সাংবাদিকদের সম্মানে গোয়ালন্দ প্রেসক্লাবে হোসাইন ডিউরেবল পলিমার লিমিটেডের ইফতার মাহফিল - jugershanbad
আমমিনুল ইসলাম রানা,গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
১৫ মার্চ ২০২৬, ৪:৫৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সাংবাদিকদের সম্মানে গোয়ালন্দ প্রেসক্লাবে হোসাইন ডিউরেবল পলিমার লিমিটেডের ইফতার মাহফিল

ছবি; আমমিনুল ইসলাম রানা,গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি,, 

রাজবাড়ীর গোয়ালন্দের ঐতিহ্যবাহী গোয়ালন্দ প্রেসক্লাবে সাংবাদিকদের সম্মানে হোসাইন ডিউরেবল পলিমার লিমিটেডের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৫ মার্চ) বিকেল ৫টার দিকে গোয়ালন্দ প্রেসক্লাবের কনফারেন্স রুমে এ ইফতার পার্টির আয়োজন করা হয়। গোয়ালন্দ প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক জোরদার এবং তাদের সম্মান জানাতে এ আয়োজন করা হয় বলে আয়োজকরা জানান। গোয়ালন্দ প্রেসক্লাবের সভাপতি আজু শিকদারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন হোসাইন ডিউরেবল পলিমার লিমিটেডের প্রকল্প ব্যবস্থাপক মো. সুলতান মোল্লা, গোয়ালন্দ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও কালের কণ্ঠ প্রতিনিধি গণেশ পাল এবং সাবেক সাধারণ সম্পাদক ও ইত্তেফাক প্রতিনিধি মো. আক্তারুজ্জামান মৃধা। অনুষ্ঠানে বক্তব্যে হোসাইন ডিউরেবল পলিমার লিমিটেডের প্রকল্প ব্যবস্থাপক মো. সুলতান মোল্লা বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। তারা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজের নানা সমস্যা, সম্ভাবনা ও উন্নয়নের চিত্র তুলে ধরেন। গোয়ালন্দের সাংবাদিকরাও অত্যন্ত দায়িত্বশীলতার সঙ্গে তাদের পেশাগত দায়িত্ব পালন করছেন। সাংবাদিকদের সম্মান জানাতে এবং তাদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করতেই এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও সাংবাদিকদের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে একসঙ্গে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। এ সময় আরও উপস্থিত ছিলেন একাউন্টিং অফিসার মো. কামরুল হাসান, ইলেকট্রিক্যাল মেইনটেন্যান্স ইনচার্জ মো. বাবু মোল্লা, গোয়ালন্দ প্রেসক্লাবের সহ-সভাপতি ও ইনকিলাব প্রতিনিধি মো. নজরুল ইসলাম, সহ-সভাপতি ও প্রতিদিনের সংবাদ প্রতিনিধি মো. আমিনুল ইসলাম রানা, সহ-সাধারণ সম্পাদক ও নয়া দিগন্ত প্রতিনিধি মেহেদুল হাসান আক্কাস, কোষাধ্যক্ষ ও আমার দেশ প্রতিনিধি জহুরুল ইসলাম হালিম, দপ্তর সম্পাদক ও গণমুক্তি প্রতিনিধি সাইফুর রহমান পারভেজ, প্রচার সম্পাদক ও সময়ের কণ্ঠস্বর প্রতিনিধি লুৎফর রহমান, সদস্য ও যায়যায়দিন প্রতিনিধি মো. কুদ্দুস আলম, সদস্য উদয় দাস, সদস্য ও দ্যা ডেইলি অবজারভার প্রতিনিধি মো. সিরাজুল ইসলাম, সদস্য ও দিনকাল প্রতিনিধি আক্তাউজ্জামান রনি, সদস্য ও জনবানী প্রতিনিধি জাকির হোসেন এবং সংবাদ প্রতিনিধি রাজিবসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ। পরে দেশ ও জাতির কল্যাণ ও হোসাইন ডিউরেবল পলিমার লিমিটেডের উত্তরোত্তর সাফল্য কামনা করে দোয়া-মোনাজাতের মধ্য দিয়ে ইফতার মাহফিল সম্পন্ন হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রেসক্লাব সাটুরিয়ার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রধানমন্ত্রীকে ৯ মানবাধিকার সংগঠনের চিঠি মানবাধিকার সুরক্ষায় ব্যবস্থা নেওয়ার আহ্বান

জাতীয় ঈদগাহের প্রস্তুতি সম্পন্ন

পবিত্র শবে কদর উপলক্ষে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের শুভেচ্ছা বার্তা

চুনারুঘাটে বুচিনালা খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন হুইপ জি কে গউছ

রাণীশংকৈলে পাটনার প্রকল্পের ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টশন

মোশাররফ- তাসনিয়ার ঈদের নাটক ‘অবিবাহিতদের প্রবেশ নিষেধ

জেলজীবনের ২১ দিনের গল্প নিয়ে ওয়েব সিরিজ আনছেন হিরো আলম

মিডল ইস্ট আইয়ের নিবন্ধ ব্রিটিশ গণমাধ্যমে মুসলিমবিদ্বেষ সব সীমা ছাড়িয়ে গেছে

জ্বালানি তেল নিয়ে ডিসিদের ৯ নির্দেশনা

১০

দিনাজপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী- তারেক রহমান

১১

সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ও জামায়াত আমিরের বাহাস…

১২

নাগরপুর এলজিইডির উপ-সহকারী প্রকৌশলী শহিদুল বদলি, দুর্নীতি-অনিয়মের অভিযোগে তোলপাড়

১৩

বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ঝালকাঠি সদর উপজেলা বিএনপির ইফতার ও দোয়া মাহফিল 

১৪

সাংবাদিকদের সম্মানে গোয়ালন্দ প্রেসক্লাবে হোসাইন ডিউরেবল পলিমার লিমিটেডের ইফতার মাহফিল

১৫

কোটচাঁদপুরে ট্রেনের ধাক্কায় ট্রলি চালকের মৃত্যু

১৬

জুড়ীতে প্রবাসী সাচ্চুর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৭

জামালপুরে স্বাধীনতার পতাকা উত্তোলন দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

১৮

এতিম জান্নাতীর চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১৯

অভ্যর্থনায় ফুলের তোড়া ও শিক্ষার্থীদের দাঁড় করিয়ে রাখা নিয়ে কড়া বার্তা দিলেন শিক্ষামন্ত্রীর

২০
Developed by : BDIX ROOT