মানিকগঞ্জের সাটুরিয়া থানার উদ্যোগে থানা চত্বরে ইফতার ও দোওয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ ইফতার মাহফিলে সাটুরিয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নজরুল ইসলাম এর সভাপতিত্বে এতে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মহরম আলী ও ২য় মেহমান হিসেবে উপস্থিত ছিলেন সাটুরিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইকবাল হোসেন। এছাড়া এমহতি অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন সাটুরিয়া উপজেলা বিএনপি'র সভাপতি আব্দুল কুদ্দুস খাঁন মজলিস মাখন ও সাধারণ সম্পাদক মোঃ আবুল বাশার সরকার, সাটুরিয়া থানার পরিদর্শক (তদন্ত) মোঃ আসাদুজ্জামানসহ সকল কর্মকর্তা ও কনেষ্ট্রেবল, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বিএনপি'র অঙ্গসংগঠনের শীর্ষস্থানীয় নেতাকর্মীবৃন্দের সমন্বয়ে বিভিন্ন শ্রেণী পেশার লোকজন, বিভিন্ন ব্যক্তিবর্গ ও সম্মানিত সুধীজন। ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে পবিত্র সিয়ম সাধনার (রমজান) মাসের বিভিন্ন তাৎপর্যসহ ধর্মীয় বিষয় নিয়ে আলোচনা করা হয়। পরিশেষে দেশ ও জাতির কল্যাণসহ দো'জানের জন্যে বিশেষ মোনাজাত করা হয়।