টাঙ্গাইলের মির্জাপুরে বিশিষ্ট সমাজ সেবক,তাবেদ কোম্পানী সৌদীআরব এর প্রজেক্ট ম্যানেজার আসন্ন বানাইল ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদ প্রার্থী মোঃ জাহিদ হাসান এর পক্ষ থেকে এস এস সি পরিক্ষার্থীদের মাঝে পরিক্ষা সামগ্রী উপহার হিসাবে প্রদান করা হয়েছে। ইউনিয়নের গল্লী জনতা উচ্চ বিদ্যালয়,গ্রামাটিয়া- ই এস সি উচ্চ বিদ্যালয়,বানাইল উচ্চ বিদ্যালয়ের, এস এস সি পরিক্ষার্থীদের মাঝে উপহার সামগ্রী বিতরন করা হয়েছে। পরবর্তীতে আরও দুইটি বিদ্যালয়ের পরিক্ষার্থীদের মাঝে উপহার তোলে দেওয়া হবে ।
অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন মির্জাপুর উপজেলা বি এন পি‘র সহ সভাপতি শফিকুর রহমান বাবুল,উপজেলা বি এন পি‘র অন্যতম সদস্য মেহেদী মাছুদ তালুকদার,বানাইল ইউনিয়ন যুবদল সভাপতি মাছুম সিকদার,মো: জাহিদ হাসান এর বড় ভাই সমাজ সেবক জাকির হোসেন,বানাইল ইউনিয়ন ছাত্রদল সভাপতি মো: শামীম আহম্মেদ, সহ বি এন পি‘র অংগ সংগঠন স্থানীয় বেক্তিবর্গ ও শিক্ষক শিক্ষিকা বৃন্দ উপস্তিত ছিলেন। এসময় পরিক্ষার্থীদের সপলতা কামনা করে দোয়া করা হয়।