মানিকগঞ্জ সাটুরিয়া উপজেলায় ঐতিহ্যবাহী ২০১১ ইং স্হাপিত প্রেসক্লাব সাটুরিয়া কর্তৃক আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল সোমবার বাদ আছর বালিয়াটি জমিদার বাড়ি নুরজাহান হোটেল এন্ড কনভেনশনের ২য় তলায় অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেসক্লাব সাটুরিয়ার আহ্বায়ক মো: ইউনুস আলী। সঞ্চালনা করেন কমিটির সদস্য সচিব ও দৈনিক আমার দেশ সাটুরিয়া উপজেলা প্রতিনিধি মো: আজিজুর রহমান।
এ সময় সাটুরিয়া উপজেলা বি,এন,পির সাধারণ সম্পাদক মো: আবুল বাশার সরকার, সাংগঠনিক সম্পাদক মো: শাহিন আজাদ বিপ্লব, সেচ্ছাসেবক দলের আহ্বায়ক মহসিন উজ্জামান, দৈনিক সংগ্রামের জেলা প্রতিনিধি, মো: শামিম আল মামুন সহ অনেকেই বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে সাটুরিয়া থানার এস,আই আরিফ হোসেন, সাটুরিয়া উপজেলা কৃষক দলের আহ্বায়ক বরকত মল্লিক, নিউজ ২৪ জেলা প্রতিনিধি মো: ইউসুফ আলী ,বিজয় টিভির জেলা প্রতিনিধি, সাব্বির হোসেন,
বালিয়াটি দাখিল মাদ্রাসার মোহতামীম মাওঃ মোঃ লিয়াকত হোসেন, মাওঃ মোঃ মজিবুর রহমান মাষ্টার,
সাটুরিয়া উপজেলা যুবনেতা মো: জুয়েল রানা, সাটুরিয়া উপজেলা ছাএদলের সাবেক আহ্বায়ক সাদ্দাম হোসেন,
সাটুরিয়া উপজেলা জিয়া পরিষদের সাধারণ সম্পাদক মো: মাসুদ রানা, এশিয়ান টিভির সাটুরিয়া উপজেলা প্রতিনিধি, প্রেসক্লাব সাটুরিয়ায় যুগ্ম আহ্বায়ক মো: আবুবকর সিদ্দিক, প্রেসক্লাব সাটুরিয়ায় যুগ্ম আহ্বায়ক মো: সাইফুল ইসলাম,প্রেসক্লাব সাটুরিয়া আহবায়ক কমিটির সিনিয়র সদস্য মো: জাহাঙ্গীর আলম, সাংবাদিক রাজ্জাক,
আহবায়ক কমিটির সদস্য মুভি বাংলা টিভির আমিনুর ইসলাম,সহ উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন ইলেকট্রিক ও পিন্ট মিডিয়ার সাংবাদিক এবং প্রেসক্লাব সাটুরিয়া সদস্যরা উপস্থিত ছিলেন।
ইফতার ও দোয়া মাহফিলে রমজান মাসের বিভিন্ন তাৎপর্য সহ ধর্মীয় বিষয় নিয়ে আলোচনা করা হয়। এবং দেশ ও জাতীয় কল্যানে দোয়া করা হয়।