ইরানকে ফাঁদে ফেলার ষড়যন্ত্র ফাঁস করল সিএনএন - jugershanbad
যুগের সংবাদ ডেস্ক,
৫ মার্চ ২০২৬, ৫:৫৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ইরানকে ফাঁদে ফেলার ষড়যন্ত্র ফাঁস করল সিএনএন

যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সিআইএ ইরানে সরকারবিরোধী বিদ্রোহ উসকে দিতে কুর্দি সশস্ত্র গোষ্ঠীগুলোকে অস্ত্র সরবরাহের পরিকল্পনা করছে- এমন চাঞ্চল্যকর তথ্য ফাঁস করেছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।

একাধিক সূত্রের বরাতে সিএনএন জানিয়েছে, ট্রাম্প প্রশাসন ইরানিবিরোধী দল ও ইরাকের কুর্দি নেতাদের সঙ্গে সামরিক সহায়তা নিয়েও আলোচনা চালাচ্ছে।

যেখানে বলা হয়, পরিকল্পনা অনুযায়ী ইরানি নিরাপত্তা বাহিনীকে ব্যস্ত রাখতে কুর্দি বাহিনী পশ্চিম ইরানে স্থল অভিযান চালাবে। যাতে বড় শহরগুলোতে নিরস্ত্র জনগণ দমন-নিপীড়নের শিকার না হয়।  মার্কিন কর্মকর্তাদের মতে, এটি ইরানের সামরিক সম্পদ ছড়িয়ে দিয়ে বিশৃঙ্খলা তৈরি করবে।

সূত্রের তথ্য অনুযায়ী, যুদ্ধ শুরুর কয়েক মাস আগে থেকেই সিআইএ কুর্দি গোষ্ঠীগুলোর সঙ্গে যোগাযোগ ও সহায়তা শুরু করে। ইরাকের কুর্দিস্তান অঞ্চলে অবস্থানরত হাজারো কুর্দি যোদ্ধা ইরান সীমান্তে সক্রিয় রয়েছে। পরিপ্রেক্ষিতে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানিয়েছে, ড্রোন হামলার মাধ্যমে তারা কুর্দি অবস্থান লক্ষ্যবস্তু করেছে।

মঙ্গলবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কেডিপিআই নেতা মোস্তফা হিজরির সঙ্গে ফোনে কথা বলেন।  একই সঙ্গে ট্রাম্প ইরাকি কুর্দি নেতাদের সঙ্গেও আলোচনায় জড়িত ছিলেন।

তবে ইরাকের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা কাসিম আল-আরাজি জানিয়েছেন, তাদের ভূখণ্ড ব্যবহার করে কেউ ইরানে হামলা চালাতে পারবে না।

বিশ্লেষকরা সতর্ক করেছেন, কুর্দি গোষ্ঠীগুলো বিভক্ত এবং অতীতে যুক্তরাষ্ট্রের সমর্থন নিয়ে হতাশার অভিজ্ঞতা রয়েছে। পর্যাপ্ত সহায়তা না পেলে বিদ্রোহ ব্যর্থ হলে কুর্দিদের আবার পরিত্যক্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

তবে সিআইএ এই বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রেসক্লাব সাটুরিয়ার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রধানমন্ত্রীকে ৯ মানবাধিকার সংগঠনের চিঠি মানবাধিকার সুরক্ষায় ব্যবস্থা নেওয়ার আহ্বান

জাতীয় ঈদগাহের প্রস্তুতি সম্পন্ন

পবিত্র শবে কদর উপলক্ষে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের শুভেচ্ছা বার্তা

চুনারুঘাটে বুচিনালা খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন হুইপ জি কে গউছ

রাণীশংকৈলে পাটনার প্রকল্পের ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টশন

মোশাররফ- তাসনিয়ার ঈদের নাটক ‘অবিবাহিতদের প্রবেশ নিষেধ

জেলজীবনের ২১ দিনের গল্প নিয়ে ওয়েব সিরিজ আনছেন হিরো আলম

মিডল ইস্ট আইয়ের নিবন্ধ ব্রিটিশ গণমাধ্যমে মুসলিমবিদ্বেষ সব সীমা ছাড়িয়ে গেছে

জ্বালানি তেল নিয়ে ডিসিদের ৯ নির্দেশনা

১০

দিনাজপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী- তারেক রহমান

১১

সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ও জামায়াত আমিরের বাহাস…

১২

নাগরপুর এলজিইডির উপ-সহকারী প্রকৌশলী শহিদুল বদলি, দুর্নীতি-অনিয়মের অভিযোগে তোলপাড়

১৩

বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ঝালকাঠি সদর উপজেলা বিএনপির ইফতার ও দোয়া মাহফিল 

১৪

সাংবাদিকদের সম্মানে গোয়ালন্দ প্রেসক্লাবে হোসাইন ডিউরেবল পলিমার লিমিটেডের ইফতার মাহফিল

১৫

কোটচাঁদপুরে ট্রেনের ধাক্কায় ট্রলি চালকের মৃত্যু

১৬

জুড়ীতে প্রবাসী সাচ্চুর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৭

জামালপুরে স্বাধীনতার পতাকা উত্তোলন দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

১৮

এতিম জান্নাতীর চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১৯

অভ্যর্থনায় ফুলের তোড়া ও শিক্ষার্থীদের দাঁড় করিয়ে রাখা নিয়ে কড়া বার্তা দিলেন শিক্ষামন্ত্রীর

২০
Developed by : BDIX ROOT