তিন দফা দাবির কবলে রাণীশংকৈলের মডেল স্কুলের পরীক্ষার্থীরা-যুগের সংবাদ - jugershanbad
অভিষেক চন্দ্র রায়, রাণীশংকৈল ( ঠাকুরগাঁও) প্রতিনিধি
৩ ডিসেম্বর ২০২৫, ২:৪৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

তিন দফা দাবির কবলে রাণীশংকৈলের মডেল স্কুলের পরীক্ষার্থীরা-যুগের সংবাদ

ছবি যুগের সংবাদ

৩য় ও ৪র্থ শ্রেনীর পরীক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা নেওয়ার জন্য প্রস্তুত হচ্ছেন প্রধান শিক্ষক। স্কুলে চলে এসেছে এক তৃতীয়াংশ শিক্ষার্থী। কিছুক্ষণের মধ্যেই শুরু হবে পরীক্ষা আর এ সময় পরীক্ষা বন্ধ করে দেওয়ার ঘোষণা দেন সহকারী শিক্ষকরা। শুধু তাই নয় ফোনে ডেকে নেওয়া হয় অন্য বিদ্যালয়ের বেশ কয়েকজন শিক্ষককেও। অবস্থার বেগতিক দেখে উপজেলা শিক্ষা অফিসে ফোন দেন প্রধান শিক্ষক। আর এমন ঘটনা ঘটে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলের মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।  বুধবার দুপুরে স্কুলে আগত অভিভাবকদের সূত্রে জানা যায়, এই স্কুলের সহকারী শিক্ষকরা পরীক্ষায় অংশগ্রহণ না করার জন্য শিশু শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ হতে বলেন। তখন শিক্ষার্থীরা স্কুল চত্তরে বিক্ষোভ করে বলেন আমরা আমাদের শিক্ষক ছাড়া পরীক্ষা দিবো না। এমনকি এ অবস্থায় খবর পেয়ে বিদ্যালয়ে আসেন পুলিশ।  তখন শিক্ষার্থীরা পুলিশের গাড়িও আটকে দেওয়ার চেষ্টা করে। পরে পুলিশ ও শিক্ষা কর্মকর্তা শিক্ষার্থীদের শান্ত করতে না পারলে ফিরে যায় থানা পুলিশ।পরে অভিভাবক ও শিক্ষা কর্মকর্তার সহযোগিতায় পরীক্ষা বসাতে পারেন প্রধান শিক্ষক হামিদুর রহমান।  উপস্থিত পথচারী ও অভিভাবকরা জানান, যখনি শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করেন তখনই উপজেলার বিভিন্ন স্কুলের ২০-২৫ জনের শিক্ষকদের একটি দল স্কুলে প্রবেশ করে শিক্ষার্থীদের বিক্ষোভ মোবাইলে ধারণ করতে থাকেন। এমনকি তাদের উৎসাহিত করতে থাকেন তারা। এ পরিস্থিতিতে শিক্ষা কর্মকর্তা ও বিদ্যালয়ের পক্ষ থেকে উপজেলা প্রশাসনকে জানানো হলে ঘটনা স্থলে ছুটে আসেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।  এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা বেগম এ পরিস্থিতির বিষয়ে বহিরাগত শিক্ষকদের জিজ্ঞেসা করলে তারা বলেন, আমরা আমাদের দাবি আদায়ের জন্য পরীক্ষা নেওয়া থেকে বিরত রয়েছি। আর এই স্কুলের শিক্ষকের ম্যাসেজের মাধ্যমে জানতে পারি এ স্কুলে পরীক্ষা নেওয়া হচ্ছে এ কথা শুনে আমরা অন্য স্কুলের শিক্ষকরা এ বিদ্যালয়ে এসেছি। এ বিষয়ে খাদিজা বেগম বলেন, পরীক্ষার বিষয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করলে আপনাদের(শিক্ষকদের) বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে হুশিয়ারি দেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সহায়তার আবেদন: মৃত্যুর সঙ্গে লড়ছেন মাদ্রাসা শিক্ষার্থী আলামিন

সাটুরিয়া থানার উদ্যোগে চত্বরে ইফতার ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত

টাঙ্গাইলে জাতীয় সাংবাদিক সংস্থার দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

দৌলতদিয়া নৌরুটে গাড়িতে নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত নেওয়া যাবে না জেলা প্রশাসক সুলতানা আক্তার

চাঁদপুরে জিএম বাংলা লিমিটেডের উদ্যোগে সাড়ে ৫ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ

প্রেসক্লাব সাটুরিয়ার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রধানমন্ত্রীকে ৯ মানবাধিকার সংগঠনের চিঠি মানবাধিকার সুরক্ষায় ব্যবস্থা নেওয়ার আহ্বান

জাতীয় ঈদগাহের প্রস্তুতি সম্পন্ন

পবিত্র শবে কদর উপলক্ষে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের শুভেচ্ছা বার্তা

চুনারুঘাটে বুচিনালা খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন হুইপ জি কে গউছ

১০

রাণীশংকৈলে পাটনার প্রকল্পের ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টশন

১১

মোশাররফ- তাসনিয়ার ঈদের নাটক ‘অবিবাহিতদের প্রবেশ নিষেধ

১২

জেলজীবনের ২১ দিনের গল্প নিয়ে ওয়েব সিরিজ আনছেন হিরো আলম

১৩

মিডল ইস্ট আইয়ের নিবন্ধ ব্রিটিশ গণমাধ্যমে মুসলিমবিদ্বেষ সব সীমা ছাড়িয়ে গেছে

১৪

জ্বালানি তেল নিয়ে ডিসিদের ৯ নির্দেশনা

১৫

দিনাজপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী- তারেক রহমান

১৬

সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ও জামায়াত আমিরের বাহাস…

১৭

নাগরপুর এলজিইডির উপ-সহকারী প্রকৌশলী শহিদুল বদলি, দুর্নীতি-অনিয়মের অভিযোগে তোলপাড়

১৮

বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ঝালকাঠি সদর উপজেলা বিএনপির ইফতার ও দোয়া মাহফিল 

১৯

সাংবাদিকদের সম্মানে গোয়ালন্দ প্রেসক্লাবে হোসাইন ডিউরেবল পলিমার লিমিটেডের ইফতার মাহফিল

২০
Developed by : BDIX ROOT