধানমন্ত্রী তারেক রহমান মাদক ও চাঁদাবাজদের বিরুদ্ধে যে জিরো টলারেন্স জারি করেছেন তা বাস্তবায়নে যুবদলকে এগিয়ে আসতে হবে। মাদক নির্মূলে যুবদলকে সোচ্চার হতে হবে।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারী) সন্ধ্যায় বারদী খেলার মাঠে উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক নুরে ইয়াসিন নোবেল ও যুবদল নেতা করিম রহমানের সার্বিক তত্বাবধানে যুবদলের আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।মাদকও চাঁদাবাজদের উদ্দেশ্যে এমপি মান্নান বলেন, এদেশে যারা মাদক বিক্রি ও চাঁদাবাজি করে তাদের আর ছাড় দেয়া হবে না। যেখানেই তাদের দেখবেন প্রতিহত করবেন৷ উত্তমমধ্যম দিয়ে আইনের হাতে তুলে দিবেন৷ আইনের মাধ্যমে আমরা তাদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করবো। প্রশাসনের উদ্দেশ্যে তিনি বলেন, প্রশাসনকে আরো কঠোর হতে হবে৷ কোনো তদবির কিংবা রেফারেন্স শুনবেন না। আপনাদের কাজ আপনারা ন্যায় ও নিষ্ঠার সাথে পালন করবেন। বিন্দু পরিমান ছাড় দেয়া হবে না।ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন, সোনারগাঁ উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, সিনিয়র সহ-সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম হক রুমি, নারায়ণগঞ্জ জেলা যুবদলের আহবায়ক সাদেকুর রহমান সাদেক, সিনিয়র যুগ্ম আহবায়ক খাইরুল ইসলাম সজিব।এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক আতাউর রহমান, যুবদলের যুগ্ম-আহবায়ক কাউসার আহমেদ, যুবদল নেতা, যুবকদের নেতা আব্দুল্লাহ শাকুর, রাকিব হাসান, হারুন অর রশিদ মিঠু, সালেহ মুসা, সোহেল রানা, জহিরুল ইসলাম জনি, মির্জা মুন্না ও আরিফুল ইসলাম রাজ প্রমুখ।
মন্তব্য করুন