দৌলতদিয়া নৌরুটে গাড়িতে নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত নেওয়া যাবে না জেলা প্রশাসক সুলতানা আক্তার - jugershanbad
আমিনুল ইসলাম রানা,গোয়ালন্দ রাজবাড়ী প্রতিনিধি
১৭ মার্চ ২০২৬, ৪:১৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দৌলতদিয়া নৌরুটে গাড়িতে নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত নেওয়া যাবে না জেলা প্রশাসক সুলতানা আক্তার

জেলা প্রশাসক সুলতানা আক্তার

দেশের ব্যাস্ততম রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া নৌরুটে ঘাটের সুষ্ঠু ব্যবস্থাপনা ও যাত্রীসাধারণের নির্বিঘ্ন যাতায়াত ব্যবস্থা পর্যবেক্ষণে এসে জেলা প্রশাসক সুলতানা আক্তার বলেন,নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত নেওয়া যাবে না। এ-সময় তিনি আরও বলেন,ভাড়া নির্ধারন করা হয়েছে ঢাকা থেকে মালিক সমিতির মাধ্যমে। প্রতিটি কাউন্টারে ভাড়া টাঙিয়ে রাখতে হবে। আজ থেকে কেবল ঈদে ঘরমুখো মানুষের বাড়ি ফেরা শুরু হয়েছে।আমরা নৌপথে লঞ্চসহ অন্যান্য জলযানসমূহের সুষ্ঠুভাবে চলাচল নিশ্চিতকরণসহ ঘাটের সুষ্ঠু ব্যবস্থাপনা ও যাত্রীসাধারণের নির্বিঘ্ন যাতায়াত করুন লক্ষ্যে যাত্রা নির্বিঘ্ন ও হয়রানিমুক্ত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেছি। মঙ্গলবার (১৭ মার্চ) বেলা বারোটায় তিনি ঘাটে পৌঁছান এবং সার্বিক পরিস্থিতি ঘুরে দেখেন। এ-সময় তার সাথে আরও উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্টেট উছেন মে, জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ওসি মো. মফিজুল ইসলাম, গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মুমিনুল ইসলামসহ সংশ্লিষ্ট অন্যান্যরা। পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ যাত্রীদের হয়রানি প্রসংগে বলেন, এখন অভিযোগ দেওয়া বা পরের দিন বিচার করার সময় নেই। ঢাকা থেকে যাত্রীরা আসছে তাদের যাতায়াত নির্বিঘ্ন করতে সজাগ থাকবে পুলিশ কারও বিরুদ্ধে কোন অন্যায় পাওয়া গেলে সাথে সাথে ব্যাবস্থা নেওয়া হবে তাছাড়া কারও বিরুদ্ধে কোন অভিযোগ থাকলে জানাতে বলেন শ্রমিক নেতাদের। প্রথমে জেলা প্রশাসক বাস কাউন্টারসমূহ পরিদর্শন করেন এবং যাত্রীসাধারণের সাথে সরাসরি কথা বলে তাদের যাত্রা নির্বিঘ্ন ও হয়রানিমুক্ত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। অত:পর তিনি লঞ্চঘাট ও ফেরিঘাট পরিদর্শন করে যাত্রী ও যানবাহনের নিরাপদ যাতায়াতের সুষ্ঠু ব্যবস্থাপনার বিষয়ে নির্দেশনা দেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সহায়তার আবেদন: মৃত্যুর সঙ্গে লড়ছেন মাদ্রাসা শিক্ষার্থী আলামিন

সাটুরিয়া থানার উদ্যোগে চত্বরে ইফতার ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত

টাঙ্গাইলে জাতীয় সাংবাদিক সংস্থার দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

দৌলতদিয়া নৌরুটে গাড়িতে নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত নেওয়া যাবে না জেলা প্রশাসক সুলতানা আক্তার

চাঁদপুরে জিএম বাংলা লিমিটেডের উদ্যোগে সাড়ে ৫ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ

প্রেসক্লাব সাটুরিয়ার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রধানমন্ত্রীকে ৯ মানবাধিকার সংগঠনের চিঠি মানবাধিকার সুরক্ষায় ব্যবস্থা নেওয়ার আহ্বান

জাতীয় ঈদগাহের প্রস্তুতি সম্পন্ন

পবিত্র শবে কদর উপলক্ষে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের শুভেচ্ছা বার্তা

চুনারুঘাটে বুচিনালা খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন হুইপ জি কে গউছ

১০

রাণীশংকৈলে পাটনার প্রকল্পের ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টশন

১১

মোশাররফ- তাসনিয়ার ঈদের নাটক ‘অবিবাহিতদের প্রবেশ নিষেধ

১২

জেলজীবনের ২১ দিনের গল্প নিয়ে ওয়েব সিরিজ আনছেন হিরো আলম

১৩

মিডল ইস্ট আইয়ের নিবন্ধ ব্রিটিশ গণমাধ্যমে মুসলিমবিদ্বেষ সব সীমা ছাড়িয়ে গেছে

১৪

জ্বালানি তেল নিয়ে ডিসিদের ৯ নির্দেশনা

১৫

দিনাজপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী- তারেক রহমান

১৬

সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ও জামায়াত আমিরের বাহাস…

১৭

নাগরপুর এলজিইডির উপ-সহকারী প্রকৌশলী শহিদুল বদলি, দুর্নীতি-অনিয়মের অভিযোগে তোলপাড়

১৮

বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ঝালকাঠি সদর উপজেলা বিএনপির ইফতার ও দোয়া মাহফিল 

১৯

সাংবাদিকদের সম্মানে গোয়ালন্দ প্রেসক্লাবে হোসাইন ডিউরেবল পলিমার লিমিটেডের ইফতার মাহফিল

২০
Developed by : BDIX ROOT