নাগরপুরে সেই ‘মরণফাঁদ’ ব্রিজের সংস্কার সম্পন্ন - jugershanbad
নাগরপুর (টাঙ্গাইল)প্রতিনিধি:
১৩ মার্চ ২০২৬, ২:৫২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নাগরপুরে সেই ‘মরণফাঁদ’ ব্রিজের সংস্কার সম্পন্ন

গণমাধ্যমে সচিত্র প্রতিবেদন প্রকাশের পর অবশেষে টাঙ্গাইলের নাগরপুর উপজেলার বেকড়া ইউনিয়নের কোনাবাড়ি খালের ওপর নির্মিত সেই ঝুঁকিপূর্ণ ব্রিজটির সংস্কার কাজ সম্পন্ন হয়েছে। দীর্ঘদিনের অবহেলা আর ‘মরণফাঁদ’ হিসেবে পরিচিত এই ব্রিজটি সংস্কার হওয়ায় স্বস্তি ফিরেছে ১৫টি গ্রামের হাজার হাজার মানুষের মাঝে। গত ২৩ ডিসেম্বর জাতীয় দৈনিক **’আমার সংবাদ’**সহ বিভিন্ন গণমাধ্যমে “নাগরপুরে কোনাবাড়ি খালের ব্রিজ এখন মরণফাঁদ: চরম ঝুঁকিতে ১৫ গ্রামের মানুষ” শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। প্রতিবেদনটি প্রকাশের পর স্থানীয় প্রশাসন ও জনমনে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয় এবং নড়েচড়ে বসে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। সরেজমিনে দেখা গেছে, নাগরপুর-তেবাড়িয়া ভায়া সলিমাবাদ সড়কের ওপর অবস্থিত এই ব্রিজের দুই পাশের ভেঙে পড়া রেলিং ও কার্নিশ নতুন করে মজবুতভাবে নির্মাণ করা হয়েছে। শুধু সংস্কারই নয়, রাতে চলাচলের সুবিধার জন্য ব্রিজে বসানো হয়েছে প্রয়োজনীয় দিক-নির্দেশক ও নতুন রঙ, যা দুর্ঘটনার ঝুঁকি শূন্যে নামিয়ে এনেছে। দীর্ঘদিন ঝুঁকি নিয়ে চলাচল করা স্থানীয় বাসিন্দা ও কৃষকরা জানান, লেখনীর মাধ্যমেই তাদের দুর্ভোগ প্রশাসনের নজরে এসেছে। একজন ভুক্তভোগী চালক বলেন, “আগে এই ব্রিজ দিয়ে যাওয়ার সময় জীবন হাতে নিয়ে চলতাম। পত্রিকায় খবর আসার পর দ্রুত কাজ শুরু হয়। এখন আমরা নিরাপদ ও শঙ্কামুক্ত।” স্কুল ও কলেজের শিক্ষার্থীরাও ব্রিজের আধুনিকায়নে সন্তোষ প্রকাশ করেছে। ব্রিজের রেলিংগুলো মজবুত হওয়ায় এখন কুয়াশা বা রাতের অন্ধকারেও যাতায়াত নির্বিঘ্ন হয়েছে। এ বিষয়ে নাগরপুর উপজেলা প্রকৌশলী (এলজিইডি) কর্মকর্তা মোঃ তোরাপ আলী জানান, জনদুর্ভোগের বিষয়টি গণমাধ্যমে আসার পরপরই আমরা দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছিলাম। বরাদ্দ পাওয়ার পর অগ্রাধিকার ভিত্তিতে ঠিকাদারের মাধ্যমে সংস্কার কাজ দ্রুততম সময়ের মধ্যে শেষ করা হয়েছে। এখন ব্রিজটি সর্বসাধারণের চলাচলের জন্য সম্পূর্ণ নিরাপদ। ছবিআছে

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রেসক্লাব সাটুরিয়ার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রধানমন্ত্রীকে ৯ মানবাধিকার সংগঠনের চিঠি মানবাধিকার সুরক্ষায় ব্যবস্থা নেওয়ার আহ্বান

জাতীয় ঈদগাহের প্রস্তুতি সম্পন্ন

পবিত্র শবে কদর উপলক্ষে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের শুভেচ্ছা বার্তা

চুনারুঘাটে বুচিনালা খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন হুইপ জি কে গউছ

রাণীশংকৈলে পাটনার প্রকল্পের ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টশন

মোশাররফ- তাসনিয়ার ঈদের নাটক ‘অবিবাহিতদের প্রবেশ নিষেধ

জেলজীবনের ২১ দিনের গল্প নিয়ে ওয়েব সিরিজ আনছেন হিরো আলম

মিডল ইস্ট আইয়ের নিবন্ধ ব্রিটিশ গণমাধ্যমে মুসলিমবিদ্বেষ সব সীমা ছাড়িয়ে গেছে

জ্বালানি তেল নিয়ে ডিসিদের ৯ নির্দেশনা

১০

দিনাজপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী- তারেক রহমান

১১

সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ও জামায়াত আমিরের বাহাস…

১২

নাগরপুর এলজিইডির উপ-সহকারী প্রকৌশলী শহিদুল বদলি, দুর্নীতি-অনিয়মের অভিযোগে তোলপাড়

১৩

বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ঝালকাঠি সদর উপজেলা বিএনপির ইফতার ও দোয়া মাহফিল 

১৪

সাংবাদিকদের সম্মানে গোয়ালন্দ প্রেসক্লাবে হোসাইন ডিউরেবল পলিমার লিমিটেডের ইফতার মাহফিল

১৫

কোটচাঁদপুরে ট্রেনের ধাক্কায় ট্রলি চালকের মৃত্যু

১৬

জুড়ীতে প্রবাসী সাচ্চুর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৭

জামালপুরে স্বাধীনতার পতাকা উত্তোলন দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

১৮

এতিম জান্নাতীর চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১৯

অভ্যর্থনায় ফুলের তোড়া ও শিক্ষার্থীদের দাঁড় করিয়ে রাখা নিয়ে কড়া বার্তা দিলেন শিক্ষামন্ত্রীর

২০
Developed by : BDIX ROOT