কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় উপজেলা প্রশাসনের আর্থিক সহযোগিতা পেল সদ্য মেডিক্যালে ভর্তি হওয়া শিক্ষার্থী মারিয়া - jugershanbad
মোঃ  মিজানুর রহমান  কিশোরগঞ্জ প্রতিনিধি
১৯ মার্চ ২০২৬, ৩:১০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় উপজেলা প্রশাসনের আর্থিক সহযোগিতা পেল সদ্য মেডিক্যালে ভর্তি হওয়া শিক্ষার্থী মারিয়া

ছবি; মোঃ  মিজানুর রহমান  কিশোরগঞ্জ প্রতিনিধি।

সদ্য মেডিকেল কলেজে ভর্তি হওয়া মেধাবী শিক্ষার্থী সানজিদা আক্তার মাবিয়া কে আর্থিক সহায়তা দিয়েছে পাকুন্দিয়া উপজেলা প্রশাসন।  বুধবার (১৯মার্চ) পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুপম দাস তাঁর নিজ কার্যালয়ে  ওই শিক্ষার্থীর হাতে আর্থিক সহায়তা তুলে দেন। মেধাবী শিক্ষার্থী সানজিদা আক্তার মাবিয়া উপজেলার হোসেন্দী ইউনিয়নের হোসেন্দী পূর্বপাড়া গ্রামের আঃ মান্নান এবং মর্জিনা আক্তার দম্পত্তির মেয়ে। সে এবছর মেডিকেল ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজে ভর্তি হয়েছে। ভর্তি পরীক্ষার ফলাফলে সম্মিলিত মেধা তালিকায় ১৮১.৭৫ নম্বর পেয়ে সে ৮৫৭তম স্থান অধিকার করেছে। এর আগে ওই শিক্ষার্থী হোসেন্দী শহীদ স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এস এস সি ও পাকুন্দিয়া সরকারি কলেজ থেকে এইচ এস সি পরীক্ষায় অংশগ্রহন করে জিপিএ-৫ পেয়েছিল। মেধাবী শিক্ষার্থী সানজিদা আক্তার মাবিয়া জানান, সফলতার পেছনে সবচেয়ে বেশী অবদান রেখেছেন তার মা মর্জিনা আক্তার। অনেক কষ্ট করে পড়াশোনা করিয়ে এ পথ পাড়ি দিতে শক্তি ও সাহস যোগিয়েছেন। তিনি মানবিক ডাক্তার হয়ে সাধারণ মানুষের পাশে থাকতে চান। এ ব্যাপারে পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুপম দাস বলেন, উপজেলা প্রশাসন মেধাবী শিক্ষার্থীদের সবসময় পাশে রয়েছে। সাধারণ পরিবারে বেড়ে উঠা সানজিদা মেডিকেল কলেজে ভর্তি হওয়ায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রথমেই তাকে অভিনন্দন জানাচ্ছি। সেই সাথে তাকে কিছু আর্থিক সহায়তাও প্রদান করা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের সহায়তা অব্যহত থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের শুভেচ্ছা বার্তা

রাণীশংকৈলে সকলকে ঈদের শুভেচ্ছা জানালেন বিএনপির সাংগঠনিক সম্পাদক এম এ আর বকুল মজুমদার

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন —– মনিরা বিশ্বাস

নবগ্রামে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক সম্পাদক খলিলের আয়োজনে ইফতার মাহফিল

হ্যাঁ’ যেহেতু জয়যুক্ত হয়েছে, অটোমেটিক কার্যকারিতা শুরু হয়ে যাবে: পানিসম্পদমন্ত্রী

কোটচাঁদপুরে মিন্টু ঢালীর ঈদ উপহার বিতরণ

কুষ্টিয়া দৌলতপুরে চরাঞ্চলের শীর্ষ সন্ত্রাসী রিন্টু গ্রেফতার

মির্জাপুরে পূর্ব শত্রুতার জেরে মৎস্য হ্যাচারিতে বিষ প্রয়োগের অভিযোগ

ধামরাইয়ে র‍্যাব কর্মকর্তার উদ্যোগে ঈদ উপহার বিতরণ

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় উপজেলা প্রশাসনের আর্থিক সহযোগিতা পেল সদ্য মেডিক্যালে ভর্তি হওয়া শিক্ষার্থী মারিয়া

১০

কিশোরগঞ্জের বাজিতপুরে  ঈদ আনন্দ ভাগাভাগি করতে প্রতিবন্ধী-এতিমদের পাশে শাহ্ আলম ফাউন্ডেশন 

১১

শামীম আহাম্মেদের ব্যক্তিগত উদ্যােগে জামালপুরে ঈদ সামগ্রী বিতরণ

১২

জামালপুরে শিশু পরিবারের সদস্যদের মাঝে নতুন পোশাক বিতরণ 

১৩

যুগের সংবাদ এর পক্ষ থেকে দেশবাসীকে ঈদুল ফিতরের অভিনন্দন ও ‍শুভেচ্ছা

১৪

ঈদে হাসপাতালগুলোকে স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষ নির্দেশনা

১৫

ট্রেন দুর্ঘটনায় ক্ষয়ক্ষতি কমানো ও দুর্ভোগ এড়াতে ব্যবস্থা নেওয়ার নির্দেশ

১৬

সৌদি আরবে ঈদ পালন হবে শুক্রবার

১৭

মির্জাপুরে নিখোঁজের ৩ দিন পর ইটভাটায় যুবদল নেতার রহস্যজনক মৃত্যু

১৮

শিবালয় উপজেলায় অবৈধভাবে ফসলি জমির মাটি কাটার অপরাধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

১৯

৫ বছরের শিশুর রোজা পালন: ঈমানি পরীক্ষায় স্নিগ্ধা

২০
Developed by : BDIX ROOT