কোটচাঁদপুরে ট্রাক্টর-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ - jugershanbad
শামীম খাঁন কোটচাঁদপুর ঝিনাইদহ
৭ মার্চ ২০২৬, ৪:৪৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কোটচাঁদপুরে ট্রাক্টর-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ

 

ঝিনাইদহের কোটচাঁদপুরে বিদ্যুতের খাম্বা বোঝাই ট্রাক্টরের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়েছেন। শনিবার (৭ মার্চ ) দুপুর প্রায় ১টা ২০ মিনিটে উপজেলার বারোমেসে-কাগমারির মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, কোটচাঁদপুর থেকে খালিশপুর অভিমুখে যাচ্ছিল বিদ্যুতের খাম্বা বোঝাই একটি ট্রাক্টর। এসময় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে ট্রাক্টরটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হন এবং ট্রাক্টরটি রাস্তার পাশে খাদে পড়ে যায়।

দুর্ঘটনার খবর পেয়ে কোটচাঁদপুর ফায়ার সার্ভিসের সদস্যরা এবং স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত ব্যক্তিকে উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা প্রদান শেষে উন্নত চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা বিশিষ্ট মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। হাসপাতাল সূত্রে জানা যায়, আহত ব্যক্তির দুই পা ভেঙে গেছে এবং তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক।

আহত ব্যক্তি মোঃ সাইদুল (৩৫)। তিনি পটুয়াখালী জেলার নলছিটি উপজেলার তিমিরকাঠি গ্রামের বাসিন্দা। তার পিতার নাম মোঃ নূর মোহাম্মদ। জানা গেছে, তিনি কোটচাঁদপুর উপজেলায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন।

এদিকে দুর্ঘটনার পর ট্রাক্টর চালক পালিয়ে গেছেন বলে স্থানীয়রা জানিয়েছেন। ঘটনার খবর পেয়ে কোটচাঁদপুর মডেল থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

বর্তমানে দুর্ঘটনাস্থলে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানা গেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রেসক্লাব সাটুরিয়ার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রধানমন্ত্রীকে ৯ মানবাধিকার সংগঠনের চিঠি মানবাধিকার সুরক্ষায় ব্যবস্থা নেওয়ার আহ্বান

জাতীয় ঈদগাহের প্রস্তুতি সম্পন্ন

পবিত্র শবে কদর উপলক্ষে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের শুভেচ্ছা বার্তা

চুনারুঘাটে বুচিনালা খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন হুইপ জি কে গউছ

রাণীশংকৈলে পাটনার প্রকল্পের ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টশন

মোশাররফ- তাসনিয়ার ঈদের নাটক ‘অবিবাহিতদের প্রবেশ নিষেধ

জেলজীবনের ২১ দিনের গল্প নিয়ে ওয়েব সিরিজ আনছেন হিরো আলম

মিডল ইস্ট আইয়ের নিবন্ধ ব্রিটিশ গণমাধ্যমে মুসলিমবিদ্বেষ সব সীমা ছাড়িয়ে গেছে

জ্বালানি তেল নিয়ে ডিসিদের ৯ নির্দেশনা

১০

দিনাজপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী- তারেক রহমান

১১

সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ও জামায়াত আমিরের বাহাস…

১২

নাগরপুর এলজিইডির উপ-সহকারী প্রকৌশলী শহিদুল বদলি, দুর্নীতি-অনিয়মের অভিযোগে তোলপাড়

১৩

বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ঝালকাঠি সদর উপজেলা বিএনপির ইফতার ও দোয়া মাহফিল 

১৪

সাংবাদিকদের সম্মানে গোয়ালন্দ প্রেসক্লাবে হোসাইন ডিউরেবল পলিমার লিমিটেডের ইফতার মাহফিল

১৫

কোটচাঁদপুরে ট্রেনের ধাক্কায় ট্রলি চালকের মৃত্যু

১৬

জুড়ীতে প্রবাসী সাচ্চুর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৭

জামালপুরে স্বাধীনতার পতাকা উত্তোলন দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

১৮

এতিম জান্নাতীর চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১৯

অভ্যর্থনায় ফুলের তোড়া ও শিক্ষার্থীদের দাঁড় করিয়ে রাখা নিয়ে কড়া বার্তা দিলেন শিক্ষামন্ত্রীর

২০
Developed by : BDIX ROOT