মোশাররফ- তাসনিয়ার ঈদের নাটক ‘অবিবাহিতদের প্রবেশ নিষেধ - jugershanbad
যুগের সংবাদ ডেস্ক,
১৫ মার্চ ২০২৬, ৬:০৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মোশাররফ- তাসনিয়ার ঈদের নাটক ‘অবিবাহিতদের প্রবেশ নিষেধ

ঈদের নাটকে অভিনেতা মোশাররফ করিমের অভিনয় মানেই দর্শকদের বিশেষ আনন্দ। ঈদে সেই বাড়তি আনন্দ দিতে তাকে দেখা যাবে ‘অবিবাহিতদের প্রবেশ নিষেধ’ নাটকে। এ নাটকটিতে কেন্দ্রীয় চরিত্রে তার বিপরীতে অভিনয় করতে দেখা যাবে জনপ্রিয় অভিনেত্রী তানহা তাসনিয়াকে। শামীম সিকদারের রচনা  ও সোহেল হাসানের পরিচালনায় নির্মিত হয়েছে নাটক ‘অবিবাহিতদের প্রবেশ নিষেধ’।

এ নাটকের গল্প মূলত মধ্যবয়সি প্রবাস ফেরত আবুল বাসারকে কেন্দ্র করে। আবুল বাসার দীর্ঘদিন বিদেশে থাকার কারণে সময়মতো বিয়ে করা হয়নি তার। দেশে ফিরে সুন্দরী ও সরল মেয়ে সাবিনাকে দেখে হঠাৎ করেই তাকে বিয়ে করে ফেললেন তিনি। বয়সের ব্যবধান অনেক হলেও স্ত্রীকে অত্যন্ত ভালোবাসেন আবুল বাসার।

বরং সেই ভালোবাসাই একসময় অতিরিক্ত রক্ষণশীল আচরণে পরিণত হয়। স্ত্রীকে চোখের আড়াল করতে চান না তিনি। সবসময় তার খোঁজখবর রাখতে থাকেন এবং বাড়ির আশপাশেও অবিবাহিত কাউকে আসতে দিতে চান না। এমনকি বাড়ির গেটেও ঝুলিয়ে দেন ‘অবিবাহিতদের প্রবেশ নিষেধ’ লেখা সাইনবোর্ড।

তবে ঘটনার মোড় নেয় অন্যদিকে, যখন হঠাৎ করেই সাবিনা নিখোঁজ হয়ে যায়। পরে জানা যায়, সাবিনার সাবেক প্রেমিক রনি পুরোনো ছবি ও ভিডিও দেখিয়ে তাকে ব্ল্যাকমেইল করছে। বিষয়টি জানতে পেরে সাবিনাকে উদ্ধার করতে এগিয়ে আসেন আবুল বাসার। অতীতের ঘটনাকে গুরুত্ব না দিয়ে স্ত্রীর পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন এ প্রবাস ফেরত।

এ নাটকের গল্প হাস্যরসেরও জন্ম দিয়েছে। ভালোবাসা, সন্দেহ, হাস্যরস ও আবেগের মিশেলে নির্মিত এ নাটকটিতে দাম্পত্য সম্পর্কের নানা দিক উঠে এসেছে। নির্মাতাদের আশা— ঈদের বিশেষ এই নাটকটি দর্শকদের জন্য হবে উপভোগ্য একটি আয়োজন। ঈদ উপলক্ষ্যে ‘অবিবাহিতদের প্রবেশ নিষেধ’ বিশেষ নাটকটি আরটিভিতে দেখানো হবে। ঈদের তৃতীয় দিন রাত ৯টা ৩০ মিনিটে প্রচার হবে নাটকটি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রেসক্লাব সাটুরিয়ার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রধানমন্ত্রীকে ৯ মানবাধিকার সংগঠনের চিঠি মানবাধিকার সুরক্ষায় ব্যবস্থা নেওয়ার আহ্বান

জাতীয় ঈদগাহের প্রস্তুতি সম্পন্ন

পবিত্র শবে কদর উপলক্ষে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের শুভেচ্ছা বার্তা

চুনারুঘাটে বুচিনালা খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন হুইপ জি কে গউছ

রাণীশংকৈলে পাটনার প্রকল্পের ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টশন

মোশাররফ- তাসনিয়ার ঈদের নাটক ‘অবিবাহিতদের প্রবেশ নিষেধ

জেলজীবনের ২১ দিনের গল্প নিয়ে ওয়েব সিরিজ আনছেন হিরো আলম

মিডল ইস্ট আইয়ের নিবন্ধ ব্রিটিশ গণমাধ্যমে মুসলিমবিদ্বেষ সব সীমা ছাড়িয়ে গেছে

জ্বালানি তেল নিয়ে ডিসিদের ৯ নির্দেশনা

১০

দিনাজপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী- তারেক রহমান

১১

সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ও জামায়াত আমিরের বাহাস…

১২

নাগরপুর এলজিইডির উপ-সহকারী প্রকৌশলী শহিদুল বদলি, দুর্নীতি-অনিয়মের অভিযোগে তোলপাড়

১৩

বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ঝালকাঠি সদর উপজেলা বিএনপির ইফতার ও দোয়া মাহফিল 

১৪

সাংবাদিকদের সম্মানে গোয়ালন্দ প্রেসক্লাবে হোসাইন ডিউরেবল পলিমার লিমিটেডের ইফতার মাহফিল

১৫

কোটচাঁদপুরে ট্রেনের ধাক্কায় ট্রলি চালকের মৃত্যু

১৬

জুড়ীতে প্রবাসী সাচ্চুর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৭

জামালপুরে স্বাধীনতার পতাকা উত্তোলন দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

১৮

এতিম জান্নাতীর চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১৯

অভ্যর্থনায় ফুলের তোড়া ও শিক্ষার্থীদের দাঁড় করিয়ে রাখা নিয়ে কড়া বার্তা দিলেন শিক্ষামন্ত্রীর

২০
Developed by : BDIX ROOT