চাঁদপুরে জিএম বাংলা লিমিটেডের উদ্যোগে সাড়ে ৫ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ - jugershanbad
চাঁদপুর প্রতিনিধি
১৭ মার্চ ২০২৬, ৪:০৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চাঁদপুরে জিএম বাংলা লিমিটেডের উদ্যোগে সাড়ে ৫ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ

ছবি; চাঁদপুর প্রতিনিধি

ঈদের আনন্দ শুধু নিজের পরিবারের মধ্যেই সীমাবদ্ধ না রেখে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে চাঁদপুরে আয়োজন করা হয়েছে এক ব্যতিক্রমধর্মী মানবিক উদ্যোগ। জিএম বাংলা লিমিটেডের সহায়তায় এবং খাদিজা ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় জেলার বিভিন্ন উপজেলায় প্রায় সাড়ে ৫ হাজার নিম্নআয়ের পরিবার ও মাদ্রাসার এতিম শিক্ষার্থীদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (তারিখ) সকাল থেকে দিনব্যাপী চাঁদপুর সদর উপজেলার কল্যানপুর ইউনিয়নের কল্যান্দী গ্রামের খাদিজা মহলে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। উপহার বিতরণের আগে কয়েকটি মাদ্রাসার এতিম শিক্ষার্থী ও আলেমদের অংশগ্রহণে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন বাবুরহাট বায়তুল ফালা জামে মসজিদের ইমাম মুফতি মাওলানা আলহাজ্ব ফারুক আহমেদ। এসময় মাই টিভির চেয়ারম্যান নাছির উদ্দিন সাথী ও তার ছেলে জনপ্রিয় ইউটিউবার তৌহিদ আফ্রিদির রোগমুক্তি ও কারামুক্তির জন্য বিশেষ দোয়া করা হয়। পরে শুরু হয় ঈদ উপহার বিতরণ কার্যক্রম। শাড়ি, লুঙ্গি, থ্রিপিস, পাঞ্জাবিসহ নগদ অর্থ তুলে দেওয়া হয় হাজারো মানুষের হাতে। চাঁদপুর সদর, হাজীগঞ্জ, ফরিদগঞ্জ, মতলব ও হাইমচরসহ বিভিন্ন উপজেলা থেকে আগত নারী-পুরুষ এই উপহার গ্রহণ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খাদিজা ফাউন্ডেশনের চেয়ারম্যান খাদিজা বেগম, জিএম বাংলা লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও মাই টিভির সিনিয়র ক্রাইম রিপোর্টার মজিবুর রহমান, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর শাকিলা জাহান সেতুসহ প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তারা। জিএম বাংলা লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মজিবুর রহমান বলেন, ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। মানুষের মুখে হাসি ফোটানোই আমাদের মূল লক্ষ্য। তিনি আরও বলেন, সমাজের সামর্থ্যবান ব্যক্তিরা এগিয়ে এলে সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়ন সম্ভব। বিশেষ করে আত্মীয়স্বজন ও প্রতিবেশীদের খোঁজ নেওয়ার ওপর তিনি গুরুত্বারোপ করেন। এ ধরনের মানবিক উদ্যোগে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়, যাতে সমাজে সাম্য ও সহমর্মিতার বন্ধন আরও শক্তিশালী হয় এবং দেশ সুখী ও সমৃদ্ধ হয়ে ওঠে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সহায়তার আবেদন: মৃত্যুর সঙ্গে লড়ছেন মাদ্রাসা শিক্ষার্থী আলামিন

সাটুরিয়া থানার উদ্যোগে চত্বরে ইফতার ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত

টাঙ্গাইলে জাতীয় সাংবাদিক সংস্থার দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

দৌলতদিয়া নৌরুটে গাড়িতে নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত নেওয়া যাবে না জেলা প্রশাসক সুলতানা আক্তার

চাঁদপুরে জিএম বাংলা লিমিটেডের উদ্যোগে সাড়ে ৫ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ

প্রেসক্লাব সাটুরিয়ার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রধানমন্ত্রীকে ৯ মানবাধিকার সংগঠনের চিঠি মানবাধিকার সুরক্ষায় ব্যবস্থা নেওয়ার আহ্বান

জাতীয় ঈদগাহের প্রস্তুতি সম্পন্ন

পবিত্র শবে কদর উপলক্ষে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের শুভেচ্ছা বার্তা

চুনারুঘাটে বুচিনালা খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন হুইপ জি কে গউছ

১০

রাণীশংকৈলে পাটনার প্রকল্পের ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টশন

১১

মোশাররফ- তাসনিয়ার ঈদের নাটক ‘অবিবাহিতদের প্রবেশ নিষেধ

১২

জেলজীবনের ২১ দিনের গল্প নিয়ে ওয়েব সিরিজ আনছেন হিরো আলম

১৩

মিডল ইস্ট আইয়ের নিবন্ধ ব্রিটিশ গণমাধ্যমে মুসলিমবিদ্বেষ সব সীমা ছাড়িয়ে গেছে

১৪

জ্বালানি তেল নিয়ে ডিসিদের ৯ নির্দেশনা

১৫

দিনাজপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী- তারেক রহমান

১৬

সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ও জামায়াত আমিরের বাহাস…

১৭

নাগরপুর এলজিইডির উপ-সহকারী প্রকৌশলী শহিদুল বদলি, দুর্নীতি-অনিয়মের অভিযোগে তোলপাড়

১৮

বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ঝালকাঠি সদর উপজেলা বিএনপির ইফতার ও দোয়া মাহফিল 

১৯

সাংবাদিকদের সম্মানে গোয়ালন্দ প্রেসক্লাবে হোসাইন ডিউরেবল পলিমার লিমিটেডের ইফতার মাহফিল

২০
Developed by : BDIX ROOT