নাগরপুরে জ্বালানি সংকট, বিক্রিতে কড়াকড়ি - jugershanbad
নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
২৪ মার্চ ২০২৬, ৩:১৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নাগরপুরে জ্বালানি সংকট, বিক্রিতে কড়াকড়ি

টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় জ্বালানি তেলের সাময়িক সংকট দেখা দিয়েছে। ডিপো থেকে পর্যাপ্ত সরবরাহ না পাওয়ায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন। সংকট মোকাবিলা ও সাধারণ গ্রাহকদের ভোগান্তি কমাতে জ্বালানি তেল বিক্রিতে কঠোর বিধিনিষেধ আরোপের পাশাপাশি মাঠে প্রশাসনের নজরদারি জোরদার করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে, তেল বিক্রিতে স্বচ্ছতা নিশ্চিত করতে উপজেলার প্রতিটি ফিলিং স্টেশনে একজন করে তদারকি কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া প্রতিদিন তেলের মজুত ও বিক্রয় সংক্রান্ত তথ্য যাচাই করা হচ্ছে এবং অনিয়ম রোধে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রশাসন তিনটি নির্দেশনা জারি করেছে। এর মধ্যে রয়েছে— খোলা পাত্রে (বোতল, ড্রাম বা কন্টেইনার) তেল বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ, মোটরসাইকেলে তেল নেওয়ার ক্ষেত্রে চালকদের প্রয়োজনীয় কাগজপত্র প্রদর্শন বাধ্যতামূলক এবং মাটি কাটার কাজে ব্যবহৃত ড্রাম ট্রাকে আপাতত তেল সরবরাহ বন্ধ রাখা। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার  জানান, ডিপো থেকে সরবরাহ কম থাকায় এই সাময়িক সংকট তৈরি হয়েছে। কোনো ফিলিং স্টেশন কৃত্রিম সংকট সৃষ্টি করলে বা অনিয়মে জড়িত থাকলে প্রমাণসহ প্রশাসনকে জানানোর জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান। ফিলিং স্টেশনে কোনো অনিয়ম বা অব্যবস্থাপনা চোখে পড়লে তথ্য-প্রমাণসহ হোয়াটসঅ্যাপ বা মোবাইল মেসেজের মাধ্যমে উপজেলা প্রশাসনকে অবহিত করার জন্যও নাগরিকদের অনুরোধ জানানো হয়েছে। জনস্বার্থে জারি করা এই নির্দেশনা অবিলম্বে কার্যকর রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাগরপুরে জ্বালানি সংকট, বিক্রিতে কড়াকড়ি

নিজের ক্রাশের নাম প্রকাশ করলেন অভিনেত্রী মাহিরা

ঢাকার ট্রাফিক ব্যবস্থাপনা ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে সরকার

জ্বালানি তেল পাবেন ডিআরইউ সদস্যরা

কলম্বিয়ায় ১২১ আরোহী নিয়ে সামরিক বিমান বিধ্বস্ত, ৮০ লাশ উদ্ধার

নাগরপুরে বন্ধু পুনর্মিলনী ও মরহুম শিক্ষক আফতাব উদ্দিন স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত

নাগরপুরে সলিমাবাদ নবজাগরণ সমিতির ফুটবল টুর্নামেন্টের জমকালো ফাইনাল

ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ছাত্র নেতা মো: ইউসুফ

পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের শুভেচ্ছা বার্তা

রাণীশংকৈলে সকলকে ঈদের শুভেচ্ছা জানালেন বিএনপির সাংগঠনিক সম্পাদক এম এ আর বকুল মজুমদার

১০

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন —– মনিরা বিশ্বাস

১১

নবগ্রামে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক সম্পাদক খলিলের আয়োজনে ইফতার মাহফিল

১২

হ্যাঁ’ যেহেতু জয়যুক্ত হয়েছে, অটোমেটিক কার্যকারিতা শুরু হয়ে যাবে: পানিসম্পদমন্ত্রী

১৩

কোটচাঁদপুরে মিন্টু ঢালীর ঈদ উপহার বিতরণ

১৪

কুষ্টিয়া দৌলতপুরে চরাঞ্চলের শীর্ষ সন্ত্রাসী রিন্টু গ্রেফতার

১৫

মির্জাপুরে পূর্ব শত্রুতার জেরে মৎস্য হ্যাচারিতে বিষ প্রয়োগের অভিযোগ

১৬

ধামরাইয়ে র‍্যাব কর্মকর্তার উদ্যোগে ঈদ উপহার বিতরণ

১৭

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় উপজেলা প্রশাসনের আর্থিক সহযোগিতা পেল সদ্য মেডিক্যালে ভর্তি হওয়া শিক্ষার্থী মারিয়া

১৮

কিশোরগঞ্জের বাজিতপুরে  ঈদ আনন্দ ভাগাভাগি করতে প্রতিবন্ধী-এতিমদের পাশে শাহ্ আলম ফাউন্ডেশন 

১৯

শামীম আহাম্মেদের ব্যক্তিগত উদ্যােগে জামালপুরে ঈদ সামগ্রী বিতরণ

২০
Developed by : BDIX ROOT