প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৭, ২০২৬, ৬:০৯ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১৫, ২০২৬, ৬:১০ পি.এম
জামালপুরে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে মানববন্ধন
বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড কর্তৃক স্বীকৃতিপ্রাপ্ত অনুদানভুক্ত ও অনুদানবিহীন সকল স্বতন্ত্র ইফতেদায়ী মাদ্রাসা অন্তর্বর্তীকালীন সরকারের নির্দেশে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় জাতীয়করণের ঘোষণা দ্রুত বাস্তবায়নের দাবিতে জামালপুরে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান করেন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোট আন্দোলন বাস্তবায়ন কমিটি জেলা শাখার নেতৃবৃন্দ। বুধবার (১৫ এপ্রিল) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোট আন্দোলন বাস্তবায়ন কমিটি জামালপুর জেলা শাখার সভাপতি মো. ইমামুল হাসানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোট আন্দোলন বাস্তবায়ন কমিটি জেলা শাখার সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান, জ্যেষ্ঠ সহ-সভাপতি মাওলানা জাওহের আলী, সাবেক সভাপতি মাওলানা শেখ ফরিদ, বর্তমান কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক তারিকুল ইসলাম, প্রচার সম্পাদক রফিকুল ইসলাম, সদস্য মিজানুর রহমান, সদর উপজেলা শাখার সভাপতি আমিনুল ইসলাম হাশেম, কোষাধ্যক্ষ আমিনুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক ফারুক হোসন, ইসলামপুর উপজেলা শাখার সভাপতি শহিদুল ইসলাম, মেলান্দহ উপজেলা শাখার সভাপতি জয়নাল আবেদীন, সাংগঠনিক সম্পাদক মোছা. সাবিনা আক্তার, মাদারগঞ্জ উপজেলা শাখার সভাপতি আব্দুস সামাদ, সাধারণ সম্পাদক রিয়াজুর ইসলাম, বকশীগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক এস এম নজরুল ইসলাম নয়ন প্রমুখ। এসময় বক্তারা বলেন, মাদ্রাসা শিক্ষার মানোন্নয়ন ও প্রসারের লক্ষ্যে আলিয়া শিক্ষার প্রাথমিক স্তর অনুমোদনের জন্য ১৯৭৮ অধ্যাদেশ ১৭(২) ধারা জারি করেন। সেই মোতাবেক ১৯৮৪ সালে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড কর্তৃক প্রায় ১৮ হাজার স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার স্বীকৃতি প্রদান করা হয়। এই ধারাবাহিকতায় ১৯৯৪ সালে তৎকালীন সরকার রেজিষ্ট্রেশন প্রাপ্ত প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের ৫০০ টাকা ভাতা প্রদান করেন। তারা আরও বলেন, পরবর্তীতে ২০০১ সালে চার দলীয় ঐক্যজোট সরকার প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষার্থীদের বিনা মূল্যে সরকারি ভাবে পাঠ্যপুস্তর বিতরণ ও উপবৃত্তি চালু করেন। কিন্তু বিগত সরকার ২০১৩ সালে ২৬০১৯টি রেজিষ্ট্রেশনকৃত প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করেন অথচ ১টি স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণ কিংবা এমপিওভুক্ত করার কোন উদ্যােগ গ্রহণ করেন নাই। বিগত সরকারের জাতীয়করণ কার্যক্রমে নিদ্যালয়সমূহ অন্তর্ভুক্ত হলেও দীর্ঘদিন যাবত স্বীকৃতিপ্রাপ্ত স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাসমূহ অবহেলিত অবস্থায় রয়েছে। ফলে হাজার হাজার শিক্ষক-কর্মচারী মানবেতর জীবনযাপন করছেন এবং শিক্ষার্থীরাও আধুনিক ও ধর্মীয় শিক্ষা সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। গত ২৮ জানুয়ারি ২০২৫ সালে অন্তর্বর্তীকালীন সরকারের নির্দেশে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণ ঘোষণা দ্রুত বাস্তবায়নের দাবি জানান তারা। পরে জেলা প্রশাসক বরাবর স্মারক লিপি প্রদান করেন নেতৃবৃন্দ। মানববন্ধনে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোট আন্দোলন বাস্তবায়ন কমিটি জেলা ও উপজেলা শাখার বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। মো. আলমগীর। জামালপুর ১৫.০৪.২০২৬ ০১৭৪২-৫৬৭৭২০
Design and Develop By Coder Boss