কোটচাঁদপুরে গণহত্যা ও মহান স্বাধীনতা দিবস উপলক্ষে প্রস্তুতি সভা - jugershanbad
শামীম খাঁন, কোটচাঁদপুর, ঝিনাইদহ
১১ মার্চ ২০২৬, ৫:০৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কোটচাঁদপুরে গণহত্যা ও মহান স্বাধীনতা দিবস উপলক্ষে প্রস্তুতি সভা

 

ঝিনাইদহের কোটচাঁদপুরে ২৫ মার্চ গণহত্যা ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ যথাযথ মর্যাদায় উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

(১১ মার্চ) বুধবার সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে কোটচাঁদপুর উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন কোটচাঁদপুর উপজেলা নির্বাহী অফিসার মো এনামুল হাসান। তিনি বলেন, জাতীয় গুরুত্বপূর্ণ দিবসগুলো যথাযথ মর্যাদা ও ব্যাপক জনসম্পৃক্ততার মধ্য দিয়ে উদযাপন করতে হবে। বিশেষ করে নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের ইতিহাস ও গণহত্যা দিবসের তাৎপর্য তুলে ধরতে বিভিন্ন কর্মসূচি গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

সভায় ২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন, শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, কুচকাওয়াজ, শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক অনুষ্ঠান, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, দোয়া মাহফিলসহ বিভিন্ন কর্মসূচি পালনের বিষয়ে আলোচনা করা হয়।

অতিথিরা বক্তব্য বলেন, জাতীয় দিবসগুলো শুধু আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ না রেখে তরুণ প্রজন্মকে ইতিহাস সম্পর্কে সচেতন করার উদ্যোগ নিতে হবে। এজন্য উপজেলা প্রশাসনের নেওয়া কর্মসূচি বাস্তবায়নে সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

সে সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভুমি মো,সোহেল রানা, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা জিল্লুর রহমান, মডেল থানার অফিসার ইনচার্জ মো, আসাদউজ্জামন, উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আমানউল্লাহ আল মামুন, কৃষি অফিসার মো,জাহিদ হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো,জহিরুল ইসলাম মৎস্য অফিসার মো,দ্বীন ইসলাম,উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক লিয়াকত আলী, সাবেক মেয়র ও পৌর বিএনপির সভাপতি এস কে এম সালাহউদ্দিন বুলবুল সিডল, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবুল কাশেম, পৌর জামায়াতের আমির মাওলানা আব্দুল কাইয়ুম, কোটচাঁদপুর উপজেলা প্রেসক্লাব সভাপতি আব্দুল্লাহ বাশার, এনসিপি নেতা মো, হৃদয় আহসান প্রমুখ।

এ সময় ইউনিয়ন চেয়ারম্যান, শিক্ষক, ব্যাবসায়ী, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা সহ নানা শ্রোণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রেসক্লাব সাটুরিয়ার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রধানমন্ত্রীকে ৯ মানবাধিকার সংগঠনের চিঠি মানবাধিকার সুরক্ষায় ব্যবস্থা নেওয়ার আহ্বান

জাতীয় ঈদগাহের প্রস্তুতি সম্পন্ন

পবিত্র শবে কদর উপলক্ষে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের শুভেচ্ছা বার্তা

চুনারুঘাটে বুচিনালা খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন হুইপ জি কে গউছ

রাণীশংকৈলে পাটনার প্রকল্পের ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টশন

মোশাররফ- তাসনিয়ার ঈদের নাটক ‘অবিবাহিতদের প্রবেশ নিষেধ

জেলজীবনের ২১ দিনের গল্প নিয়ে ওয়েব সিরিজ আনছেন হিরো আলম

মিডল ইস্ট আইয়ের নিবন্ধ ব্রিটিশ গণমাধ্যমে মুসলিমবিদ্বেষ সব সীমা ছাড়িয়ে গেছে

জ্বালানি তেল নিয়ে ডিসিদের ৯ নির্দেশনা

১০

দিনাজপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী- তারেক রহমান

১১

সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ও জামায়াত আমিরের বাহাস…

১২

নাগরপুর এলজিইডির উপ-সহকারী প্রকৌশলী শহিদুল বদলি, দুর্নীতি-অনিয়মের অভিযোগে তোলপাড়

১৩

বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ঝালকাঠি সদর উপজেলা বিএনপির ইফতার ও দোয়া মাহফিল 

১৪

সাংবাদিকদের সম্মানে গোয়ালন্দ প্রেসক্লাবে হোসাইন ডিউরেবল পলিমার লিমিটেডের ইফতার মাহফিল

১৫

কোটচাঁদপুরে ট্রেনের ধাক্কায় ট্রলি চালকের মৃত্যু

১৬

জুড়ীতে প্রবাসী সাচ্চুর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৭

জামালপুরে স্বাধীনতার পতাকা উত্তোলন দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

১৮

এতিম জান্নাতীর চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১৯

অভ্যর্থনায় ফুলের তোড়া ও শিক্ষার্থীদের দাঁড় করিয়ে রাখা নিয়ে কড়া বার্তা দিলেন শিক্ষামন্ত্রীর

২০
Developed by : BDIX ROOT